সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট হচ্ছে: চরমোনাই পীর

বর্তমান সরকারের গত আট মাসের দেশ পরিচালনায় কোনো সফলতা দৃশ্যমান নয়, বরং প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতাগুলো দিন দিন প্রকট হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, বিপুল প্রত্যাশা নিয়ে এই সরকার দায়িত্ব ...
বর্তমান সরকারের গত আট মাসের দেশ পরিচালনায় কোনো সফলতা দৃশ্যমান নয়, বরং প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতাগুলো দিন দিন প্রকট হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, বিপুল প্রত্যাশা নিয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করলেও শ্রমিক অসন্তোষ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখন চরম নাজেহাল। বুধবার রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সম্প্রতি দেশজুড়ে পতিত শক্তি নাশকতা চালিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ীই ঢাকাসহ ১১টি জেলায় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রশাসন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নাশকতাকে সরাসরি স্বীকার করতে না চাইলেও দেশের সাধারণ জনমনে এটি গভীর উদ্বেগ তৈরি করেছে।
সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয়েই সরকারের ইতিবাচক সাফল্য দেখা যাচ্ছে না। মরহুম আল্লামা নুরুল হুদা ফয়েজীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের দীর্ঘ তিন যুগের অধিক সময়ের দায়িত্বশীল এবং চরমোনাই জামিয়ার নায়েবে মুহতামিম হিসেবে দীন ও দেশের সেবায় তার অবদান অনস্বীকার্য। ইলম চর্চা, রাজনীতি, তাসাউফ ও ইসলামী ঐক্যের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দেশের সর্বস্তরের আলেমদের কাছে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল।
আল্লামা নুরুল হুদা ফয়েজী রাহিমাহুল্লাহর খলিফা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটির উদ্বোধন করেন মরহুমের সাহেবজাদা মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মাওলানা মুজিবুর রহমান, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা আব্দুস সাত্তার হামিদী, মুফতি আবু ইউসুফ আল মাদানী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা আ. রাজ্জাক, হাফেজ মাওলানা ইউনুস ঢালী, মাওলানা আলি আহমদ, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শামসুদ্দোহা তালুকদার, মাওলানা আমির হোসাইন, মুফতি কাউসার বাঙালি, মুফতি মঈনুদ্দীন খান তানভীর, মাওলানা আনছার আহমদ, মুফতি নুরুল্লাহ আশরাফী, মুফতি বরকতুল্লাহ কাসেমী, মাওলানা এমদাদুল্লাহ ফাহাদ ও মাওলানা আলাউদ্দীন প্রমুখ। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট হচ্ছে: চরমোনাই পীর—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।




মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।