কিছু প্রাণী অন্যদের তুলনায় বেশি রঙিন কেন

৬১০ কোটি টাকা চাঁদাবাজি সশস্ত্র তিন সংগঠনের
আমার দেশ গ্রাফিক্সপার্বত্য তিন জেলায় স্থানীয় তিন সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করে। পার...
বনের তোতাপাখির গায়ে থাকে নানা রঙের পালক। আবার সাগরের প্রবালপ্রাচীরেও দেখা মেলে হলুদ, কমলা কিংবা নীল রঙের। গ্রীষ্মমণ্ডলীয় এলাকার প্রকৃতিতে এমন কত শত রঙিন বন্য প্রাণী ঘুরে বেড়ায়। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবেশের ঠিক কী কারণে প্রাণীদের শরীরে এত সুন্দর ও উজ্জ্বল রঙের বিকাশ ঘট...
বনের তোতাপাখির গায়ে থাকে নানা রঙের পালক। আবার সাগরের প্রবালপ্রাচীরেও দেখা মেলে হলুদ, কমলা কিংবা নীল রঙের। গ্রীষ্মমণ্ডলীয় এলাকার প্রকৃতিতে এমন কত শত রঙিন বন্য প্রাণী ঘুরে বেড়ায়।
আলুচাষিরা ঠিক কোথায় আটকে যাচ্ছেন
সেদিন শনিবার। ওই দিন কুড়িগ্রামের রাজারহাটে হাট বসে। হাটে বসেই কথা হচ্ছিল রনি (৪০), জাকির (৪০), হামিদ...
কিন্তু প্রশ্ন হলো, এই পরিবেশের ঠিক কী কারণে প্রাণীদের শরীরে এত সুন্দর ও উজ্জ্বল রঙের বিকাশ ঘটে। জার্মানির ‘লাইবনিজ সেন্টার ফর ট্রপিক্যাল মেরিন রিসার্চ’-এর ফিশ ইকোলজিস্ট অস্কার পুয়েব্লা। তিনি বলেন, সহজ কথায় বলতে গেলে প্রাণীরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য রং ব্যবহার করে।
তাঁর মতে, নিজের প্রজাতির অন্য কোনো সদস্যের সঙ্গে যোগাযোগ করতে এই রং কাজে লাগে। আবার কোনো শিকারিকে সাবধান করার জন্যও রং ব্যবহার করা হয় যে সে বিষাক্ত। এ ছাড়া শিকারির হাত থেকে বাঁচতে ছদ্মবেশ ধারণ এই রঙিন পালক কাজে আসে।
রং তৈরির ভিন্ন ভিন্ন উপায়প্রাণীর ধরন ও পরিবেশ অনুযায়ী রং ব্যবহারের কারণ ও পদ্ধতি আলাদা হয়। পাখিরা সাধারণত খাবার থেকেই লাল, কমলা বা হলুদের মতো রঙের উপাদান (ক্যারোটিনয়েড) পেয়ে থাকে। এরপর সেই উজ্জ্বল রং ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করে।
অন্যদিকে মাছ বা শামুকজাতীয় প্রাণীরা এদের শরীরের ভেতরের ছোট ছোট কোষে বিশেষ ধরনের অনুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক গঠন ব্যবহার করে আলো বাঁকিয়ে দিতে পারে। এর সাহায্যে এরা শিকারির চোখ ফাঁকি দিতে নিজেদের শরীরের রংও বদলে ফেলতে পারে। তবে তা স্থলেই হোক আর সমুদ্রের গভীরেই হোক, গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া ও পরিবেশই প্রাণীদের এই চমৎকার পরিবর্তনগুলোতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।
.বটগাছের একটি ডালে কত প্রাণী বাস করে.রঙিন হওয়ার পেছনে লুকিয়ে থাকা কারণপর্তুগালের ‘রিসার্চ সেন্টার ইন বায়োডাইভার্সিটি অ্যান্ড জেনেটিক রিসোর্সেস’-এর জীববিজ্ঞানী রবার্তো আরবোরে। তোতাপাখি নিয়ে গবেষণায় তিনি বিশেষজ্ঞ। তাঁর মতে, কোনো নির্দিষ্ট পরিবেশের বৈচিত্র্য এবং সেখানে থাকা প্রাণীদের রঙের বৈচিত্র্যের মধ্যে দারুণ মিল রয়েছে।
কোনো প্রাণী যদি রেইনফরেস্টের মতো দারুণ বৈচিত্র্যময় জায়গায় থাকে, তবে তাকে নিজের প্রজাতিকে অন্যদের থেকে আলাদা করে চিনতে হয়। পাখিরা মূলত চোখের দেখায় পৃথিবীকে চেনে। বনের ভেতর অনেক ধরনের পাখি থাকায় নিজেদের আলাদা করে ফুটিয়ে তোলার কাজে আসে।
আর এই লড়াইয়ের কারণেই তোতা, হামিংবার্ড, টুকানসহ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের পাখিদের গায়ে এত সুন্দর ও নানা রঙের নকশা দেখা যায়। তবে বিজ্ঞানী পুয়েব্লা মনে করিয়ে দেন, রং নিয়ে কথা বলার সময় আমাদের একটু সতর্ক থাকতে হবে। মানুষ যেভাবে চারপাশের রং দেখে, অন্য প্রাণীদের ক্ষেত্রে বিষয়টি একদম একরকম না–ও হতে পারে।
.শুধু অস্ট্রেলিয়াতেই কেন কোয়ালা, ক্যাঙ্গারুর মতো থলিধারী প্রাণী দেখা যায়.সাগরের নিচে রঙের খেলাসমুদ্রের নিচে এই বিষয় আরও পরিষ্কার হয়। পানির নিচ দিয়ে আলো যাওয়ার সময় লাল রং খুব দ্রুত মিলিয়ে যায়। তাই ওপর থেকে অদ্ভুত মনে হলেও, লুকিয়ে থাকতে বা ছদ্মবেশ ধরতে পানির নিচে লাল রং দারুণ কাজের।
একইভাবে প্রবালপ্রাচীরের পরিষ্কার পানিতে অনেক ছোট মাছের গায়ে উজ্জ্বল নানা নকশা থাকে। মানুষের চোখে এগুলো খুব স্পষ্ট মনে হলেও, এগুলো আসলে শিকারি প্রাণীদের চোখ থেকে মাছগুলোকে লুকিয়ে থাকতে সাহায্য করে। বিজ্ঞানী পুয়েবলা বলেন, প্রবালপ্রাচীরের মাছেদের গায়ে প্রচুর নীল ও হলুদ রং থাকে, কিন্তু অনেক শিকারি মাছ হয়তো সেই রংগুলো দেখতেই পায় না।
এই রংগুলোর মধ্যে বড় ধরনের ফারাক থাকে। ফলে মাছগুলো এদের আসল শরীরের আকার বা অবয়ব লুকিয়ে ফেলতে পারে এবং সহজেই ছদ্মবেশ ধরতে পারে। বিজ্ঞানী আরবোরে আরও জানান, গ্রীষ্মমণ্ডলীয় এলাকার চমৎকার আবহাওয়া এবং চারপাশের প্রচুর জীববৈচিত্র্য প্রাণীদের রঙিন হয়ে উঠতে সাহায্য করে।
তবে বিষুবরেখার কাছাকাছি থাকা এই প্রাণীগুলোর রঙিন হওয়ার পেছনে শরীরের ভেতরের শক্তিরও বড় হাত রয়েছে। শরীরে রং তৈরি করতে বেশ ভালো রকম শক্তির দরকার হয়। কিন্তু ঠান্ডা অঞ্চল বা মরুভূমির মতো কঠিন জায়গায় সেই শক্তি সব সময় পর্যাপ্ত থাকে না।
.ড্রোন দিয়ে হারিয়ে যাওয়া পোষা প্রাণী উদ্ধার করে দেন যিনি.প্রচুর খাবার ও শক্তির কারণেই কি এত রংগ্রীষ্মমণ্ডলীয় এলাকাগুলোতে সাধারণত খাবার ও শক্তির কোনো কমতি থাকে না। এখানকার আবহাওয়াও বেশ ভালো ও সহনীয়। এসব সুবিধা থাকার কারণে সেখানকার প্রাণীদের শরীরের গঠনেও এর দারুণ প্রভাব পড়ে।
গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশে পর্যাপ্ত খাবার ও সম্পদ থাকায় প্রাণীরা নিজেদের শরীরের রঙে বাড়তি শক্তি খরচ করতে পারে। তা ছাড়া উজ্জ্বল রঙের অধিকারী হওয়ার জন্য যে শারীরিক খরচ বা শক্তি দরকার হয়, তা জোগানোও সেখানে বেশ সহজ। তবে প্রাণীদের শরীরের রং সবসময় এদের চারপাশের পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত থাকে।
তা সে গ্রীষ্মমণ্ডলীয় বনের কোনো রঙিন পাখিই হোক, আর গভীর সাগরের কোনো রুপালি মাছই হোক। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের জটিল ও সুন্দর পরিবেশ এমন এক জগৎ তৈরি করে, যেখানে বিভিন্ন প্রজাতির প্রতিযোগিতা এবং খাবারের সঠিক ভারসাম্য বজায় থাকে। আর এই ভারসাম্যই পুরো প্রাণিজগতে রঙের এক দারুণ ও বর্ণিল রূপ ফুটিয়ে তুলতে সাহায্য করে।
সূত্র: লাইভ সায়েন্স ও ডিসকভার ওয়াইল্ডলাইফ.সবচেয়ে পরিষ্কার প্রাণী কোনটি।
পুলিশ কেন জনবান্ধব হয়ে উঠতে পারছে না
ছবি: সংগৃহীতপুলিশ জনগণের বন্ধু—এই স্লোগান থানার দেয়ালে, পোস্টারে কিংবা সরকারি বক্তৃতায় আমরা বহুবার...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।