শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / রাত ১০:৪৭ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

রাজধানীসহ বিভিন্ন এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

রাজধানীসহ বিভিন্ন এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন
রাজধানীসহ বিভিন্ন এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

রাজধানীতে এক রাতে কয়েক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুই জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। তাবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।

রাজধানীতে এক রাতে কয়েক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুই জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। তাবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আদাবর, শাহবাগ, বিমানবন্দর, খিলগাঁও, মিরপুরের কালশী, রাজারবাগ এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই এলাকায় বাসে আগুন দেওয়া হয়েছে।

এছাড়া মানিকগঞ্জ, ধামরাইয়ে ও খাগড়াছড়িতে গভীর রাতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কি কারণে আগুন দিয়ে তা জানা যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেছেন, আশপাশের কোনো বাসার ছাদ অথবা নিচের কোনো স্থান থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। শুক্রবার রাত ৯টা ৫ মিনিটের দিকে আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। বিস্ফোরণের পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড-টুআইসি) ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এরপর রাত ১০টা ২০ মিনিটের দিকে শাহবাগ থানাধীন আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করে পালিয়ে যায়।

এর কিছুক্ষণ পর রাত ১২টা ১ মিনিটের দিকে শাহবাগের জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক এসব তথ্য নিশ্চিত করেছেন। রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেছেন, উড়ালসড়ক থেকে কে বা কারা দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ছাড়া রাতে মিরপুরের কালশী মোড়ে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে এসে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিওতেও মোটরসাইকেলে আসা ব্যক্তিদের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত চলে যেতে দেখা যায়।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, কারা এ বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রগতি সরণীর কোকাকোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বাসটি সাভার-নতুন বাজার রুটে চলাচল করতো। জানা যায়, নতুন বাজারে যাত্রী নামানোর কিছু সময় পর দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি পরিবহন কোম্পানির কর্মকর্তারা।

রাত সাড়ে ৯টার দিকে রায়েরবাজার কাঁচাবাজার আড়তের সামনে এ জে আর কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা অধিকাংশ মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। এদিকে শুক্রবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একটি পরিত্যক্ত বাসে আগুন লাগে।

রমনা থানার ওসি মো. ইয়াছিন মিয়া বলেন, বিড়ি বা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এটি কোনো নাশকতার ঘটনা নয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও কাউকে আগুন লাগাতে দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীরাও কাউকে আগুন লাগাতে দেখেননি। ধামরাই: ঢাকার ধামরাইয়ে পল্লী সেবা পরিবহণের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আল আমিন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসে আগুন লাগার খবর পেয়ে রাত আড়াইটার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পরে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাদের প্রচেষ্টায় রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়া এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার ভোররাত ৪টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোররাত ৪টার দিকে তাকে ফোন করে গাড়িতে আগুন লাগার বিষয়টি জানানো হয়। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বাসটি পুরোপুরি পুড়ে গেছে। তবে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টা ২৫ মিনিটে খবর পেয়ে তাদের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনার পর খাগড়াছড়ি জেলা বিএনপির নেতারাসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

পাশাপাশি সারা দেশে মব সৃষ্টি করে অরাজকতা ছড়ানো চক্রটি তাদের সহায়তা করতে পারে বলেও তিনি মন্তব্য করেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শেষ আজ, মানতে হবে যে যে নিয়ম

২০২৬ সালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের (খাতা চ্যালেঞ্জ) আবেদন শেষ হচ্ছে আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬)। ...

জাতীয়

নিউজিল্যান্ড’ -

xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on Googleinfo(Al Jazeera)By ReutersPublished On 7 Nov 20267 Nov 2026New Zealand’s gov...

জাতীয়

৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা, নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ভিড়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে দলটির নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে.....

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV