অর্থনীতিব্রেকিং

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, তিন জনের যাবজ্জীবন

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, তিন জনের যাবজ্জীবন
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, তিন জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে অটোরিকশা চালক আসাদুল হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জে অটোরিকশা চালক আসাদুল হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লা শারমীন এই রায় ঘোষণা করেন।

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার দিঘলকান্দি গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে মনির হোসেন, শাহজাহান আলীর ছেলে আনছার আলী এবং হাবিবুর রহমানের ছেলে আব্দুল বাছেদ।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নিহত আসাদুল পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন। তার বাড়ি বগুড়া জেলার শেরপুরে। ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি রাত ১০টা পর্যন্ত তিনি সিএনজির মালিকের কাছে জমা না দেওয়ায় সিএনজির মালিক আব্দুর রহমান ও পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন।

পরের দিন ১৭ ফেব্রুয়ারি ধুকুরিয়া গ্রামে রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় চৌকিদার শ্রী শুকুমার চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা সিএনজি ছিনতাই করার জন্য পরিকল্পিতভাবে সিএনজিটি ভাড়া নেন। পরে তারা চালককে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যান। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, তিন জনের যাবজ্জীবন—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, অর্থনীতি ও বাণিজ্য অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV