খেলাধুলা

সাতক্ষীরায় একদিকে প্রতিরোধ, অন্যদিকে নানা কৌশলে বাল্যবিবাহ

সাতক্ষীরায় একদিকে প্রতিরোধ, অন্যদিকে নানা কৌশলে বাল্যবিবাহ
সাতক্ষীরায় একদিকে প্রতিরোধ, অন্যদিকে নানা কৌশলে বাল্যবিবাহ
সাতক্ষীরায় একদিকে প্রতিরোধ, অন্যদিকে নানা কৌশলে বাল্যবিবাহ ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০
সম্পাদকের পছন্দ

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হ...

৯ মাসে সাতক্ষীরায় ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করার তথ্য জানিয়েছে প্রশাসন। এরপরও স্কুলছাত্রীদের বিয়ে দিতে নানা কৌশল নিচ্ছেন অভিভাবকেরা।.এক দশক আগে ঘটা করে সাতক্ষীরার কালীগঞ্জকে ‘বাল্যবিবাহমুক্ত উপজেলা’ ঘোষণা করেছিল প্রশাসন। তখন বাল্যবিবাহ প্রতিরোধে সাফল্যের কথাও বলা হয়। সেই কা...

৯ মাসে সাতক্ষীরায় ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করার তথ্য জানিয়েছে প্রশাসন। এরপরও স্কুলছাত্রীদের বিয়ে দিতে নানা কৌশল নিচ্ছেন অভিভাবকেরা। .এক দশক আগে ঘটা করে সাতক্ষীরার কালীগঞ্জকে ‘বাল্যবিবাহমুক্ত উপজেলা’ ঘোষণা করেছিল প্রশাসন।

ইয়েমেনে সরকারি বাহিনীর বড় সাফল্য: আল-জাওফ প্রদেশের কৌশলগত এলাকা পুনর্দখল
সম্পাদকের পছন্দ

ইয়েমেনে সরকারি বাহিনীর বড় সাফল্য: আল-জাওফ প্রদেশের কৌশলগত এলাকা পুনর্দখল

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী আল-জাওফ প্রদেশের রাজধানী আল-হাজমের পূর্বাঞ্চলে বেশ কি...

তখন বাল্যবিবাহ প্রতিরোধে সাফল্যের কথাও বলা হয়। সেই কালীগঞ্জে একের পর এক বাল্যবিবাহের ঘটনা সামনে আসছে। গত ছয় মাসে শুধু কালীগঞ্জেই ১১টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে।

তবে প্রতিরোধের বাইরে কতটি বাল্যবিবাহ হয়েছে, তার কোনো নির্ভরযোগ্য হিসাব নেই। সাতক্ষীরা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ৯ মাসে জেলায় ১৩২টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। সেপ্টেম্বর মাসে বন্ধ হওয়া ১৭টি বাল্যবিবাহের মধ্যে তালা উপজেলায় ৫টি, কলারোয়ায় ৪টি, সাতক্ষীরা সদরে ২টি, কালীগঞ্জে ২টি, দেবহাটায় ২টি, শ্যামনগরে ১টি ও আশাশুনির ১টি রয়েছে।

সর্বশেষ গত শুক্রবার বিকেলে তালা উপজেলার কুমিরা ইউনিয়নে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেছে প্রশাসন। একই ইউনিয়নে ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। তবে তাঁরা পৌঁছানোর আগেই ওই কিশোরীকে গাড়িতে তুলে নিয়ে যান বর।

পরে এই দুটি আয়োজনে জড়িত অভিভাবকদের গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডাকা হয়। .তালার ইউএনও জান্নাতুল আফরোজ প্রথম আলোকে বলেন, কিশোরীদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার শর্তে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এর আগে গত ২৫ অক্টোবর কালীগঞ্জ ও সদর উপজেলায় তিন ছাত্রীর বাল্যবিবাহের তথ্য সামনে আসে।

গত সেপ্টেম্বর মাসে তালা উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রী এবং সদর উপজেলার একটি দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহের তথ্য পাওয়া গেছে। বাল্যবিবাহ প্রতিরোধকর্মীরা বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই অভিভাবকেরা বাল্যবিবাহের বিষয়টি গোপন রাখেন। অনেক ক্ষেত্রে প্রশাসন বিয়ে বন্ধ করার পরও অভিভাবকেরা গোপনে মেয়েদের আবার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন।

অভিভাবকদের সঙ্গে কথা বলে বাল্যবিবাহের পেছনে মুঠোফোনে প্রেমের সম্পর্ক, মেয়ের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা, আর্থিক সংকট এবং সামাজিক চাপের মতো কারণ উঠে এসেছে। প্রশাসনের কর্মকর্তারা বলেন, বাল্যবিবাহের খবর পেলেই তা বন্ধের চেষ্টা করা হচ্ছে। তবে এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি অভিভাবকসহ সবার সহযোগিতা প্রয়োজন।

.গোপনে বিয়ে, পরে পাঠানো হয় শ্বশুরবাড়িঅতিথিদের খাওয়াদাওয়া শেষ। বাড়ির উঠানে প্যান্ডেল তৈরি করে সাজানো রয়েছে চেয়ার-টেবিল। পাশে রাখা হাঁড়ি–পাতিল ও খাবারের পাত্র।

আয়োজন ছিল অষ্টম শ্রেণির ১৫ বছর বয়সী এক কিশোরীকে আনুষ্ঠানিকভাবে স্বামীর বাড়িতে পাঠানোর। তবে খবর পেয়ে সেখানে হাজির হন উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মীরা। তাঁদের হস্তক্ষেপে বন্ধ হয় শ্বশুরবাড়িতে পাঠানোর আয়োজন।

পরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ২ নভেম্বর বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, মাসখানেক আগে দুই পরিবারের সম্মতিতে মেয়ের বিয়ে দিয়েছিলেন।

তবে মেয়ে শ্বশুরবাড়ি যায়নি। আনুষ্ঠানিকভাবে পাঠানোর আয়োজন করেছিলেন। মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা এসে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে শ্বশুরবাড়িতে না পাঠাতে বলেছেন।

তাঁদের কথা মেনে নিয়েছেন। এর আগে ২৫ অক্টোবর সাতক্ষীরার কালীগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিবাহের তথ্য সামনে আসে। প্রায় দুই সপ্তাহ আগে পারিবারিকভাবে পাশের গ্রামের এক তরুণের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

বিয়ের সময় তার বয়স ছিল ১৫ বছর ১১ মাস। .বাল্যবিবাহ প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে বিয়ে বন্ধ করার পরও অভিভাবকেরা গোপনে মেয়েদের আবার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন।

 সাকিবুর রহমান, সদস্য, সাতক্ষীরা দুর্নীতি প্রতিরোধ কমিটি.দশম শ্রেণিতে ওঠার আগেই অর্ধেক ছাত্রীর বাল্যবিবাহ, কয়েকটি কারণ বলছে পরিবার .কালীগঞ্জের ইউএনও তানিয়া আক্তার প্রথম আলোকে বলেন, বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর পরিবারকে তাঁর কার্যালয়ে ডেকে বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে বোঝানো হয়েছে। বিয়ে আগেই হয়ে যাওয়ায় ছাত্রীর বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে শ্বশুরবাড়িতে পাঠানো যাবে না বলে নির্দেশ দেওয়া হয়।

সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর (১০) বিয়ে কয়েক দিন আগে সম্পন্ন হয়েছে। তার বরের বয়স ১৭ বছর। একই উপজেলার ধুলিহর ইউনিয়নে ২২ অক্টোবর দশম শ্রেণির ১৭ বছর বয়সী আরেক শিক্ষার্থীর বিয়ের আয়োজন করা হয়েছিল।

২৫ অক্টোবর সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সদর ইউএনও কার্যালয়ে ডাকা হয়। ইউএনও অর্ণব দত্ত প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্যরা বাল্যবিবাহের বিষয়টি স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটাবেন না বলে মুচলেকা দিয়েছেন। দুটি ঘটনায়ই মেয়েদের ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে শ্বশুরবাড়িতে না পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান এলাকায় ‘বাল্যবিবাহ প্রতিরোধকর্মী’ হিসেবে পরিচিত। তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, বেশ কিছুদিন আগে তালা উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ আয়োজনের খবর পেয়ে প্রশাসনের মাধ্যমে বন্ধ করা হয়েছিল।

এর আড়াই মাস পর একই ছেলের সঙ্গে গোপনে ওই ছাত্রীর বিয়ে হয়। .সাতক্ষীরায় দেড় বছরে এক মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ.নানা শঙ্কায় থাকেন অভিভাবকেরাপ্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দিয়েছেন—এমন অন্তত ১০ জন অভিভাবকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা বলেন, প্রেমের সম্পর্ক গড়ে ওঠা, মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, পরিবারের আর্থিক অসচ্ছলতা এবং সামাজিক চাপের কারণে দ্রুত বিয়ে দিতে বাধ্য হন।

কোনো কোনো ক্ষেত্রে প্রেমের সম্পর্কের জেরে মেয়ের পালিয়ে বিয়ের আশঙ্কা থেকেও অভিভাবকেরা দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেন। আবার উপযুক্ত পাত্র পাওয়ার সুযোগকেও বিয়ের কারণ হিসেবে দেখেন কেউ কেউ। ২৪ সেপ্টেম্বর সদর উপজেলার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার অষ্টম, নবম ও দশম শ্রেণির ১৬ ছাত্রীর বাল্যবিবাহের তথ্য প্রকাশ্যে আসে।

আগের দেড় বছরে তাদের বিয়ে হয়েছিল বলে জানা যায়। ওই ঘটনায়ও অভিভাবকদের ডেকে সতর্ক করে উপজেলা প্রশাসন। .মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. নুরুল ইসলাম বলেন, অধিকাংশ সময় অভিভাবকেরা বিয়ের বিষয়টি গোপন রাখেন।

কখনো এক-দুই মাস, আবার কখনো ছয় মাস পর বিয়ের খবর পান। কোনো কোনো ক্ষেত্রে বিয়ের খবর জানার আগেই বিবাহবিচ্ছেদের খবরও পেয়েছেন। আগে জানতে পারলে বাল্যবিবাহ ঠেকানোর চেষ্টা করেন।

এ বিষয়ে মাদ্রাসায় সচেতনতামূলক সভা করা হয়। প্রতিরোধ কমিটিও রয়েছে। ওই মাদ্রাসার এক ছাত্রীর অভিভাবক প্রথম আলোকে বলেন, পরিবারের অজান্তেই তাঁর মেয়ে পালিয়ে বিয়ে করে।

পরে বিষয়টি জানতে পেরে তিনি বিয়ে মেনে নেন। পরিবারের আর্থিক অসচ্ছলতা ও কাজের ব্যস্ততার কারণে মেয়ের ওপর সব সময় নজর রাখা সম্ভব হতো না বলেও জানান তিনি। আরেক ছাত্রীর অভিভাবক মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান।

তাঁর ভাষ্য, স্থানীয় কয়েকজন তরুণের উৎপাতের কারণে মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। সেই উদ্বেগ থেকেই মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। .তানিয়া যেভাবে নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দিল.বাল্যবিবাহ দিতে নানা কৌশলঅভিভাবক, বাল্যবিবাহ প্রতিরোধকর্মী ও নিকাহ রেজিস্ট্রারদের (কাজি) সঙ্গে কথা বলে জানা গেছে, জানাজানি হলে প্রশাসন বাধা দিতে পারে—এমন আশঙ্কায় গোপনে বাল্যবিবাহের আয়োজন করে থাকেন অভিভাবকেরা।

