রাজনীতিব্রেকিং

ইনানীতে ১৫ দিন ধরেই জ্বলছে গ্যাসের আগুন, কী বলছে বাপেক্স

ইনানীতে ১৫ দিন ধরেই জ্বলছে গ্যাসের আগুন, কী বলছে বাপেক্স
ইনানীতে ১৫ দিন ধরেই জ্বলছে গ্যাসের আগুন, কী বলছে বাপেক্স
ইনানীতে ১৫ দিন ধরেই জ্বলছে গ্যাসের আগুন, কী বলছে বাপেক্স ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
গভীর রাতে সড়কের কাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, মান নিয়ে কড়া নির্দেশনা
সম্পাদকের পছন্দ

গভীর রাতে সড়কের কাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, মান নিয়ে কড়া নির্দেশনা

নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে গভীর রাতে সিলেট নগরীর...

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন ১৫ দিনেও নেভেনি। গ্যাসের নির্গমন বন্ধ না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলের ২০০ বর্গমিটার এলাকায় ১৪৪ ধারা জারি রেখেছে উপজেলা প্রশাসন। এতে কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও স্থানীয় অর্থনৈতিক কর্মক...

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন ১৫ দিনেও নেভেনি। গ্যাসের নির্গমন বন্ধ না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলের ২০০ বর্গমিটার এলাকায় ১৪৪ ধারা জারি রেখেছে উপজেলা প্রশাসন। এতে কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।

ইউক্রেন যুদ্ধের কার্বন নিঃসরণ ফ্রান্সের এক বছরের সমান, সে হিসাব কে নেবে
সম্পাদকের পছন্দ

ইউক্রেন যুদ্ধের কার্বন নিঃসরণ ফ্রান্সের এক বছরের সমান, সে হিসাব কে নেবে

জলবায়ু, প্রাণবৈচিত্র্য ও মরুকরণ ঘিরে জাতিসংঘের তিনটি রাষ্ট্রপক্ষ সম্মেলন হয়। ১৯৯২ সালের রিও ধরিত্রী ...

আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। গত ২৭ অক্টোবর সকাল সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় নলকূপ খননের সময় আগুনের সূত্রপাত হয়। দীর্ঘদিন ধরে আগুন জ্বলতে থাকায় ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের মজুত বা নতুন গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

.আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৯ সদস্যের একটি কারিগরি দল। কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর দলটি আগুন নেভানোর চেষ্টা শুরু করে। দলটির প্রধান অহিদুল ইসলাম হাওলাদার প্রথম আলোকে বলেন, ১৫ দিন পর্যবেক্ষণের পর তাঁরা আগুন বন্ধ করার উদ্যোগ নিয়েছেন।

আগুন যেভাবে জ্বলছিল, এখনো সেভাবেই জ্বলছে। এভাবে আগুন জ্বলতে দেওয়া ঠিক হবে না। বাংলাদেশের অনেক জায়গায় মাটির নিচে গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে।

ইনানীতেও গ্যাসক্ষেত্র পাওয়ার সম্ভাবনা আছে। এখন আগুন কীভাবে বন্ধ করা যায়, সে বিষয়ে কর্মপরিকল্পনা তৈরি করতে হচ্ছে। আগুন বন্ধ হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, আগুনের শিখায় যে গ্যাসের প্রবাহ দেখা যাচ্ছে, তাতে তেলের মিশ্রণ পাওয়া যায়নি। .আতঙ্কে কয়েকটি গ্রামের বাসিন্দাটানা ১৫ দিন আগুন জ্বলা এবং ১৪৪ ধারা জারির কারণে জালিয়াপালং ইউনিয়নের ইনানীসহ কয়েকটি গ্রামের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিভিন্ন পেশার মানুষ পড়েছেন বিপাকে।

জালিয়াপালং গ্রামের কৃষক আমজাত হোসেন বলেন, নিষেধাজ্ঞার কারণে ইনানী ও মরিচ্যা বাজারমুখী সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ফলে এলাকার উৎপাদিত পান-সুপারি, শাকসবজি এবং সমুদ্র উপকূল থেকে আহরিত মাছ কক্সবাজার, রামু ও উখিয়ার বিভিন্ন বাজারে সময়মতো সরবরাহ করা যাচ্ছে না। এতে কৃষকেরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন।

.কক্সবাজারে নলকূপ বসাতে গিয়ে দাউ দাউ করে জ্বলে উঠল ‘গ্যাসের’ আগুন, নিয়ন্ত্রণের চেষ্টা.ইনানী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. ইউনুস বলেন, নলকূপের গ্যাস চারপাশের অন্য কোনো দিক দিয়ে বা মাটির নিচ দিয়ে হঠাৎ ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় এলাকার শত শত মানুষ আতঙ্কে আছেন। প্রশাসনের কড়াকড়িতে ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে ১৪৪ ধারা বলবৎ রাখা হয়েছে, যাতে লোকজন সেখানে ভিড় করতে না পারেন।

বাপেক্সের বিশেষজ্ঞ দল ১৫ দিন পর্যবেক্ষণের পর আগুন বন্ধ করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল। এখন সেই চেষ্টা চলছে। এরপরই মাটির নিচে গ্যাস বা তেলের বাণিজ্যিক মজুত আছে কি না, থাকলে তার পরিমাণ কত, তা নিশ্চিত করে বলা যাবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ১৪৪ ধারা কেউ যাতে লঙ্ঘন করতে না পারেন, সে জন্য ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশের টহল ও পাহারা রয়েছে। আগুন দেখতে লোকজন ভিড় করলেও তাঁদের ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না। .গ্যাসের উৎস ও মজুত নিয়ে পর্যবেক্ষণপ্রাথমিক পর্যবেক্ষণে ইনানীর নলকূপের আগুনের উৎস অগভীর গ্যাসের মজুত বা ‘শ্যালো রিজার্ভার’ বলে ধারণা করছে বাপেক্স ও পেট্রোবাংলা।

তবে সেখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত আছে কি না, তা এখনো নিশ্চিত নয়। গত ৩০ অক্টোবর সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাপেক্স ও বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উচ্চপর্যায়ের একটি দল। গ্যাসের উৎস, প্রকৃতি, চাপ ও মজুত সম্পর্কে ধারণা পেতে তাঁরা সরেজমিন পর্যবেক্ষণ করেন।

১৫ দিন পর্যবেক্ষণের পর আগুন বন্ধের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। আজ মঙ্গলবার সেই পর্যবেক্ষণের সময়সীমা শেষ হচ্ছে। .দলটির নেতৃত্ব দেন পেট্রোবাংলার পরিচালক (অপারেশন ও মাইনস) প্রকৌশলী মো. শোয়েব।

তাঁর সঙ্গে ছিলেন বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুকতাদির। প্রকৌশলী মো. শোয়েব প্রথম আলোকে বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, আগুনের উৎস একটি অগভীর গ্যাসের মজুত বা শ্যালো রিজার্ভার। দেশে সাধারণত ভূগর্ভের দেড় থেকে পাঁচ কিলোমিটার গভীরে গ্যাসের মজুত পাওয়া যায়।

১৫ দিন পর্যবেক্ষণের পর যদি দেখা যায় আগুনের শিখার উচ্চতা বেড়েছে বা একই রকম রয়েছে, তাহলে আগুন বন্ধ করতে প্রাথমিকভাবে একটি রিলিফ কূপ খননের পরিকল্পনা করা হবে। এ ক্ষেত্রে সাইড ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে রিলিফ কূপ খননের মাধ্যমে গ্যাসের নির্গমন বন্ধের চেষ্টা করা হবে। বিশ্বব্যাপী এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় এ প্রযুক্তি ব্যবহার করা হয়।

বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুকতাদির বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাপেক্সের অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে।

বাজারে এত ছেঁড়া নোট কেন
সম্পাদকের পছন্দ

বাজারে এত ছেঁড়া নোট কেন

জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ নোট বাজারে ...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV