ছবি: আমার দেশশিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক ও উদ্ভাবনী শক্তি বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ক্লে উৎসব।
ছবি: আমার দেশশিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক ও উদ্ভাবনী শক্তি বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ক্লে উৎসব। শনিবার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে ৬০টি স্টল নিয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশ নেয়। এ সময় তারা নিজেদের তৈরি শতাধিক উদ্ভাবনী ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করে।
সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার। পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, পরিচালক ফারুক হোসেন নুরনবী ও উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ।
কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ তৈরি, সৃজনশীলতা বিকাশ এবং নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করতেই এ বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়েছে। এবার ৬০টি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছে। এ মেলায় প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
উদ্ভাবনী শক্তি বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে বিজ্ঞান মেলা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।




এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!