কখনো ঘরোয়াভাবে মৌলভি ডেকে বিয়ে পড়িয়ে রাখা হয়। কখনো আবার বয়স বেশি দেখিয়ে বিয়ের নিবন্ধন করা হয়। একশ্রেণির অসাধু ‘নিকাহ রেজিস্ট্রার’ বয়স ১৮ হলে নিবন্ধনের কপি দেওয়ার আশ্বাস দিয়ে বাল্যবিবাহ সম্পন করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

কিছু ব্যক্তি নিকাহ রেজিস্ট্রার না হয়েও সরকারি নিকাহ রেজিস্ট্রারদের ব্যবহৃত খাতার মতো দেখতে নকল রেজিস্টার ব্যবহার করে বাল্যবিবাহ সম্পন্ন করছেন বলে অভিযোগ করেছেন সাতক্ষীরা সদর উপজেলার নিকাহ রেজিস্ট্রার মাহবুবুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে তথ্য আছে, সাতক্ষীরা সদর উপজেলায় এ ধরনের ব্যক্তি রয়েছেন প্রায় সাতজন। তাঁরা প্রকৃত নিকাহ রেজিস্ট্রারদের অগোচরে নিজেদের মতো করে বিয়ে সম্পন্ন করেন।

পরে দম্পতিকে আশ্বাস দেন, বয়স ১৮ বছর হলে বিয়ের নিবন্ধনের কপি দেওয়া হবে। এভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে প্রতারণা করা হচ্ছে। ’মহিলাবিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা জেলার উপপরিচালক নাজমুন নাহার বলেন, বাল্যবিবাহের খবর পেলেই তা বন্ধ করার চেষ্টা করা হয়।

তবে সবার সহযোগিতা ছাড়া এ উদ্যোগ সফল করা কঠিন। একসময় কালীগঞ্জের তৎকালীন ইউএনও বেশ ঘটা করে উপজেলাটিকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেছিলেন। তখন এ বিষয়ে বেশ কাজ হয়েছিল; কিন্তু পরবর্তী সময়ে সেখানে আবার বাল্যবিবাহের ঘটনা সামনে এসেছে।

.মেয়েদের বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি করা গেলে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে। বাল্যবিবাহের পেছনে অর্থ ব্যয় না করে মেয়েদের শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিনিয়োগ করা হলে তা ভবিষ্যতে পরিবারের জন্য দীর্ঘমেয়াদি সম্পদ হয়ে উঠতে পারে। নাজমুন নাহার, মহিলাবিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা জেলার উপপরিচালক .বাল্যবিবাহ বন্ধে করণীয় নিয়ে নাজমুন নাহার আরও বলেন, মেয়েদের বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি করা গেলে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

জেলা ও উপজেলা পর্যায়ে বাল্যবিবাহের প্রবণতা নিয়ে ২০২৪ সালের এপ্রিলে প্রকাশিত হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘স্মল এরিয়া এস্টিমেশন’ প্রতিবেদন। ওই প্রতিবেদন অনুসারে, জেলাগুলোয় বাল্যবিবাহের দিক দিয়ে সাতক্ষীরার অবস্থান অষ্টম। এ জেলায় ১৮ বছরের কম বয়সী মেয়েদের বাল্যবিবাহের হার ৬২–এর বেশি।

বাল্যবিবাহ প্রতিরোধে শুধু বিয়ে বন্ধ করে মুচলেকা নেওয়াই যথেষ্ট নয় বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাতক্ষীরার সাংগঠনিক সম্পাদক আহসানুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহের পেছনে শুধু কিশোরী বা তার পরিবারের ভূমিকা থাকে না—আত্মীয়স্বজন, স্থানীয় মধ্যস্থতাকারী এবং বিয়ের আয়োজনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও জড়িত থাকতে পারেন। তাঁদেরও তদন্তের আওতায় এনে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ইরান দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প
সম্পাদকের পছন্দ

ইরান দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্সযুক্তরাষ্ট্র ইরানে দখলদার হিসেবে থাকতে পারে বলে ইঙ্...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV