শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / রাত ৮:৪৪ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়ব্রেকিং

শখের মোটরসাইকেল কেনার ২৭ দিনের মাথায় সড়কে প্রাণ গেল তরুণের

শখের মোটরসাইকেল কেনার ২৭ দিনের মাথায় সড়কে প্রাণ গেল তরুণের
শখের মোটরসাইকেল কেনার ২৭ দিনের মাথায় সড়কে প্রাণ গেল তরুণের

‘হাসিমুখে ছেলেটা বের হলো, ফিরল লাশ হয়ে। বিদেশে থাকায় ছেলের মুখটাও দেখতে পারল না বাপে।’ বিলাপ করতে করতে আজ শুক্রবার দুপুরের কথাগুলো বলছিলেন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শাহাদাত হোসেন প্রধানের (২৩) মা শাহানা বেগম।শাহাদাত কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা...

‘হাসিমুখে ছেলেটা বের হলো, ফিরল লাশ হয়ে। বিদেশে থাকায় ছেলের মুখটাও দেখতে পারল না বাপে। ’ বিলাপ করতে করতে আজ শুক্রবার দুপুরের কথাগুলো বলছিলেন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শাহাদাত হোসেন প্রধানের (২৩) মা শাহানা বেগম।

শাহাদাত কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা ইব্রাহিম খলিল প্রধান লিবিয়াপ্রবাসী। দুই ভাই ও এক বোনের মধ্যে শাহাদাত ছিলেন দ্বিতীয়।

বড় ভাই আহাদ হোসেন প্রধান সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী। সবার ছোট বোন ইভা আক্তারের বিয়ে হয়ে গেছে। শাহাদাতের মা শাহানা বেগম বলেন, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল নিয়ে হাসিমুখে শাহাদাত ছোট খালা হেলেনা আক্তারের স্বামীর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট সদরের উদ্দেশে রওনা দেয়।

যাওয়ার সময় তিনি ছেলেকে এগিয়েও দেন। .পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে বাড়ির কিছুটা দূরে ঢাকা-মতলব সড়কের দাউদকান্দি উপজেলার মাদলা গ্রামের কাছে পৌঁছালে মতলবগামী দ্রুতগতির একটি প্রাইভেট কারের সঙ্গে শাহাদাতের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

তাঁকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তাঁরা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান।

পরে শাহাদাতকে রাজধানীর কাকরাইলে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। .প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাত দ্রুতগতিতে মোটরসাইকেলটি চালাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে পারেননি।

একটি সিএনজিচালিত অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর প্রাইভেট কার নিয়ে চালক পালিয়ে যান। .আজ শুক্রবার সকাল নয়টায় দৌলতপুর গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে গ্রামের সামাজিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বাড়ি পৌঁছান বড় ভাই আহাদ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, শাহাদাত ২০১৯ সালে স্থানীয় পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে লেখাপড়া বন্ধ করে দেন।

তাঁর একমাত্র শখ ও নেশা ছিল মোটরসাইকেল এবং নিজের মোটরসাইকেল নিয়ে স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়া। আহাদ হোসেন বলেন, ছোট ভাইয়ের শখ মেটাতে ২৭ দিন আগে ২ লাখ ৬০ হাজার টাকায় তিনি মোটরসাইকেলটি কিনে দিয়েছিলেন। সেই মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর ছোট ভাই মারা গেল।

.শাহাদাতের বাবা ইব্রাহিম খলিল লেবাননে আছেন। বৈধ কাগজপত্র না থাকায় তিনি দেশে ফিরতে পারছেন না। নিহত ছেলের মুখটা শেষবারের মতো দেখতে পারেননি তিনি।

দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি মোটরসাইকেল দুর্ঘটনা এবং মোটরসাইকেলচালক মারা যাওয়ার কথা শুনেছেন। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় কেউ অভিযোগ করেননি।

শখের মোটরসাইকেল কেনার ২৭ দিনের মাথায় সড়কে প্রাণ গেল তরুণের—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

‘কাগুজে প্রতিশ্রুতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান’

বাঘেরি কানি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর নির্ভর না করে দেশটির বাস্তব পদক্ষেপ দেখতে চায় তেহরান। ইরানকে নিজের চোখে যুক্তরাষ...

জাতীয়

ঢাবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শু...

জাতীয়

বাংলাদেশকে আড়াইশোর নিচে থামাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ইনিংসে ৩৫৬ রান তুলেও সন্তুষ্টির জায়গায় পুরোপুরি পৌঁছাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দলের লক্ষ্য ছিল চারশো ছাড়ানো। তবে বাংলাদেশের ব...

জাতীয়

ব্যাংক এশিয়ায় ম্যানেজার নিয়োগ, থাকছে না বয়সসীমা

ব্যাংক এশিয়া পিএলসি ‘কল সেন্টার ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ নভেম্বর পর...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV