শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / রাত ৮:০৮ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

‘যুদ্ধের মধ্য দিয়ে বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান’

‘যুদ্ধের মধ্য দিয়ে বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান’
‘যুদ্ধের মধ্য দিয়ে বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান’

ছবি: সংগৃহীতইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বরং এ যুদ্ধের মধ্য দিয়ে ইরান বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছে বলে দাবি করেছেন দেশটির আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান।

ছবি: সংগৃহীতইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বরং এ যুদ্ধের মধ্য দিয়ে ইরান বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছে বলে দাবি করেছেন দেশটির আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধারাবাহিক কয়েকটি পোস্টে নাবাভিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্য ছিল ইরানের সভ্যতা ধ্বংস করা, দেশটিকে বিভক্ত করা, ইসলামি প্রজাতন্ত্রের সরকার উৎখাত করা এবং ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিশ্চিহ্ন করা।

তবে ইরানের প্রতিরোধ এবং সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলো বন্ধ হয়ে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেন তিনি। এই আইনপ্রণেতা বলেন, এ যুদ্ধ আন্তর্জাতিক অঙ্গনে তেহরানের অবস্থান আরও শক্তিশালী করেছে। একই সঙ্গে বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যাওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান দুর্বল হওয়ার পেছনেও যুদ্ধের প্রভাব রয়েছে বলে মন্তব্য করেন এই আইনপ্রণেতা।

নাবাভিয়ান আরও বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা তৈরি করেছে। তার দাবি, এই যুদ্ধ ইরানকে ‘বৈশ্বিক পরাশক্তি’তে পরিণত করেছে। যুদ্ধের ফলাফল নিয়ে ভিন্ন কোনো বয়ান প্রতিষ্ঠার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, পশ্চিমাপন্থি ও ভীতসন্ত্রস্ত ব্যক্তিদের যেন যুদ্ধের জয়-পরাজয়ের চিত্র পাল্টে দেওয়ার সুযোগ দেওয়া না হয়।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ লাভ করার পর নাবাভিয়ান এসব মন্তব্য করেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

‘যুদ্ধের মধ্য দিয়ে বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান’—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

সন্তানের সঠিক বিকাশের পথ কোনটি

মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার।প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ...

জাতীয়

সারা দিন রিল দেখতে হবে, লোক খুঁজছে ভারতীয় প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীতঘণ্টার পর ঘণ্টা রিল দেখতে দেখতে বাসায় কখনো বকা খেয়েছেন? ‘সারা দিন ফোন নিয়ে বসে থাকিস, এতে কী হবে?’ এমন কথা অনেকেই শ...

জাতীয়

যাঁর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল

ইসলামি ইতিহাসে লক্ষাধিক সাহাবির মধ্যে এমন কয়েকজন রয়েছেন, যাঁদের মর্যাদা আল্লাহ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁদেরই একজন হলেন মদিনার ...

জাতীয়

এবার ভিন্ন পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের পঞ্চম চালান প্রথমবারের মতো বিকল্প পথে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV