শিক্ষা

হাসপাতাল থেকে ছাড়পত্র পেল ৮৫ জন, চিকিৎসাধীন ৯

হাসপাতাল থেকে ছাড়পত্র পেল ৮৫ জন, চিকিৎসাধীন ৯
হাসপাতাল থেকে ছাড়পত্র পেল ৮৫ জন, চিকিৎসাধীন ৯
হাসপাতাল থেকে ছাড়পত্র পেল ৮৫ জন, চিকিৎসাধীন ৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৮৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ভর্তি আছে ৯ শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন, একজনকে লা...

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৮৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ভর্তি আছে ৯ শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন, একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) সুলতান মাহমুদ শিকদার। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৯৪ শিক্ষার্থী চিকিৎসার জন্য ইনস্টিটিউটে এসেছিল। তাদের মধ্যে প্রথমে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়।

তখন ভর্তি ছিল ১৮ জন। পরে আরও ৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। .নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: দুজন আইসিইউতে, একজন লাইফ সাপোর্টে.এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির সদস্যরা বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফতুল্লার শান্তিধারা আবাসিক এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শনের সময় তাঁরা মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন। তদন্ত কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ও অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

.‘আল্লাহ ছেলেকে তোমার পথে দিয়েছি, তুমিই রহম করো’.তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে জানিয়ে আলী নূর খান বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপণব্যবস্থা নিশ্চিত করতে সাধারণ নির্দেশনা জারি করা হবে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাব্যবস্থা তদারকি করা হবে। গত সোমবার রাত দেড়টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলার লাইব্রেরিতে আগুন লাগে।

আগুন দ্রুত পাশের ইফতা বিভাগের কক্ষে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ধোঁয়ায় মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়।

.নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা গুরুতর।

হাসপাতাল থেকে ছাড়পত্র পেল ৮৫ জন, চিকিৎসাধীন ৯—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV