রাজনীতিব্রেকিং

আওয়ামী লীগের কেউ ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে পারবেন না, তা কিন্তু নয়:

আওয়ামী লীগের কেউ ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে পারবেন না, তা কিন্তু নয়:
আওয়ামী লীগের কেউ ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে পারবেন না, তা কিন্তু নয়:
আওয়ামী লীগের কেউ ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে পারবেন না, তা কিন্তু নয়: ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলল ইরান
সম্পাদকের পছন্দ

আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলল ইরান

ইউক্রেনের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানালেও ইরানের ক্ষেত্রে নীরব থাকায় আইএইএ প্রধানের পেশাদার...

দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে বাধা দেখছেন না প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করা হলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন তিন...

দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে বাধা দেখছেন না প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করা হলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সমসাময়িক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথাগুলো বলেন।

তাহসিফ হত্যাকাণ্ডে ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ দীপের আবারও রিমান্ড মঞ্জুর
সম্পাদকের পছন্দ

তাহসিফ হত্যাকাণ্ডে ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ দীপের আবারও রিমান্ড মঞ্জুর

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় আসামি দীপকে আবারও রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শ...

.সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রণজিৎ সরকার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নিজ নির্বাচনী এলাকায় সমাবেশ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক ওই প্রসঙ্গে প্রশ্ন করলে এর জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ।

আওয়ামী লীগের কোনো ব্যক্তি কী করেছেন, উনি তাঁর দলের কোনো কর্মসূচি-সভা করেছেন কি না, সেটা গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, দল হিসেবে সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটিতে) বিচার হচ্ছে। এর আগপর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী যে আইন আছে, সেটির সংশোধনীর মাধ্যমে দলটির কর্মকাণ্ড নিষিদ্ধ আছে।

সুতরাং আওয়ামী লীগের লোকজন দলীয় কোনো সভা, মিছিল—এগুলো করতে পারছেন না। কোনো ব্যক্তি, যিনি আওয়ামী লীগ করেছেন, পদে ছিলেন, তাঁর নামে যদি কোনো ফৌজদারি অপরাধ না থাকে, তিনি যদি জেলে না গিয়ে থাকেন অথবা তিনি যদি জামিনে থাকেন, তাহলে তিনি অন্য কোনো ধরনের সভা বা সমাবেশ করতে পারবেন না, তা কিন্তু নয়। .উনি তো নিজেই আসতে চান, বলবেন প্রত্যর্পণ করে দাও, জটিলতা দেখি না: জাহেদ উর রহমান.উপদেষ্টা বলেন, ‘এখন আমি নিশ্চিত নই, সভাটি (রণজিৎ সরকারের) আওয়ামী লীগের কর্মসূচি ছিল।

আওয়ামী লীগের ব্যানার দিয়ে আওয়ামী লীগের কর্মসূচি হয়েছে। ’তখন ওই সাংবাদিক বলেন, ব্যানার দিয়ে ও প্যান্ডেল করে ওই সভা করা হয়েছে। তখন উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, এটা যদি হয়, এটা অবশ্যই আইন ভঙ্গ হয়েছে এবং আমি নিশ্চিত করছি, এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

’.আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বুঝতে হবে, সেটা হচ্ছে, মামলা থাকলেই একটা মানুষ, আমি জানি না, আবারও বলছি, ওনার (রণজিৎ সরকার) স্ট্যাটাসটা আমরা জানি না, এটা দেখতে হবে। মামলা থাকলে একটা মানুষের কিন্তু বিদেশ থেকে আসা-যাওয়ায় কোনো সমস্যা হয় না। একটা মানুষ ফেরারি কি না, ওনার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে, উনি সেটা ফলো করেন কি না, সেটা হচ্ছে আসলে বিষয়।

এগুলো আছে কি না, এগুলো খতিয়ে দেখার ব্যাপার আছে। আমি নিশ্চিত করতে পারি, এটা নিশ্চয়ই খতিয়ে করে দেখা হচ্ছে। ’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম প্রমুখ।

আওয়ামী লীগের কেউ ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে পারবেন না, তা কিন্তু নয়:—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়
সম্পাদকের পছন্দ

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

বিটিবি বির্তক। ছবি: আমার দেশবাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত প্রথম আন্তঃস্কুল সংসদীয় জাতীয় টেলিভ...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV