Warning: preg_match(): Unknown modifier '-' in /home/ttpidapp/24tv.live/includes/article-url.php on line 63
হার্টের শত্রু ‘পোড়া তেল’ হতে পারে দেশের জ্বালানি | 24TV.Live | 24TV.Live
স্বাস্থ্য

হার্টের শত্রু ‘পোড়া তেল’ হতে পারে দেশের জ্বালানি

হার্টের শত্রু ‘পোড়া তেল’ হতে পারে দেশের জ্বালানি
প্রতীকী বিভাগীয় গ্রাফিক
বিভাগীয় প্রতীকী গ্রাফিক — নির্দিষ্ট ঘটনার আলোকচিত্র নয়

একই রান্নার তেল বারবার ব্যবহার (পোড়া তেল) করা হলে তা হার্টের জন্য ক্ষতিকর। এই তেল হার্টের সবচেয়ে বড় শত্রু। তবে পোড়া তেল ঠিকমতো সংগ্রহ করে বায়োডিজেলে রূপান্তরের মাধ্যমে তা হতে পারে যানবাহন ও যন্ত্র চালানোর জ্বালানি। আজ বুধবার রাজধানীর শাহবাগে এক সেমিনারে এ কথাই বলেছেন ব...

একই রান্নার তেল বারবার ব্যবহার (পোড়া তেল) করা হলে তা হার্টের জন্য ক্ষতিকর। এই তেল হার্টের সবচেয়ে বড় শত্রু। তবে পোড়া তেল ঠিকমতো সংগ্রহ করে বায়োডিজেলে রূপান্তরের মাধ্যমে তা হতে পারে যানবাহন ও যন্ত্র চালানোর জ্বালানি।

আজ বুধবার রাজধানীর শাহবাগে এক সেমিনারে এ কথাই বলেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। বিএফএসএ ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে ‘মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারটি সকালে বিএফএসএর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. শফিকুল ইসলাম বলেন, শরীরের দুটি অঙ্গকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়।

এদের একটি হলো মাথা এবং অন্যটি হলো হার্ট। আর হার্টকে সরাসরি আঘাত করে পোড়া তেল। তাই ব্যক্তি পর্যায়ের পাশাপাশি ব্যবসায়ীদেরও পোড়া তেল পরিহার করতে উদ্বুদ্ধ করেন তিনি।

.‎ব্যবসায়ীদের উদ্দেশে শফিকুল ইসলাম বলেন, কোনো বিক্রেতা পোড়া তেলে না ভেজে নতুন তেলে শিঙাড়া ভাজলে দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা সেটিই কিনবেন। ক্রেতাদের মধ্যে নিরাপদ খাদ্যের প্রতি এই বিশ্বাস তৈরি করতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। ‎বিএফএসএর সদস্য মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ সোয়েব।

তিনি বলেন, রান্নার একই তেল ২০০-২৫০ সেলসিয়াস তাপমাত্রায় যখন অনেকক্ষণ ধরে বারবার ব্যবহার করা হয়, তখন তা ক্ষতিকর পোড়া তেলে পরিণত হয়। তিনি বলেন, অধিক তাপমাত্রায় মূলত উপকারী সিস ফ্যাট ধীরে ধীরে ক্ষতিকর ট্রান্স ফ্যাটে পরিবর্তিত হয়। আর এই ট্রান্স ফ্যাটই মূলত শরীরে উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।

এ ছাড়া রক্তনালিতে চর্বি জমা, লিভারের ক্ষতি ও ক্যানসারের ঝুঁকিও তৈরি হয়। .বায়োটেক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লা আল হামিদ বলেন, মাত্র ১ লিটার পোড়াতেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে পারে। আবার পোড়া তেল ফেলে দিলে তা মাটি ও জলজ প্রাণীর ক্ষতি করে মারাত্মকভাবে।

তাই স্বাস্থ্য ও পরিবেশের উপকারের জন্য পোড়া তেলের পুনঃপ্রক্রিয়াজাতকরণ হলো সবচেয়ে কার্যকর উপায়। ‎বায়োটেক এনার্জি প্রতিষ্ঠানটি বর্তমানে প্রতি মাসে ১০০ টনের বেশি পোড়া তেল সংগ্রহ করছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। ২০৩০ সালের মধ্যে মাসে এক হাজার টন সংগ্রহের আশা তাঁদের।

তিনি জানান, সাভারে প্রতিষ্ঠানের নিজস্ব কারখানায় এই তেল থেকে বায়োডিজেল ও উপজাত পণ্য হিসেবে গ্লিসারিন উৎপাদন করা হয়। এরপর সেই বায়োডিজেল বিদেশে রপ্তানি করা হচ্ছে। .উল্লেখ্য, অনুষ্ঠানে বায়োডিজেলের কিছু নমুনা দর্শকদের জন্য প্রদর্শন করা হয়েছিল।

‎শফিকুল ইসলামের সঞ্চালনায় একটি মুক্ত আলোচনায় অংশ নেন বিএফএসএর কর্মকর্তা-কর্মচারী, বায়োটেক এনার্জির প্রতিনিধি ও দেশের বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধি রান্নার তেলটি কখন পোড়া তেলে পরিণত হয়, তা পরীক্ষা করে দেখার যন্ত্র বা কীট দেশের বাজারে সহজলভ্য করে তুলতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আহ্বান জানান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএফএসএর সদস্য আ ন ম নাজিম উদ্দীন এবং মোহাম্মদ মোস্তফা।

হার্টের শত্রু ‘পোড়া তেল’ হতে পারে দেশের জ্বালানি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV