স্বাস্থ্য

শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে নেওয়া হলো সংগীতশিল্পী সাহেদকে

শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে নেওয়া হলো সংগীতশিল্পী সাহেদকে
শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে নেওয়া হলো সংগীতশিল্পী সাহেদকে
শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে নেওয়া হলো সংগীতশিল্পী সাহেদকে

‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গুরুতর রক্তক্ষরণসহ একাধিক জটিলতা দেখা দেওয়ায় আজ বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এই শিল্পী। তাঁর বন্ধু ও গণমা...

‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গুরুতর রক্তক্ষরণসহ একাধিক জটিলতা দেখা দেওয়ায় আজ বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এই শিল্পী।

তাঁর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক খবরটি জানিয়েছেন। এরশাদুল হক জানান, দীর্ঘদিনের কিডনির সমস্যার সঙ্গে সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু ও সংক্রমণ যুক্ত হওয়ায় সাহেদের শারীরিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছিল। সর্বশেষ গুরুতর রক্তক্ষরণ শুরু হলে তাঁকে কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় রাখা হয়।

একজন চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, কিডনির জটিলতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহে ভুগছেন সাহেদ। এর মধ্যে অস্বাভাবিক রক্তক্ষরণ তাঁর শারীরিক পরিস্থিতি আরও সংকটাপন্ন করে তুলেছে। একাধিক জটিলতা একসঙ্গে থাকায় চিকিৎসাও কঠিন হয়ে পড়েছে।

হাসপাতালের একজন চিকিৎসকও তাঁকে কৃত্রিম শ্বাসযন্ত্রে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। .চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে সাহেদকে। এরশাদুল হক জানান, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্ট্রোক হয়। এরপর স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না। ফিসফিস করে ও ইশারায় মনের ভাব প্রকাশের চেষ্টা করছিলেন।

এর মধ্যে পরীক্ষায় ডেঙ্গুও শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে ৩১ অক্টোবর শেখ সাহেদকে আরেকটি হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়। পরে সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

তখন ডায়ালাইসিসের জন্য ব্যবহৃত ফিস্টুলায় রক্ত জমাট বাঁধাসহ আরও কিছু জটিলতা দেখা দিয়েছিল বলে জানান এরশাদুল হক। .অসুস্থতার কারণে থেমে গেছে সাহেদের দীর্ঘদিনের গানের আয়োজনও। ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন তিনি।

জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংগ্রহে রাখার জন্য চারটি করে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনা ছিল। ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ উপলক্ষে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। শিল্পীর অসুস্থতার কারণে আয়োজনটি বাতিল করা হয়।

এরশাদুল হক জানান, অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য সাহেদের দিল্লি যাওয়ার প্রস্তুতি ছিল। কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনাও স্থগিত হয়েছে।

.‘রোকযানা’ গানের শিল্পী সাহেদের শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি.শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে গান করছেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা সাহেদ’ নামেও পরিচিত।

তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।

শিল্পীর সুস্থতার জন্য পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন এরশাদুল হক।

শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে নেওয়া হলো সংগীতশিল্পী সাহেদকে—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV