জাতীয়

আহত হয়েও তালিকায় নাম ওঠেনি, নতুন করে ‘জুলাই যোদ্ধা’ হওয়ার আবেদন চাইল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

আহত হয়েও তালিকায় নাম ওঠেনি, নতুন করে ‘জুলাই যোদ্ধা’ হওয়ার আবেদন চাইল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
আহত হয়েও তালিকায় নাম ওঠেনি, নতুন করে ‘জুলাই যোদ্ধা’ হওয়ার আবেদন চাইল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
আহত হয়েও তালিকায় নাম ওঠেনি, নতুন করে ‘জুলাই যোদ্ধা’ হওয়ার আবেদন চাইল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন, কিন্তু এখনো ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্ত হয়নি, এমন ব্যক্তিদের কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। আহত ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য জাতীয় পরিচয়পত্র বা...

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন, কিন্তু এখনো ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্ত হয়নি, এমন ব্যক্তিদের কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। আহত ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং আহত হওয়ার সপক্ষে উপযুক্ত প্রমাণকসহ আবেদন করতে হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণ-অভ্যুত্থান শাখা থেকে মঙ্গলবার এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে যাঁরা আহত হয়েছেন অথবা এখনো চিকিৎসাধীন আছেন, কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, তাঁদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন করতে বলা হয়েছে। .গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আহত ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় অথবা জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আহত হওয়ার সপক্ষে উপযুক্ত প্রমাণক দাখিল করতে হবে।

ইউএনও ও জেলা প্রশাসকের কার্যালয়ে জমা পড়া আবেদনগুলো বিশেষ দূতের মাধ্যমে সরাসরি জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করতে গণবিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তরে জমা হওয়া আবেদনগুলো যথাযথভাবে যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। .মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

এর আগে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে নতুন করে দুই হাজারের বেশি আবেদন জমা পড়ার তথ্য জানিয়েছিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গত বছরের নভেম্বর পর্যন্ত দেশের ৪০টি জেলা থেকে মন্ত্রণালয়ে ১ হাজার ৫৪৩টি আবেদন জমা পড়েছিল। এর বাইরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা পড়ে আরও প্রায় ৭০০ আবেদন।

সব মিলিয়ে তখন নতুন আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছিল ২ হাজার ২৪৩।

আহত হয়েও তালিকায় নাম ওঠেনি, নতুন করে ‘জুলাই যোদ্ধা’ হওয়ার আবেদন চাইল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV