Warning: preg_match(): Unknown modifier '-' in /home/ttpidapp/24tv.live/includes/article-url.php on line 63
ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী | 24TV.Live | 24TV.Live
জাতীয়

ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রতীকী বিভাগীয় গ্রাফিক
বিভাগীয় প্রতীকী গ্রাফিক — নির্দিষ্ট ঘটনার আলোকচিত্র নয়

দেশের প্রায় ছয় কোটি নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নগর স্বাস্থ্যসেবার বিদ্যমান কেন্দ্রগুলো আগামী ছয় মাস আগের অংশীদারিত্বমূলক কাঠামোতেই পরিচালিত হবে এবং এ সময়ের মধ্যে একটি টেকসই, ব্যয়সাশ্রয়ী ও বহুখাতভিত্তিক নগর স...

দেশের প্রায় ছয় কোটি নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নগর স্বাস্থ্যসেবার বিদ্যমান কেন্দ্রগুলো আগামী ছয় মাস আগের অংশীদারিত্বমূলক কাঠামোতেই পরিচালিত হবে এবং এ সময়ের মধ্যে একটি টেকসই, ব্যয়সাশ্রয়ী ও বহুখাতভিত্তিক নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘নগর স্বাস্থ্য: বহুমুখী খাতের সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুইডেন দূতাবাস ও ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক (বিইউএইচএন) এবং এমিনেন্স যৌথভাবে এই সভার আয়োজন করে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সভিত্তিক সুনির্দিষ্ট স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক থাকলেও নগরের বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না। এই শূন্যতা পূরণে সরকার নগর স্বাস্থ্যসেবার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য সরকারি ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ রূপান্তরের আগ পর্যন্ত আগামী ছয় মাস আগের অংশীদারিত্বমূলক কাঠামোতেই কেন্দ্রগুলো চালু রাখা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক অনুমোদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই সময়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ ও টেকসই নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে। স্বাস্থ্য বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এবারই স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে।

আগামী পাঁচ বছরে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। নগর স্বাস্থ্যসেবাকে কেবল হাসপাতাল ও ওষুধের মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে ড. এম এ মুহিত বলেন, আবাসন, নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, কর্মসংস্থান, মানসিক স্বাস্থ্য এবং অসংক্রামক রোগ প্রতিরোধের মতো বিষয়গুলোও নগর স্বাস্থ্য ব্যবস্থার অপরিহার্য অংশ। তাই উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা কাঠামো অন্ধভাবে শহরে প্রয়োগ না করে নগরবাসীর প্রকৃত চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

তিনি আরও বলেন, নগরবাসীর জন্য ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড চালু এবং সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ‘রেফারেল নেটওয়ার্ক’ গড়ে তোলা জরুরি। নগর স্বাস্থ্য প্রকল্পের প্রাথমিক অন্তর্ভুক্তির কাজ ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে সম্পন্ন হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও উন্নয়ন সহযোগীদের একটি বাস্তবসম্মত ও বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা তৈরির আহ্বান জানান। আলোচনা সভায় আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক, নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ইমাদুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দেওয়ান এমদাদুল হক, বিশ্বব্যাংকের প্রতিনিধি ওয়ামেক রাজা এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক কাজী সাইফুদ্দিন বেননূর।

এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট অংশীজনেরা সভায় বক্তব্য তুলে ধরেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV