রাজনীতি

সোনিয়ার সঙ্গে চোখাচোখি এড়িয়ে যান নরেন্দ্র মোদি

সোনিয়ার সঙ্গে চোখাচোখি এড়িয়ে যান নরেন্দ্র মোদি
সোনিয়ার সঙ্গে চোখাচোখি এড়িয়ে যান নরেন্দ্র মোদি
সোনিয়ার সঙ্গে চোখাচোখি এড়িয়ে যান নরেন্দ্র মোদি ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
সংস্কার বাস্তবায়নে সরকারের ওপর চাপ বাড়াতে নতুন কমিটির প্রস্তুতি ১১ দলের
সম্পাদকের পছন্দ

সংস্কার বাস্তবায়নে সরকারের ওপর চাপ বাড়াতে নতুন কমিটির প্রস্তুতি ১১ দলের

গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে সরকারের ওপর চাপ বাড়াতে নতুন একটি জাতীয় কমিটি গঠনের ...

নরেন্দ্র মোদি ১২ বছর ভারতের প্রধানমন্ত্রী, এটা তাঁর প্রধানমন্ত্রিত্বের তৃতীয় দফা। অথচ আজও তাঁর সঙ্গে সোনিয়া গান্ধীর কোনো সখ্য নেই। দেখা হলে নমস্কার বিনিময় হয় ঠিকই, কিন্তু প্রধানমন্ত্রী চোখাচোখি এড়িয়ে যান। আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ নরেন্দ্র মোদি সম্পর্কে এমন ক...

নরেন্দ্র মোদি ১২ বছর ভারতের প্রধানমন্ত্রী, এটা তাঁর প্রধানমন্ত্রিত্বের তৃতীয় দফা। অথচ আজও তাঁর সঙ্গে সোনিয়া গান্ধীর কোনো সখ্য নেই। দেখা হলে নমস্কার বিনিময় হয় ঠিকই, কিন্তু প্রধানমন্ত্রী চোখাচোখি এড়িয়ে যান।

এসএসসির ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর, সর্বোচ্চ ফি ২৪৩৫ টাকা
সম্পাদকের পছন্দ

এসএসসির ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর, সর্বোচ্চ ফি ২৪৩৫ টাকা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর। জরিমানা ছাড়া এ প্রক্রিয়া চল...

আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ নরেন্দ্র মোদি সম্পর্কে এমন কথাই লিখেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়া লিখেছেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে যে সৌজন্যবোধ ছিল, আন্তরিকতা দেখা যেত, এখন আর তা দেখা যায় না। আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে সোনিয়ার আত্মকথা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, সেই প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেছেন সোনিয়া। ১২ বছর ধরে মোদি দেশের প্রধানমন্ত্রী, অথচ সোনিয়া লিখেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যত কোনো ব্যক্তিগত যোগাযোগই নেই, সখ্য তো দূরের কথা। সোনিয়া লেখেন, বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের দেখা হয়।

হাতজোড় করে নমস্কার বিনিময়ও হয়। কিন্তু চোখাচোখি হয় না। প্রধানমন্ত্রী চোখাচোখি এড়িয়ে যান।

এমনকি সামনাসামনি পড়ে গেলেও অন্য দিকে তাকিয়ে থাকেন। .সোনিয়া আরও লেখেন, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কোনো প্রকৃত ব্যক্তিগত যোগাযোগ তৈরি হলো না। মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়।

সংসদের অধিবেশন শেষ হলে সব দলের নেতারা প্রথানুযায়ী স্পিকারের চেম্বারে মিলিত হন। স্পিকারের কামরাটি বিশেষ বড় নয়, ছোটই। সেখানে অনেকে থাকার ফলে মুখোমুখি হওয়াটা স্বাভাবিক।

এসব সময় তাঁরা পরস্পর পরস্পরকে হাতজোড় করে নমস্কার জানান। কিন্তু যখনই মুখোমুখি হয়েছেন, সামনাসামনি পড়ে গেছেন, মোদি তখন অন্য দিকে তাকিয়ে থাকেন। একেবারেই যাতে চোখাচোখি না হয়, সেই চেষ্টা করে থাকেন।

সোনিয়া তাঁর বইয়ে লেখেন, ‘জন্মদিনে কিংবা নতুন বছর একে অপরকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছি। শুভেচ্ছা বিনিময় হয়েছে। কিন্তু কখনো বাক্যালাপ হয়নি।

