বিয়েবাড়িতে আলোকসজ্জার সময় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ভোলার মনপুরা উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাঢ়ী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।আশরাফুল দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। স...
ভোলার মনপুরা উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাঢ়ী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আশরাফুল দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে।
সে কোরালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কর্মচারী হিসেবে কাজ করত। আজ বৃহস্পতিবার সকাল আটটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। .স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, বিয়ে বাড়ির অনুষ্ঠান উপলক্ষে গতকাল রাতে আলোকসজ্জা ও ঝাড়বাতি স্থাপনের কাজ করছিল আশরাফুল।
একপর্যায়ে জেনারেটর থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। উপস্থিত লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা কবির সোহেল বলেন, আশরাফুলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। .নিহত কিশোরের পরিবারের সদস্যরা জানান, সংসারের অভাব দূর করতে লেখাপড়ার পাশাপাশি ডেকোরেটরের কাজে যুক্ত হয়েছিল আশরাফুল। প্রতিদিনের আয়ে পরিবারের প্রয়োজন মেটানোর চেষ্টা করত সে।
এদিকে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ওই কিশোরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিয়েবাড়িতে আলোকসজ্জার সময় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।