দেশ ২৪ব্রেকিং

সাভার মডেল কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

সাভার মডেল কলেজের নবীনবরণ অনুষ্ঠিত
সাভার মডেল কলেজের নবীনবরণ অনুষ্ঠিত
সাভার মডেল কলেজের নবীনবরণ অনুষ্ঠিত ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL

ঐতিহ্যবাহী সাভার মডেল কলেজের এইচএসসি শিক্ষার্থীদের ৩১তম ব্যাচের নবীনবরণ সোমবার দুপুরে শাহীবাগে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কলেজের গভর্নিং বডির সভাপতি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার...

ঐতিহ্যবাহী সাভার মডেল কলেজের এইচএসসি শিক্ষার্থীদের ৩১তম ব্যাচের নবীনবরণ সোমবার দুপুরে শাহীবাগে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কলেজের গভর্নিং বডির সভাপতি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। নবীনবরণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক দিদারুল আলম মহসিন, জামায়াতে ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, ব্যবসায়ী ও সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন রাজনীতি করে সম্মানের সঙ্গে মারা গেছেন।

বাংলাদেশের ইতিহাসে এমন নজির খুব বেশি নেই। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে ক্ষমতায় এসে মেয়েদের লেখাপড়া এগিয়ে নেওয়ার জন্য এসএসসি পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন মওকুফ করেন। উল্টো উপবৃত্তি দেওয়া হয়।

২০০১ সালে এসে এইচএসসি পর্যন্ত এ সুবিধা সম্প্রসারণ করা হয়। এবার আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অনার্স পর্যন্ত মেয়েদের কোনো টাকা-পয়সা লাগবে না। তিনি এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের তিনটি কাজ করতে হবে।

তার মধ্যে প্রথমটি হলো পড়াশোনা করতে হবে, দ্বিতীয়টি পড়াশোনা করতে হবে, তৃতীয়টি পড়াশোনা করতে হবে। তিনি বলেন, তোমরা ভালো ফল নিয়ে ভর্তি হয়েছ। তোমাদের ভালো ফল করতেই হবে।

তার পাশাপাশি তোমাদের মানবিক ও ভালো মানুষ হতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ হলো, শিক্ষার্থীরা যাতে তাদের মনুষ্যত্ব বিকশিত করতে পারে এবং পশুত্বকে নিরসন করতে পারে, তা নিশ্চিত করা। এ জন্য শিক্ষকরা তোমাদের তৈরি করার প্রাণপণ চেষ্টা করছেন।

এভাবেই তোমরা যোগ্য মানুষ হয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করবে। দেশপ্রেমিক হিসেবে নিজেকে গড়ে তুলবে। নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মানবিক বিভাগের বিভাগীয় প্রধান আল-সাদ আসাদুজ্জামান জীম।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সাভার মডেল কলেজের নবীনবরণ অনুষ্ঠিত—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV