খেলাধুলাব্রেকিং

চাঁদাবাজদের কাছে অসহায় খুলনার স্বাস্থ্যকর্মীরা

চাঁদাবাজদের কাছে অসহায় খুলনার স্বাস্থ্যকর্মীরা
চাঁদাবাজদের কাছে অসহায় খুলনার স্বাস্থ্যকর্মীরা
চাঁদাবাজদের কাছে অসহায় খুলনার স্বাস্থ্যকর্মীরা ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL

প্রতীকী ছবিখুলনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর, চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশের ডাক দিয়েছেন ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকালে নগরীর সাত রাস্তা মোড়ে এ কর্মসূচি পালিত হবে।

প্রতীকী ছবিখুলনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর, চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশের ডাক দিয়েছেন ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকালে নগরীর সাত রাস্তা মোড়ে এ কর্মসূচি পালিত হবে। সমাবেশ থেকে পুলিশ-প্রশাসনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হবে।

এর মধ্যে দৃশ্যমান উন্নতি না হলে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান ও কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। জানা গেছে, নগরীতে একের পর এক চিকিৎসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবশেষ গত শনিবার খানজাহান আলী রোডের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে দুর্বৃত্তরা।

ঘটনার পর প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে সন্ধানী ক্লিনিক, আব্দুল্লাহ প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার এবং চয়নিকা ফার্মেসিতে হামলা, চাঁদা দাবি এবং হুমকির অভিযোগ ওঠে। এসব ঘটনায় ভুক্তভোগীদের অনেকে থানায় লিখিত অভিযোগ বা মামলা করার সাহস পাচ্ছেন না।

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প পরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. ছালেহ বলেন, সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এসব ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, মঙ্গলবার সকালে নগরীর সাত রাস্তা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সমাবেশ থেকে পুলিশ-প্রশাসনকে সাত দিনের সময় দেওয়া হবে। এর মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়া হবে। তাতেও পরিস্থিতির পরিবর্তন না হলে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সবশেষ হামলার শিকার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার সোমবারও বন্ধ ছিল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জাহিদ হাসান জানান, রোববার রাতে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। পরদিনও কর্তৃপক্ষ তাকে প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন।

হামলার ঘটনায় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে রোববার রাতে প্রতিষ্ঠান বন্ধ না রাখতে অনুরোধ করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।

কারণ, সন্ত্রাসীদের ভয়ে কোনো প্রতিষ্ঠান বন্ধ রাখলে তারা আরো উৎসাহিত হবে। ওসি আরো বলেন, নিউ অ্যাপোলোতে হামলার ঘটনায় নুর আজিমের সন্ত্রাসী গ্রুপ জড়িত। শনিবার গভীর রাতে টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রুপের ছয় সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।

তারা অ্যাপোলোতে হামলার সঙ্গে জড়িত কি না, তা নিশ্চিত না হলেও বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে তারা। চয়নিকা ফার্মেসিতে চাঁদা দাবি, আকাশ কুণ্ডু নামে এক দোকানিকে গুলি করা এবং ব্র্যাকের একটি প্রতিষ্ঠানে চাঁদা দাবির ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) আহাদুজ্জামান মিয়া বলেন, নগরীর চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।

ইতোমধ্যে নুর আজিমের সন্ত্রাসী গ্রুপের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা পুলিশের কাছে এসে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন; তবে লিখিতভাবে কেউ অভিযোগ করেননি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদার দাবিতে হুমকির পর ১৩ দিন ধরে নগরের টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি বন্ধ রয়েছে। ভয়ে প্রতিষ্ঠানটির মালিক ফার্মেসি খুলতে পারছেন না। এ ঘটনায় থানায় মামলাও করেননি তিনি।

এর আগে গত ২৪ অক্টোবর রাতে নগরের বাবু খান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে হামলা চালায় দুর্বৃত্তরা। চাঁদার দাবিতে চালানো ওই হামলায় দুই চিকিৎসকের কক্ষ, কাউন্টার ও একটি টেলিভিশন ভাঙচুর করা হয়। আতঙ্ক সৃষ্টির জন্য সেখানে গুলিও করা হয়।

পরদিন দুপুরে একই মালিকের অন্য একটি প্রতিষ্ঠানে সশস্ত্র মহড়া দেয় দুর্বৃত্তরা। সেখানে উপস্থিত এক চিকিৎসকের ঘাড়ে পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। গত ৩ নভেম্বর সন্ধ্যায় নগরের শামসুর রহমান রোডের আব্দুল্লাহ প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা।

প্রথমে ক্যানসারের নমুনা সংগ্রহের বিষয়কে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হলেও পরে চাঁদা দাবির বিষয়টি সামনে আসে। এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এসব ঘটনায় প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ভরে কোনো মামলা করা হয়নি।

এ ছাড়া নগরের আরো অনেক ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ মানসম্মান এবং জীবনের নিরাপত্তার ভয়ে নীরবে চাঁদা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে খুলনা সদর থানার ওসি বলেন, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে হামলার ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি। তবে সন্ধানী ক্লিনিকের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার খুলনা প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা হয় এ সমস্যার সমাধান করবেন, না হয় আত্মসমর্পণ করে চলে যাবেন।

ধারাবাহিক এসব ঘটনায় নগরীর বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ অবস্থা নিরসনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চাঁদাবাজি এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV