ইবির ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

হঠাৎ উচ্ছেদ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসা ছাড়তে এক মাস সময় দেওয়ার দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসনসংকটের মধ্যে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টার থেকে স্বল্প সময়ের নোটিশে সাবলে...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে ফেরার পথে ‘দিগন্ত’ নামের বাসটি গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে ফেরার পথে ‘দিগন্ত’ নামের বাসটি গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
শিক্ষার্থীদের টাকা আত্মসাত করতেই প্রশাসনের রাকসু নির্বাচনে সদিচ্ছা নেই
রাকসুর তহবিল থেকে শিক্ষার্থীদের কষ্টার্জিত কয়েক কোটি টাকা বিগত দায়িত্বশীল শিক্ষকরা আত্মসাত করেছিলেন।...
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটই বাজারে সড়ক নির্মাণকাজ চলমান থাকায় দীর্ঘ সময় যানজটে আটকে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসগুলো। যানজট থেকে বেরিয়ে বাসটি চলতে শুরু করার কিছুক্ষণ পর গাড়াগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। বাসটি চলন্ত অবস্থায় থাকায় বোমাটি চাকায় লেগে সড়কে ছিটকে পড়ে।
এতে বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি। বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বর্ষা বলেন, আমরা দীর্ঘ সময় যানজটে আটকে ছিলাম।
বাস চলতে শুরু করার কিছুক্ষণ পরই বাস লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। মানুষের জীবনের নিরাপত্তা কি আদৌ আছে।
ক্ষমতা ভোগ করবে বিভিন্ন দল, আর দিনশেষে হামলার শিকার হতে হবে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী ও জনগণকে। বোমাটি যদি আর এক-দুই ইঞ্চি এদিক-ওদিক হয়ে টায়ারে লাগত, তাহলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। আমার জীবনের নিরাপত্তা কে দেবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি এস এম মামুনুর রশীদ বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে সারা দেশেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাসে বোমা নিক্ষেপের ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। আমাদের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে।
পুলিশ সদস্যরা সার্বক্ষণিক সতর্ক রয়েছেন। জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ছাত্রলীগের কতিপয় দুষ্কৃতকারী ফেসবুকে পোস্ট দিয়ে ইবিসহ পুরো দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।
ইবির গাড়িতে নাশকতার চেষ্টার ঘটনায় রেজিস্ট্রারকে শৈলকূপা থানায় মামলার নির্দেশনা দেয়া হয়েছে। আগামীকাল নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে দুই জেলার এসপিকে জানানো হয়েছে। ক্যাম্পাসের সার্বিক কার্যক্রম চলমান থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
ইবির ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা নিক্ষেপ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরত দিতে ২৭০০ কোটি টাকা চায় কেন্দ্রীয় ব্যাংক
সংকটে থাকা ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ২ হাজার ৭...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।