রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ / রাত ১:০৫ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
রাজনীতি

বিয়ে করলেন গায়িকা পারশা মাহজাবিন, বরের মুখ ঢাকলেন ফুলে

বিয়ে করলেন গায়িকা পারশা মাহজাবিন, বরের মুখ ঢাকলেন ফুলে
বিয়ে করলেন গায়িকা পারশা মাহজাবিন, বরের মুখ ঢাকলেন ফুলে

বিয়ের খবর প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবিন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেছেন এই গায়িকা, তবে ছবিতে বরের মুখ ফুল দিয়ে ঢেকে রাখা হয়েছে। এমনকি স্বামীর পরিচয় জানতে চেয়ে তাঁকে বা তাঁর পরিবারকে বিব্রত না করার অনুরোধও ...

বিয়ের খবর প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবিন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেছেন এই গায়িকা, তবে ছবিতে বরের মুখ ফুল দিয়ে ঢেকে রাখা হয়েছে। এমনকি স্বামীর পরিচয় জানতে চেয়ে তাঁকে বা তাঁর পরিবারকে বিব্রত না করার অনুরোধও জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বরের মুখ ঢাকা ছবি প্রকাশ করে রসাত্মক ক্যাপশনে পারশা লিখেছেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটা মানুষের রূপ-লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই। অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।

পারশা জানান, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাঁদের আক্‌দ সম্পন্ন হয়েছে। ভিসা জটিলতার কারণে অনুষ্ঠানে তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে না পারলেও বরের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। তবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা এখনো বাকি রয়েছে।

আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বাকি আয়োজন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাঁদের। স্বামীর পরিচয় গোপন রাখার কারণ ব্যাখ্যা করে পারশা বলেন, “আমি যদি নাম বলি, তাহলে সবাই তাঁকে চিনে ফেলবে। তাই আপাতত বলতে চাইছি না।

আর পরিচয়টা সামনে আনতে চাই না বলেই ছবিতে ফুল দিয়ে মুখটা ঢেকে রেখেছি। আমি তাঁকে ‘প্রিয়’ বলে ডাকি, সেও আমাকে ‘প্রিয়’ বলে। প্রায় এক বছর আগে দেশের বাইরে ঘুরতে গিয়ে তাঁদের পরিচয় হয় বলে জানান পারশা।

পরবর্তীতে কথাবার্তা শুরু হলে একপর্যায়ে নিজের পছন্দের কথা পরিবারকে জানান তিনি। তাঁর পছন্দে পরিবারেরও কোনো আপত্তি ছিল না। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নিজের প্রত্যাশার কথা জানিয়ে এই শিল্পী বলেন, তাঁর কাছে জীবনের প্রথম ও সবচেয়ে বড় নিরাপত্তার জায়গা তাঁর বাবা।

ছোটবেলা থেকেই বাবার আদর ও সুরক্ষায় বড় হয়েছেন তিনি। বাবার কাছ থেকে পাওয়া সেই নির্ভরতা ও স্বাধীনতাই জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে তাঁর প্রত্যাশা তৈরি করেছিল। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান গেয়ে দারুণ আলোচনায় আসেন জেন-জি প্রজন্মের এই শিল্পী।

সংগীতের পাশাপাশি অভিনয়েও নিয়মিত দেখা গেছে তাঁকে। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করার খবর জানালেন এই গায়িকা। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

বিয়ে করলেন গায়িকা পারশা মাহজাবিন, বরের মুখ ঢাকলেন ফুলে—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

24TV.Live ব্যানার
রাজনীতি

সরকারের ৭ মাসের কর্মকাণ্ডে জনগণের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে

ছবি: আমার দেশবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে শপথ ...

24TV.Live ব্যানার
রাজনীতি

৭ নভেম্বর উপলক্ষে বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র কোরআন খতম ও বিশেষ দ...

24TV.Live ব্যানার
রাজনীতি

পররাষ্ট্রমন্ত্রী’

xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoItaly's Deputy প্রধানমন্ত্রী and পররাষ্ট্রমন্ত্রী Antonio Tajani address...

24TV.Live ব্যানার
রাজনীতি

সততাই প্রকৃত শিক্ষা মাওলানা মুনিরের কাছে

হাতে কালো মার্কার। শ্রেণিকক্ষের সাদা বোর্ডে আরবিতে একের পর এক বাক্য লিখে চলেছেন মাওলানা মুনির আহমেদ। বিমানবন্দরে আরবিতে কীভাবে কথা...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV