১২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দেখুন কোথায় কবে পরীক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১১টি বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহ্বানে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা পিছিয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা ...
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১১টি বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহ্বানে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা পিছিয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত দেশের ১১টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। পাশাপাশি সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখও এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে। ১২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ও পরীক্ষার সময়সূচি যেমন—ঢাকা বিশ্ববিদ্যালয়ইউজিসির আহ্বানের পরও পূর্বঘোষিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।
৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। .রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ১১ নভেম্বর ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে এই বিশ্ববিদ্যালয় আবেদনের সময় অপরিবর্তিত রেখেছে। ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পর সাত দিন আবেদনের সুযোগ পাবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়পূর্বনির্ধারিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেবে বলে জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুধবার (১১ নভেম্বর) ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭ ‘এ’, ৮ জানুয়ারি ২০২৭ ‘ই’, ১৫ জানুয়ারি ২০২৭ ‘বি’, ২২ জানুয়ারি ২০২৭ ‘সি’ ও ২৩ জানুয়ারি ২০২৭ ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। আবেদন ১৫ নভেম্বর শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
.বুয়েটবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগামী ১৬ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুয়েটে ভর্তিতে আবেদন শুরু হবে ২১ নভেম্বর ২০২৬। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৯ জানুয়ারি ২০২৭ ‘সি’, ৩০ জানুয়ারি ২০২৭ ‘এ’, ৫ ফেব্রুয়ারি ২০২৭ ‘বি’ ও ৬ ফেব্রুয়ারি ২০২৭ ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। এ ছাড়া ৩ ফেব্রুয়ারি ‘বি-১’, ৪ ফেব্রুয়ারি ‘বি-২’ এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে।
১০ ডিসেম্বর ২০২৬ থেকে ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আবেদন করতে পাবেন শিক্ষার্থীরা। ফি জমা ১২ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। .ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু: ফি বৃদ্ধি ৪ ইউনিটে .জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার সময়সূচি বহাল রয়েছে।
এ সময়ে শুক্র ও শনিবার ছাড়া অন্য দিনগুলোতে বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন সিদ্ধান্ত হলে তা জানানো হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের। এর আগে ১৭ ও ১৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা ছিল।
.শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন.খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর থেকে শুরু হওয়া আবেদন চলবে ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির ১৭টি বিভাগে মোট এক হাজার ১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এমআইএসটিমিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৭ ‘সি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ২০২৭ ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ৫ জানুয়ারি।
এর আগে ১৫ ও ২২ জানুয়ারি ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। .অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সূচি পরিবর্তন করেছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়ে ৩০ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগে পরীক্ষার তারিখ ছিল ৫ ডিসেম্বর ২০২৬। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৭ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে ২৬ ও ২৭ জানুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল। .চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, নতুন যে যে যে সিদ্ধান্ত.মেডিক্যাল ও ডেন্টাল কলেজসরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। এদিকে, ইউজিসির অনুরোধের পরও কয়েকটি বিশ্ববিদ্যালয় পুরোনো সূচিতে পরীক্ষা নেওয়ায় সম্পূরক পরীক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
তবে কিছু বিশ্ববিদ্যালয় তাদের জন্য আবেদনের সুযোগ রাখা কিংবা পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।