’ দুজনের মধ্যে কেমন কথা হয়, তা জানিয়ে সোনিয়া লিখেছেন, হাসপাতাল থেকে ফেরার পর তিনি জিজ্ঞেস করলেন, ‘ভালো আছেন। ’ উত্তরে সোনিয়া বললেন, ‘জি, এখন ভালো আছি। ’.দিল্লির ক্ষমতাসীন রাজনৈতিক ও সামাজিক অভিজাত শ্রেণির প্রতি নরেন্দ্র মোদির মধ্যে যে এক ধরনের অস্বস্তি কাজ করত, সোনিয়া তা উপলব্ধি করতেন, বুঝতে পারতেন।

কেননা সোনিয়ার নিজের মধ্যেও সেই অস্বস্তি ছিল। তিনি মনে করতেন, ওই সব মহল থেকে যে সব মতামত উঠে আসত, তার সঙ্গে ভারতের সাধারণ মানুষের বাস্তব জীবনের কোনো মিল বা সামঞ্জস্য থাকত না। সোনিয়া লিখেছেন, ‘ওই সব মহলের ভাবনাচিন্তার সঙ্গে বাস্তবের কোনো মিলই নেই।

আমি আমার কেন্দ্রের মানুষজনের সঙ্গে ওই মহলকে মেলাতে পারতাম না। সেই মানুষজনের সংগ্রাম, তাদের আকাঙ্ক্ষার সঙ্গে ওই সব মহলের চাহিদারও কোনো মিল নেই। ’.নরেন্দ্র মোদি উঠে এসেছেন অতিসাধারণ পরিবার থেকে।

এরপরও দল এবং আরএসএসের মধ্যে নিজের প্রভাব বিস্তার করেছেন। নিজের অবস্থান তৈরি করেছেন। মোদির এই রাজনৈতিক উত্থান স্বীকার করলেও তাঁর আদর্শের সঙ্গে নিজের রাজনৈতিক মতপার্থক্য স্পষ্ট করেছেন সোনিয়া।

সেই মতপার্থক্যের বিশ্লেষণও করেছেন প্রবীণ কংগ্রেস নেত্রী। সোনিয়ার মতে, সেটা দুই ভিন্ন ভারতের লড়াই। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, আরএসএসের ওয়েবসাইটে গেলে দেখা যাবে, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিরুদ্ধে কত মিথ্যা কথার ছড়াছড়ি, কত কুৎসা।

প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদে নেহরু সম্পর্কে এমন সব মন্তব্য করেন, যা সাধারণত জনসভায় শোনা যায়। সোনিয়া অবশ্য লিখেছেন, মোদির উত্থান নিয়ে তাঁর পিআর টিম (গণসংযোগ) প্রচারমাধ্যমে যা ছড়িয়েছে, যেসব কথা প্রচার করেছে, বাস্তবের পটভূমি হয়তো ততটা সাধারণ বা হতশ্রী নয়। .সোনিয়া মনে করেন, মোদির ভাবনার ভারতের সঙ্গে তাঁর ভারতের তফাত অনেকটাই।

মোদির ভাবনা যে আদর্শের ওপর ভিত্তি করে তৈরি, তাঁর ভাবনার ভারত থেকে তা পুরোপুরি আলাদা। আত্মকথায় সোনিয়া লিখেছেন, তাঁর কাঙ্ক্ষিত ভারত অন্তর্ভুক্তিমূলক, ধর্মনিরপেক্ষ। তাঁরা সামাজিক ন্যায়ের পক্ষে।

সেই ভারতে কোনো এক গোষ্ঠী বা সম্প্রদায়ের আধিপত্য থাকবে না। সোনিয়া বুঝিয়েছেন, মোদি ও তাঁর লড়াই ব্যক্তিগত নয়, রাজনৈতিক। সেই লড়াই ভাবাদর্শের।

সেটা দুই ভিন্ন মতাদর্শের সংঘাত। সোনিয়া লিখেছেন, আরএসএসের সঙ্গে তাঁদের আদর্শগত সংঘাত অপরিবর্তিত থাকবে। আদর্শের সঙ্গে আপস তাঁরা কোনো দিনই করবেন না।

সোনিয়া মনে করেন, মোদির উত্থান বা আরএসএস থেকে কংগ্রেসের শিক্ষণীয় কিছুই নেই। তাঁর মতো কংগ্রেসেও মনমোহন সিং বা মল্লিকার্জুন খাড়গেরা শীর্ষে উঠে এসেছেন। নিজেদের রাজনৈতিক দক্ষতায় সফল হয়েছেন।

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
সম্পাদকের পছন্দ

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভালোবাসায় সর...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV