ব্রেকিং নিউজ

সংবাদ বা বিষয় অনুসন্ধান করুন

24TV.Live
প্রচ্ছদ লাইভ টিভি সংবাদ খেলাধুলা ই-স্পোর্টস পত্রিকা ডিরেক্টরি যোগাযোগ
কল করুন হোয়াটসঅ্যাপ
ক্যাটাগরি সমূহ:
জাতীয় আন্তর্জাতিক ই-স্পোর্টস দেশ ২৪ দেশ সংবাদ রাজনীতি অর্থনীতি খেলাধুলা
জাতীয় ফ্যাক্ট-চেকড

দুই দিন আগে বাবার বাড়িতে ফোন করে সানজিদা বলেছিলেন নিয়ে যেতে, গতকাল রাতে মিলল লাশ

Prothom Alo - Latest • সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬ • ১ বার পঠিত
ফন্ট সাইজ:
দুই দিন আগে বাবার বাড়িতে ফোন করে সানজিদা বলেছিলেন নিয়ে যেতে, গতকাল রাতে মিলল লাশ
দুই দিন আগে বাবার বাড়িতে ফোন করে সানজিদা বলেছিলেন নিয়ে যেতে, গতকাল রাতে মিলল লাশ ছবি: 24TV.Live
24tv.live AI চালিত পোর্টাল
২৪tv.live — বাংলাদেশের প্রথম ও একমাত্র সম্পূর্ণ এআই-ভিত্তিক লাইভ টিভি, নিউজ ও স্পোর্টস পোর্টাল
ভিজিট করুন: 24tv.live
এই সংবাদটি অডিওতে শুনুন
স্বয়ংক্রিয় বাংলা ভয়েস রিডার (Web Speech API)

রাজধানীর উত্তরখানে একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে নবম তলার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিয়ের দুই মাস পর থেকে সানজিদা ও তাঁর স্বামী ঢাকার উত্তরখানে বাসা ভাড়া নিয়ে থাকছিলেন। কিন্তু কয়েক মাস পর তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। ঝগড়াঝাঁটির একপর্যায়ে সানজিদার ওপর নির্যাতন শুরু হয়। পরে তিনি বাবার বাড়িতে চলে আসেন। কিছুদিন পর পারিবারিকভাবে সমঝোতা হওয়ায় পাঁচ দিন আগে সানজিদা ঢাকায় ফেরেন। দুই দিন আগে বাবার বাড়িতে ফোনে করে বলেছিলেন, আর এখানে থাকতে পারবেন না। তাঁকে এসে নিয়ে যেতে।

এরপর একদিন সানজিদাকে ফোন করে ফোনে পাওয়া যায়নি। তাঁর স্বামী আমিনুর রহমানকে ফোন দিলে তিনি অফিসে আছেন বলে জানান। গতকাল রাতে তিনি ফোনে জানান, সানজিদা আত্মহত্যা করেছেন। তবে স্বজনদের দাবি, আমিনুর সানজিদাকে হত্যা করেছেন।

সানজিদার চাচা মোস্তাফিজুর রহমান পুলিশকে জানান, সানজিদা ইসলাম ছিলেন পাবনা এডওয়ার্ড কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমিনুরের বাড়িও পাবনার গাছপাড় এলাকায়। সানজিদা ও আমিনুর দুজন দুজনকে পছন্দ করতেন। গত ডিসেম্বরে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। আমিনুর ঢাকায় পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন বলে তাঁরা জানতেন।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নিয়ার আলী বলেন, ফ্ল্যাটের একটি কক্ষের মেঝেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশটি পড়ে ছিল। এ ঘটনায় সানজিদার বাবা এ বি এম শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ মামলায় আমিনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তথ্যসূত্র: এই সংবাদটির মূল তথ্য ও বিবরণ Prothom Alo - Latest থেকে সংগৃহীত। 24TV.Live এর এআই নিউজ এডিটর সম্পাদকীয় নীতি ও মানদণ্ড বজায় রেখে এটি পুনর্লিখন করেছে।

মন্তব্য (০)

আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!

বেটা ঘোষণা: এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।
মতামত দিন