বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এখন হৃদয়ের
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড গড়েছেন তাওহীদ হৃদয়। ২০১৮ সালে ...
বিটিবি বির্তক। ছবি: আমার দেশবাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত প্রথম আন্তঃস্কুল সংসদীয় জাতীয় টেলিভিশন বাংলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। সোমবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফরিদপুর জেলা স্কুলকে পরাজিত ক...
ছবি: আমার দেশবাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত প্রথম আন্তঃস্কুল সংসদীয় জাতীয় টেলিভিশন বাংলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। সোমবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফরিদপুর জেলা স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিদ্যালয়টির বিতার্কিক দল। প্রতিযোগিতার বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ বাংলাদেশের সব সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বিলুপ্ত করবে’।
বিপক্ষের দল হিসেবে যুক্তি, তথ্য-উপাত্ত ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে প্রতিপক্ষ দলকে পরাজিত করে বিজয় নিশ্চিত করে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় বিদ্যালয়ের আট সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এদের মধ্যে দশম শ্রেণির শিক্ষার্থী সাদিকা জামান, মারুফা সুলতানা মৌ, নবম শ্রেণির সিদরাতুল সাউদা, সাদিয়া আক্তার মুমু এবং অষ্টম শ্রেণির ফাবিহা রাইসা তালুকদার, সাবিহা কাদের সারা, তালাত তালহা ও মরিয়ম আক্তার।
বিজয়ী দলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাবিহা রাইসা তালুকদার বলেন, ‘জাতীয় পর্যায়ের এমন একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ অর্জন আমাদের সম্মিলিত প্রচেষ্টা, শিক্ষকদের দিকনির্দেশনা ও নিয়মিত অনুশীলনের ফল। ভবিষ্যতেও আমরা বিতর্কসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে চাই।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন বলেন, ‘শিক্ষার্থীদের এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। তাদের অধ্যবসায়, যুক্তিনির্ভর চিন্তা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এ সাফল্য এসেছে। আমরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করব।
এ বিজয়ের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। জাতীয় পর্যায়ে এমন সাফল্যে গর্বিত পুরো পূর্বধলাবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে।
তাঁরা বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে এ সাফল্যকে পূর্বধলার শিক্ষাঙ্গনের জন্য এক গৌরবোজ্জ্বল অর্জন হিসেবে অভিহিত করেছেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
- শীর্ষ সম্মেলন – ’
xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoChina's রাষ্ট্রপতি Xi Jinping and US রাষ্ট...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।