রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ১২:০৫ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
খেলাধুলা

হৃদয়ের ম্যাজিকাল ২৪২*, বাংলাদেশ থামল ৩৮৬-তে

হৃদয়ের ম্যাজিকাল ২৪২*, বাংলাদেশ থামল ৩৮৬-তে
হৃদয়ের ম্যাজিকাল ২৪২*, বাংলাদেশ থামল ৩৮৬-তে

তাওহীদ হৃদয়ের ম্যাজিকাল ডাবল সেঞ্চুরিতে উইন্ডিজের ৩৫৬ রানের বিপরীতে ৩০ রানের লিড নিয়েছে বাংলাদেশ। অথচ একসময় ২০০ রানের মধ্যেও অলআউট হওয়ার শঙ্কা ছিল টাইগারদের। সেখান থেকে একাই দলকে টেনে নিলেন ৩৮৬ রান পর্যন্ত। নবম উইকেট হিসেবে তাসকিন আউট হলে ব্যাটিংয়ে আর নামেননি সাদমান ইসল...

তাওহীদ হৃদয়ের ম্যাজিকাল ডাবল সেঞ্চুরিতে উইন্ডিজের ৩৫৬ রানের বিপরীতে ৩০ রানের লিড নিয়েছে বাংলাদেশ। অথচ একসময় ২০০ রানের মধ্যেও অলআউট হওয়ার শঙ্কা ছিল টাইগারদের। সেখান থেকে একাই দলকে টেনে নিলেন ৩৮৬ রান পর্যন্ত।

নবম উইকেট হিসেবে তাসকিন আউট হলে ব্যাটিংয়ে আর নামেননি সাদমান ইসলাম। হৃদয় অপরাজিত থাকেন ২৪২ রানে। আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিমের করা অপরাজিত ২১৯ রানকে ছাড়িয়ে গেছেন হৃদয়। এর আগে চাপের মুখে ম্যাজিক্যাল ডাবল সেঞ্চুরি তুলে নেন হৃদয়। ৩০৪ বলে ২০০ রান ছুঁয়েছেন হৃদয়।

কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরে রেখে ব্যক্তিগত মাইলফলকের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটেও নতুন ইতিহাস গড়েছেন তিনি। হৃদয়ের আগে টেস্টে বাংলাদেশের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। মুশফিকের ব্যাট থেকে এসেছে তিনটি ডাবল সেঞ্চুরি।

তামিম ও সাকিব করেছেন একটি করে। এবার তাদের পাশে নিজের নাম লেখালেন হৃদয়। বাংলাদেশের ষষ্ঠ ডাবল সেঞ্চুরিটি এল তার ব্যাট থেকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকাতেও জায়গা করে নিল হৃদয়ের এই কীর্তি। চার নম্বরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটিও এখন তার দখলে। এর আগে ২০২১ সালে মুমিনুল হকের করা ১১৫ রান ছিল সর্বোচ্চ।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান করে। বাংলাদেশের হয়ে ৯০ রানে ৬ উইকেট নিয়ে দারুণ বোলিং করেন হাসান মাহমুদ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ।

তবে এক প্রান্ত আগলে রেখে হৃদয়ের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

হৃদয়ের ম্যাজিকাল ২৪২*, বাংলাদেশ থামল ৩৮৬-তে—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এখন হৃদয়ের

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড গড়েছেন তাওহীদ হৃদয়। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অপ...

24TV.Live ব্যানার
খেলাধুলা

হৃদয়ের ‘হৃদয় জুড়ানো’ ডাবল সেঞ্চুরি

এক প্রান্তে উইকেটের পতন, অন্য প্রান্তে একাই লড়াই চালিয়ে যাওয়া। সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের ব্যাটে যেন ধৈর্য আর দৃঢ়তার অন্য এক গল্প ...

24TV.Live ব্যানার
খেলাধুলা

হৃদয়ের ম্যাজিক্যাল ডাবল সেঞ্চুরির অপেক্ষায় বাংলাদেশ

মধ্যাহ্নবিরতির পর তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে যেটা করলেন তাওহীদ হৃদয়, সেটা রূপকথার গল্পকেও হার মানায়। ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দিন শুরু ...

24TV.Live ব্যানার
খেলাধুলা

সেদিন মানুষের হার না মানার নতুন রূপকথা লিখেছিলেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার জয়ের পর অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, গ্লেন ম্যাক্সওয়েলের ইনিংসটি ‘ওয়ানডেতে সর্বকালের সেরা’। বীরেন্দর শেবাগের রায়ও ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV