শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / রাত ১১:৫৪ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

সন্দ্বীপে শিল্পাঞ্চল স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে শিল্পাঞ্চল স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সন্দ্বীপে শিল্পাঞ্চল স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: আমার দেশচট্টগ্রাম বন্দরের কাছাকাছি হওয়ার ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে সন্দ্বীপে একটি পূর্ণাঙ্গ শিল্পাঞ্চল বা ইকোনমিক জোন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, সন্দ্বীপে শিল্পাঞ্চল গড়ে উঠলে দেশি-বিদেশি বিনিয়োগ আসবে। একই সঙ্গে নোয়াখালী, ফেনী ও লক্ষ...

ছবি: আমার দেশচট্টগ্রাম বন্দরের কাছাকাছি হওয়ার ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে সন্দ্বীপে একটি পূর্ণাঙ্গ শিল্পাঞ্চল বা ইকোনমিক জোন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, সন্দ্বীপে শিল্পাঞ্চল গড়ে উঠলে দেশি-বিদেশি বিনিয়োগ আসবে। একই সঙ্গে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ বৃহত্তর উপকূলীয় অঞ্চলের মানুষের বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে।

শনিবার বেলা ১১টায় সন্দ্বীপের স্থানীয় ঘরকুটুম রেস্তোরাঁয় ‘সন্দ্বীপে শিল্পাঞ্চল স্থাপন’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। সেকান্দার সাফিয়া ফাউন্ডেশন এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইয়ুথ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার বলেন, শিল্পায়নের এই যুগে সন্দ্বীপ শিল্পাঞ্চলের জন্য একটি আদর্শ স্থান।

চট্টগ্রাম বন্দর অতি নিকটে হওয়ায় এখান থেকে আমদানি-রপ্তানিতে সুবিধা হবে, পণ্য পরিবহন খরচও অনেক কমে আসবে। বন্দরসুবিধায় আকৃষ্ট হয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা এই দ্বীপে শিল্প স্থাপনে উদ্যোগী হবেন। প্রাসঙ্গিকভাবে এখানে পর্যটন শিল্পেরও দ্রুত বিকাশ ঘটবে বলে তিনি মনে করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সমাজসেবা কর্মকর্তা কেফায়েত উল্লাহ এবং স্থানীয় বিএনপি নেতা গাজী মোহাম্মদ হানিফ। সরকারের প্রতি আহ্বান জানিয়ে কেফায়েত উল্লাহ বলেন, সরকার যদি এখানে ইকোনমিক জোন তৈরির উদ্যোগ গ্রহণ করে, তবে উদ্যোক্তারা সন্দ্বীপে বিনিয়োগ করতে প্রবল আগ্রহী। অন্যদিকে গাজী মোহাম্মদ হানিফ বলেন, সন্দ্বীপে ইকোনমিক জোন স্থাপিত হলে এখানকার অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

চারু মিল্লাতের সঞ্চালনায় মতবিনিময় সভার উন্মুক্ত পর্বে অংশ নেন সন্দ্বীপের শতাধিক ব্যবসায়ী। এ সময় নিজেদের দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরে একাধিক উদ্যোক্তা বলেন, ‘শিল্পাঞ্চল গড়ার জন্য সবার আগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস সরবরাহ ও নিরাপদ নৌ যোগাযোগের নিশ্চয়তা প্রয়োজন। অবকাঠামোগত উন্নয়ন এবং সরকারের নীতিগত সহায়তা পেলে আমরা স্থানীয় ব্যবসায়ীরাই এখানে বড় বিনিয়োগ করতে প্রস্তুত।

সভায় উপস্থিত সবাই সন্দ্বীপের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে দ্রুত একটি শিল্পাঞ্চল তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সন্দ্বীপে শিল্পাঞ্চল স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
জাতীয়

আলুচাষিরা ঠিক কোথায় আটকে যাচ্ছেন

সেদিন শনিবার। ওই দিন কুড়িগ্রামের রাজারহাটে হাট বসে। হাটে বসেই কথা হচ্ছিল রনি (৪০), জাকির (৪০), হামিদুল (৩৮) ও রওশন (৩০) নামের চারজ...

24TV.Live ব্যানার
জাতীয়

প্রাচীন বাংলার সুলতানদের রাজধানী ছিল ‘সোনারগাঁ’

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়–৬∎ বিস্তৃত প্রশ্নপ্রশ্ন: উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত? কত খ্রিষ্টপূর্বাব্দে এর নিদর্শন পাওয়া গেছে? উয়...

24TV.Live ব্যানার
জাতীয়

পরিবেশগত ছাড়পত্র বাতিল, নতুন নামে ইটভাটা চালুর প্রস্তুতি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পরিবেশগত ছাড়পত্র বাতিলের পরও নতুন নামে একটি ইটভাটা চালুর প্রস্তুতি চলছে। পুরোনো সোনালী ইটভাটার নাম পরিবর্...

24TV.Live ব্যানার
জাতীয়

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন, ভেতরে ঘুমিয়েছিলেন চালকের সহকারী

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর চারটার দিকে জেলা সদরের মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV