জাতীয়

একসঙ্গে পাঁচ সরকারি চাকরি, প্রতারণার দায়ে ব্রিটিশ–বাংলাদেশি দোষী সাব্যস্ত

একসঙ্গে পাঁচ সরকারি চাকরি, প্রতারণার দায়ে ব্রিটিশ–বাংলাদেশি দোষী সাব্যস্ত
একসঙ্গে পাঁচ সরকারি চাকরি, প্রতারণার দায়ে ব্রিটিশ–বাংলাদেশি দোষী সাব্যস্ত
একসঙ্গে পাঁচ সরকারি চাকরি, প্রতারণার দায়ে ব্রিটিশ–বাংলাদেশি দোষী সাব্যস্ত ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
বাংলাদেশ থেকে প্রতিবছর ১ লাখ কর্মী নেবে জাপান সরকার, দাবিটি সত্য নয়
সম্পাদকের পছন্দ

বাংলাদেশ থেকে প্রতিবছর ১ লাখ কর্মী নেবে জাপান সরকার, দাবিটি সত্য নয়

হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি করমর্দন করছেন। পেছনে দ...

যুক্তরাজ্যে একই সময়ে পাঁচটি সরকারি প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের ঘটনায় প্রতারণার নয়টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কাশিম চৌধুরী (৫৬)। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের বাসিন্দা কাশিম ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের সেপ্...

যুক্তরাজ্যে একই সময়ে পাঁচটি সরকারি প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের ঘটনায় প্রতারণার নয়টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কাশিম চৌধুরী (৫৬)। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের বাসিন্দা কাশিম ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত আটটি সরকারি ও সরকারি খাতের প্রতিষ্ঠানে চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড আয় করেন। এর মধ্যে ২ লাখ ৮৪ হাজার পাউন্ডের বেশি প্রতারণামূলকভাবে অর্জিত বলে আদালতে প্রমাণিত হয়েছে।

দুর্নীতির অভিযোগ তদন্তেও ‘অনিয়ম’
সম্পাদকের পছন্দ

দুর্নীতির অভিযোগ তদন্তেও ‘অনিয়ম’

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যানের সাবেক পিএস মো. আহম্মদুল্লাহ ও আশিক শাহরিয়ারের বি...

সোমবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে জুরি সদস্যরা সর্বসম্মতিক্রমে তাঁকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার আটটি এবং প্রয়োজনীয় তথ্য গোপন করে প্রতারণার একটি অভিযোগে দোষী সাব্যস্ত করেন। সাত ঘণ্টা আলোচনার পর তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছান। .বিচারক মার্ক উইকস কাশিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি উল্লেখযোগ্য মেয়াদের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। প্রসিকিউশনের পক্ষ থেকে সাজা নির্ধারণে পাঁচ বছরকে প্রাথমিক বিবেচনার কথা বলা হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, করোনাভাইরাস মহামারির সময় চালু হওয়া বাসা থেকে কাজের সুযোগ কাজে লাগিয়ে কাশিম একাধিক সরকারি প্রতিষ্ঠানে চাকরির তথ্য গোপন করেন।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল যুক্তরাজ্যের পরিবেশ, খাদ্য ও গ্রামীণবিষয়ক মন্ত্রণালয় (ডেফরা), স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস), স্বাস্থ্য ও সামাজিক সেবাবিষয়ক মন্ত্রণালয়, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এবং ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি। এ ছাড়া তিনি পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ইস্ট লন্ডন এনএইচএস ট্রাস্টেও চাকরি করেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর বার্ষিক বেতন ছিল প্রায় ৩৮ হাজার থেকে ৫২ হাজার পাউন্ড।

.সপ্তাহে ১৮৩ ঘণ্টা কাজের চুক্তিআদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের এক পর্যায়ে কাশিমের বিভিন্ন চাকরিতে সাপ্তাহিক কর্মঘণ্টার যোগফল দাঁড়ায় ১৮৩ ঘণ্টা। অথচ এক সপ্তাহে মোট সময় ১৬৮ ঘণ্টা। প্রসিকিউশন জানায়, চাকরির আবেদনপত্রে নিজের কর্মসংস্থানের অবস্থা সম্পর্কে ভুল তথ্য দিতেন কাশিম।

নতুন চাকরি পাওয়ার পরও অন্য প্রতিষ্ঠানে কাজ করার তথ্য গোপন রাখতেন। একাধিক চাকরির চাপ সামলাতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অসুস্থতার ছুটিও নিতেন। ২০২৩ সালের মার্চে চারটি প্রতিষ্ঠানে অসুস্থতার ছুটিতে থাকলেও তিনি হোম অফিসে কাজ চালিয়ে যান।

আদালতে একটি ভিডিও বৈঠকের বিবরণ দেন ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির ব্যবস্থাপক আলিশা অ্যাডামস। তাঁর অভিযোগ, অসুস্থ দেখানোর জন্য কাশিম মুখে সাদা মেকআপ লাগিয়েছিলেন। বৈঠক চলাকালে ঘামের কারণে কপালের মেকআপ উঠে যেতে থাকে।

তবে কাশিম এই অভিযোগ অস্বীকার করেন। ওই বৈঠকে কাশিম অন্য সরকারি প্রতিষ্ঠান ডেফরার ই–মেইল ঠিকানা ব্যবহার করেছিলেন বলেও আদালতে জানানো হয়। বিষয়টি জানতে চাইলে তিনি প্রযুক্তিগত ত্রুটির কথা বলেন।

.যেভাবে ধরা পড়েন২০২৩ সালের সেপ্টেম্বরে সরকারি চাকরি ছেড়ে দেওয়ার পর ২০২৪ সালে সরকারের ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভের তথ্য যাচাইয়ে কাশিমের প্রতারণা শনাক্ত হয়। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বেতনসংক্রান্ত তথ্য মিলিয়ে তাঁর একাধিক চাকরির বিষয়টি সামনে আসে। আদালতে আত্মপক্ষ সমর্থন করে কাশিম বলেন, অতীতে চাকরি হারানোর অভিজ্ঞতা এবং জীবিকা নিয়ে অনিশ্চয়তার কারণে তিনি একাধিক চাকরি নিয়েছিলেন।

২০১৩ সালে শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি হারানোর পর তাঁর মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যাও শনাক্ত হয়েছিল। .তবে প্রসিকিউশনের দাবি, তাঁর কর্মকাণ্ড ছিল পরিকল্পিত ও ইচ্ছাকৃত প্রতারণা। সরকারি অর্থ উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে দায়িত্বশীল কর্তৃপক্ষ।

এদিকে কাশিমের বিরুদ্ধে মায়ের সম্পত্তি নিয়ে পৃথক একটি দেওয়ানি মামলাও চলছে। তাঁর দুই ভাই ও এক বোনের অভিযোগ, মৃত্যুর আগে গুরুতর অসুস্থ মাকে প্রভাবিত করে পূর্ব লন্ডনের ২১ লাখ পাউন্ড মূল্যের পারিবারিক বাড়ির অর্ধেক অংশ নিজের নামে নেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। কাশিম অভিযোগ অস্বীকার করেছেন।

মামলাটি এখনো বিচারাধীন।

ইসরায়েল' গাজা ''
সম্পাদকের পছন্দ

ইসরায়েল' গাজা ''

Image source, Faiz Qreqa / Middle East Images / AFP via Getty ImagesImage caption, Winter rain began...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV