গাজীপুরে সন্ধ্যায় মহাসড়কের পাশে ফেলে রাখা আরেকটি বাসে অগ্নিসংযোগ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফেলে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে ও সন্ধ্যায় কাজলী ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, বাস দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এতে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত...
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফেলে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে ও সন্ধ্যায় কাজলী ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাস দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
এতে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হননি। .কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকায় চলাচল করে আজমেরী পরিবহনের বাস। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল মিয়া নামের এক ব্যবসায়ীর দুটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে রাখা ছিল।
আজ ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্বৃত্তরা একটি বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। চন্দ্রা এলাকায় কাজলী ফিলিং স্টেশনের পাশে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
.সাভার ও ধামরাইয়ে তিন রাতে ৪ বাসে আগুন.কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, দুটি ঘটনায়ই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, একই মালিকের দুটি বাস দুই–তিন মাস ধরে সেখানে ফেলে রাখা হয়েছিল।
বাস দুটিতে ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ কোনো যন্ত্রাংশ ছিল না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
গাজীপুরে সন্ধ্যায় মহাসড়কের পাশে ফেলে রাখা আরেকটি বাসে অগ্নিসংযোগ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।