জাতীয়

হাসিনাকে অন্য দেশে পাঠাতে চেয়েছিল ভারত

হাসিনাকে অন্য দেশে পাঠাতে চেয়েছিল ভারত
সংবাদ চিত্র ও সংগ্রহ: আমার দেশ ডিজিটাল ডেস্ক • ছবি স্বত্ব সংরক্ষিত ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
সংবিধানকে অবমূল্যায়নের সুযোগ নেই: ড. কামাল হোসেন
সম্পাদকের পছন্দ

সংবিধানকে অবমূল্যায়নের সুযোগ নেই: ড. কামাল হোসেন

ফাইল ছবি জনগণের আকাঙ্ক্ষা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে রচিত বাংলাদেশের সংবিধানকে অবমূল্যায়নের কোনো সুযোগ ...

ফাইল ছবি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রথমে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেছিল। তবে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেও সেই চেষ্টা সফল হয়নি। এখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি। বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় ভারতেরও সম্মতি রয়েছে। তবে তাকে বাংলাদেশের হাতে বন্দি প্রত্যর্পণ করতে চায় না ভারত। বরং বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে তার ফেরার ব্যবস্থা করতে আগ্রহী দিল্লি। এ ক্ষেত্রে ভারতের দুটি শর্ত রয়েছে। প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে – তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনও পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এর জন্য দিল্লির তরফে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে। দ্বিতীয় শর্তটা হল, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয় – বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে। তবে এই দাবিটা যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতি মাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্যও করছে না। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।’ সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে তিনি জানাচ্ছেন। এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে। তবে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন দিল্লির পর্যবেক্ষকেরা।
তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ
সম্পাদকের পছন্দ

তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ

তিন বছর আগে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি ৮ হাজার থেকে বেড়ে হয়েছিল সাড়ে ১২ হাজার টাকা। ত...

ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র
সম্পাদকের পছন্দ

ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র

ইরানের মদদপুষ্ট তিনজন ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপে ধারাবাহিক হামলার পরিকল্পনায় জড়িত থাকার...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV