উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা গ্রেপ্তার

এআই দ্বারা নির্মিত প্রতীকী ছবি।রাজধানীর উত্তরায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কৃষক লীগ, ছাত্রলীগ, আওয়াম...
এআই দ্বারা নির্মিত প্রতীকী ছবি। রাজধানীর উত্তরায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কৃষক লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা রয়েছেন। উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের উত্তরা পূর্ব থানার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নান্নু শেখ (৪০), পটুয়াখালী জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরা (২৭) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রামাইল ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মো. শাহাদাত খান (৬৪)। বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে সালাউদ্দিন খান হীরাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে রেকর্ডপত্র পর্যালোচনায় জানা গেছে। একই দিন বিকেল ৫টা ৪৫ মিনিটে ৩ নম্বর সেক্টরের আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে থেকে নান্নু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। রাত ৭টা ৪৫ মিনিটে একই সেক্টরের ২ নম্বর রোডের একটি বাসার সামনে অভিযান চালিয়ে শাহাদাত খানকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব থানায় একটি মামলা রয়েছে। পুলিশের প্রাথমিক তথ্যমতে, নান্নু শেখ ও সালাউদ্দিন খান হীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ষড়যন্ত্রমূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশ নিতেন। এসব কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করতেন তারা।
অন্যদিকে, উত্তরা পূর্ব থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা রিপন মজুমদারকে (৩৪) গ্রেপ্তার করেছে। বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আবদুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা গ্রেপ্তার—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।


মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।