স্বাস্থ্যব্রেকিং

সীতাকুণ্ড হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়নে নানা উদ্যোগ

সীতাকুণ্ড হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়নে নানা উদ্যোগ
সীতাকুণ্ড হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়নে নানা উদ্যোগ
সীতাকুণ্ড হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়নে নানা উদ্যোগ

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং বিদ্যমান লজিস্টিক সংকট দূরীকরণের লক্ষ্যে হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সেবার সার্বি...

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং বিদ্যমান লজিস্টিক সংকট দূরীকরণের লক্ষ্যে হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সেবার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন সীমাবদ্ধতা কাটিয়ে উঠার ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বুধবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার (ওটি), প্যাথলজি বিভাগ এবং বহির্বিভাগের (ওপিডি) কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি সরাসরি চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে যান এবং তাদের চিকিৎসার মান, ওষুধের সহজলভ্যতা ও সেবাপ্রাপ্তির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্সসহ হাসপাতালের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স জানান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে এসে সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশের পাশাপাশি সেবার মান আরো বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। এসব পরামর্শ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় যেকোনো সড়ক দুর্ঘটনায় জরুরি চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়া স্থানীয় বিভিন্ন ইউনিয়নের বিপুল জনগোষ্ঠীর প্রাথমিক ও উন্নত চিকিৎসার মূল ভরসাস্থল এই সরকারি কেন্দ্রটি। বর্তমানে পর্যাপ্ত লজিস্টিক ও জনবলসংকট থাকা সত্ত্বেও হাসপাতালে বিশেষজ্ঞ গাইনি চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত সিজারিয়ান অপারেশনসহ প্রসূতিসেবা চালু রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সেবা প্রদান নিরবচ্ছিন্ন রাখতে এবং বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে হাসপাতালে সৌরবিদ্যুৎ (সোলার) সিস্টেম চালু এবং প্রিপেইড মিটারের পরিবর্তে পোস্টপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পাশাপাশি রোগীদের লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমাতে এবং চিকিৎসাসেবায় স্বচ্ছতা আনতে ডিজিটাল অটোমেশন চালুর পরিকল্পনা করা হয়েছে, যার মাধ্যমে রোগী নিবন্ধন, টিকিট কাটা ও ডিজিটাল প্রেসক্রিপশন প্রদান করা সম্ভব হবে। এদিকে প্রেসক্রিপশন প্যাডসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় চিকিৎসা উপকরণের সংকট নিরসনে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সচেতন মহলের মতে, বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, এক্স-রে ও আলট্রাসনোগ্রাম বিভাগ পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে বিশাল এই জনপদের স্বাস্থ্যসেবায় হাসপাতালটির সক্ষমতা বহুলাংশে বাড়বে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সীতাকুণ্ড হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়নে নানা উদ্যোগ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV