জাতীয়ব্রেকিং

বাংলাদেশ কী নিয়ে ফিরবে

বাংলাদেশ কী নিয়ে ফিরবে
বাংলাদেশ কী নিয়ে ফিরবে
বাংলাদেশ কী নিয়ে ফিরবে ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা
সম্পাদকের পছন্দ

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

বিএনপি সরকার গঠনের পর পঞ্চম বিদেশ সফরে তুরস্কে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের জলবায়ু পরি...

তুরস্কের আন্তালিয়ায় যে জলবায়ু সম্মেলন শুরু হয়েছে, সেখানে বাংলাদেশের অভিজ্ঞতা বোঝাতে একটি প্রশ্নই যথেষ্ট। ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা পেয়ে একটি পরিবার আশ্রয়কেন্দ্রে গিয়ে প্রাণ বাঁচাল। ফিরে এসে দেখল, ঘর ভেসে গেছে, পুকুরে লবণপানি ঢুকেছে, চাষের জমি আগের মতো ফলন দেবে না। প্রথম সা...

তুরস্কের আন্তালিয়ায় যে জলবায়ু সম্মেলন শুরু হয়েছে, সেখানে বাংলাদেশের অভিজ্ঞতা বোঝাতে একটি প্রশ্নই যথেষ্ট। ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা পেয়ে একটি পরিবার আশ্রয়কেন্দ্রে গিয়ে প্রাণ বাঁচাল। ফিরে এসে দেখল, ঘর ভেসে গেছে, পুকুরে লবণপানি ঢুকেছে, চাষের জমি আগের মতো ফলন দেবে না।

ফুলে বাড়ছে কৃত্রিম রঙের ব্যবহার, মানুষের জন্য তা কতটা নিরাপদ
সম্পাদকের পছন্দ

ফুলে বাড়ছে কৃত্রিম রঙের ব্যবহার, মানুষের জন্য তা কতটা নিরাপদ

ইদানীং তাজা ফুলের ওপর কৃত্রিম রং ব্যবহারের প্রবণতা বাড়ছে। কেন এমনটা করেন ফুল বিক্রেতারা। আর এই রং মা...

প্রথম সাফল্যটি আমাদের দুর্যোগ প্রস্তুতির অর্জন। পরের ক্ষতিগুলো সামলানোর ব্যয় কে বহন করবে, সেটি আন্তর্জাতিক জলবায়ু রাজনীতির প্রশ্ন। আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতির তাৎপর্য এখানেই।

বাংলাদেশের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি তাঁকে এমন অর্থায়নের পক্ষে সমর্থন গড়তে হবে, যা ক্ষতির পর পরিবার ও স্থানীয় অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। কপ হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের পক্ষগুলোর সম্মেলন। ৯ নভেম্বর শুরু হওয়া এবারের ৩১তম আসর চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

একই সময়ে প্যারিস চুক্তির পক্ষগুলোর বৈঠকও হয়। এসব আলোচনায় দেশগুলো নির্গমন কমানোর অগ্রগতি, অভিযোজন, অর্থায়ন ও প্রতিবেদন দেওয়ার নিয়ম নিয়ে সিদ্ধান্ত নেয়। প্যারিস চুক্তির অধীন দেশগুলো নিজেরাই নির্গমন হ্রাসের লক্ষ্য নির্ধারণ করে।

ফলে একটি সম্মেলন কোনো বড় অর্থনীতিকে তার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করতে বাধ্য করতে পারে না। তবে দেশটি কী প্রতিশ্রুতি দিয়েছে, কতটা পালন করেছে এবং ব্যবধান কতখানি, তা আন্তর্জাতিক পর্যালোচনায় আনতে পারে। .এলডিসি পেছানোর সুযোগে কপ৩১ থেকে বাংলাদেশ কী আশা করতে পারে।

.বিশ্ব কী অর্জন করতে পারেপ্রথম পরীক্ষা অর্থায়নের। বাকুতে কপ২৯ উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ৩০ হাজার কোটি ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য স্থির করে, যাতে উন্নত দেশগুলো নেতৃত্ব দেবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি সব উৎস মিলিয়ে বছরে ১ লাখ ৩০ হাজার কোটি ডলারে পৌঁছানোর বৃহত্তর আহ্বান জানানো হয়।

ব্রাজিলের বেলেমে কপ৩০ সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন অন্তত তিন গুণ করার প্রচেষ্টার আহ্বান জানায়। আন্তালিয়ার কাজ হবে এসব লক্ষ্য বাস্তবায়নের হিসাব স্পষ্ট করা। কোন বছর কত অর্থ আসবে, কতটা অনুদান, কতটা ঋণ, আর কতটা পুরোনো উন্নয়ন বরাদ্দকে নতুন নামে দেখানো হচ্ছে।

এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া বড় অঙ্কের প্রতিশ্রুতির সঙ্গে স্থানীয় সরকারের ব্যয়ের পরিকল্পনা মেলানো কঠিন। দ্বিতীয় পরীক্ষা নির্গমন। ধনী দেশের ঐতিহাসিক দায় এবং বড় উদীয়মান অর্থনীতির বর্তমান নির্গমন—দুটিই আলোচনায় থাকতে হবে।

একই হারে বা একই ব্যয়ে সবাইকে জ্বালানিব্যবস্থা বদলাতে বললে সমঝোতা কঠিন হবে। কিন্তু জ্বালানিনিরাপত্তার নামে নতুন জীবাশ্ম জ্বালানি অবকাঠামোয় দীর্ঘমেয়াদি বিনিয়োগ চলতে থাকলে ভবিষ্যতের নির্গমন কমানোর খরচ বাড়বে। .আন্তালিয়ায় অগ্রগতি হতে পারে, যদি দেশগুলো তাদের ঘোষিত লক্ষ্যের সঙ্গে বিদ্যুৎ, শিল্প ও পরিবহন খাতের বাস্তব নীতির ব্যবধান প্রকাশ করে এবং সেই ব্যবধান কমাতে প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তির হিসাব দেয়।

ঐকমত্যের কূটনীতিতে শক্ত ভাষা পাওয়া কঠিন। তবু সময়সীমা ও অগ্রগতি যাচাইয়ের ব্যবস্থা থাকলে একটি সীমিত সিদ্ধান্তও কাজে লাগে। তৃতীয় পরীক্ষা ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল।

অভিযোজনের অর্থ দিয়ে লবণপানি ঠেকাতে বাঁধ মেরামত করা যায়। বাঁধ ভাঙার পর জমি, ঘর ও জীবিকা হারানোর যে ক্ষতি থেকে যায়, তার জন্য ভিন্ন ধরনের সহায়তা দরকার। ক্ষয়ক্ষতি তহবিলের প্রাথমিক ব্যবস্থায় ২০২৫ ও ২০২৬ সালের জন্য ২৫ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছিল।

এই অঙ্ক দেখায় কেন প্রবেশাধিকার নিয়ে দর-কষাকষির পাশাপাশি তহবিলের আকার ও নিয়মিত অর্থ জোগানের প্রশ্নটিও জরুরি। .আন্তালিয়া থেকে ফিরেই সরকার একটি সংক্ষিপ্ত হিসাব প্রকাশ করতে পারে। কোন দাবি সিদ্ধান্তে জায়গা পেল, কোন প্রকল্প নিয়ে কার সঙ্গে আলোচনা এগোল, কত অর্থের লিখিত প্রতিশ্রুতি এল এবং তার কতটা অনুদান।

পরের বছর একই হিসাবে অর্থছাড় ও মাঠপর্যায়ের অগ্রগতি যোগ করা যাবে। .বাংলাদেশের দর-কষাকষি কোথায়পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ১১ ও ১২ নভেম্বরের বিশ্বনেতাদের শীর্ষ বৈঠকে যোগ দেবেন এবং ১২ নভেম্বর বাংলাদেশের বক্তব্য দেবেন। অনুদানভিত্তিক অর্থায়ন ও বড় নির্গমনকারীদের জবাবদিহি ঢাকার ঘোষিত অগ্রাধিকার।

প্রধানমন্ত্রীর বৈঠকগুলো কাজে লাগতে পারে যদি সেগুলো থেকে মন্ত্রণালয়ের পরবর্তী আলোচনার জন্য নির্দিষ্ট যোগাযোগ, প্রকল্প প্রস্তুতিতে সহায়তা কিংবা অর্থায়ন যাচাইয়ের সময়সূচি পাওয়া যায়। আর স্বল্পোন্নত ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে যৌথভাবে দাবি তুললে চূড়ান্ত সিদ্ধান্তের ভাষায় প্রভাব ফেলার সুযোগ বাড়ে। ঢাকার প্রথম দাবি হওয়া উচিত এমন অভিযোজন কাজে অনুদান, যেখান থেকে সরাসরি আয় আসে সামান্য অথচ সামাজিক সুফল বড়।

উপকূলের নিরাপদ পানির ব্যবস্থা, আশ্রয়কেন্দ্রে যাওয়ার রাস্তা কিংবা জলাবদ্ধতা নিরসন তার উদাহরণ। এসব প্রকল্পে ঋণের কিস্তি শেষ পর্যন্ত জনগণকেই দিতে হয়। অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয় বা নবায়নযোগ্য বিদ্যুতের মতো আয় ও সাশ্রয় সৃষ্টিকারী প্রকল্পে শর্তসাপেক্ষে স্বল্প সুদের ঋণ কাজে লাগতে পারে।

.বাংলাদেশের হালনাগাদ জাতীয় জলবায়ু অঙ্গীকারে আন্তর্জাতিক সহায়তা পেলে ২০৩৫ সালে স্বাভাবিক গতিপথের তুলনায় নির্গমন ২০ দশমিক ৩১ শতাংশ কমানোর মোট লক্ষ্য রয়েছে। এই সহায়তার দাবি বিশ্বাসযোগ্য করতে দেশে বিদ্যুৎ ক্রয়, জ্বালানি বিনিয়োগ ও শিল্পের দক্ষতা বৃদ্ধির নীতিকেও ওই লক্ষ্যের সঙ্গে মেলাতে হবে। দ্বিতীয় দাবি হওয়া উচিত ক্ষয়ক্ষতির হিসাবে বাস্তুচ্যুতির ব্যয় অন্তর্ভুক্ত করা।

নদীভাঙনে বসতভিটা হারালে ক্ষতির হিসাব ঘরের বাজারদরে শেষ হয় না। নতুন জায়গায় বাসাভাড়া, কাজ পেতে দেরি, সন্তানের স্কুল বদল এবং চিকিৎসাসেবা থেকে বিচ্ছিন্ন হওয়ার ব্যয়ও আছে। বাংলাদেশের প্রস্তাবে তাই ক্ষতিগ্রস্ত এলাকা এবং যে পৌরসভায় মানুষ এসে বসতি গড়ে, দুই জায়গার প্রয়োজনই ধরা উচিত।

একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রকল্প বাছাই এবং অনুমোদন থেকে অর্থছাড় পর্যন্ত হিসাব প্রকাশের অঙ্গীকার থাকলে ঢাকার দাবির ভিত্তি শক্ত হবে। তৃতীয় কাজটি দেশে বসেই শুরু করা যায়। আলোচনায় সাধারণভাবে ‘আরও অর্থ চাই’ বলার পাশাপাশি কয়েকটি কার্যকর করা সম্ভব এমন প্রস্তাব প্রস্তুত রাখতে হবে।

.ধরা যাক, উপকূলীয় কয়েকটি উপজেলার জন্য নিরাপদ পানির প্রকল্প। কোন গ্রামে লবণাক্ততা কত মাস থাকে, কত পরিবার উপকৃত হবে, স্থানীয় প্রতিষ্ঠান কীভাবে অবকাঠামো রক্ষণাবেক্ষণ করবে এবং পাঁচ বছর পর সাফল্য কীভাবে মাপা হবে, প্রস্তাবে তার উত্তর থাকতে হবে। এতে অংশীদারের সঙ্গে আলোচনা নির্দিষ্ট হয়, দেশের ভেতরেও একই প্রকল্পের জন্য একাধিক উৎস থেকে অর্থ চাওয়ার ঝুঁকি কমে।

প্রকল্প তৈরি ও তহবিলের আবেদনপ্রক্রিয়া সহজ করার দাবি পাশাপাশি তুলতে হবে। আবেদন তৈরির সক্ষমতাকেই অর্থ পাওয়ার প্রধান শর্ত বানালে সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানীয় প্রতিষ্ঠানগুলো শুরুতেই পিছিয়ে পড়ে। আন্তালিয়া থেকে ফিরেই সরকার একটি সংক্ষিপ্ত হিসাব প্রকাশ করতে পারে।

যে পরিবারটি আশ্রয়কেন্দ্র থেকে ফিরে লবণপানিতে ডোবা পুকুর দেখেছিল, তার কাছে সম্মেলনের মূল্য বোঝা যাবে নিরাপদ পানি ফিরে এলে, জীবিকা পুনর্গঠনের সহায়তা হাতে পৌঁছালে এবং পরের দুর্যোগের আগে সুরক্ষার কাজ শেষ হলে। এ কে এম আহসান উল্লাহ অধ্যাপক, আন্তর্জাতিক নিরাপত্তা ও অভিবাসন বিভাগ, ইউনিভার্সিটি অব ব্রুনেই দারুসসালাম, ব্রুনেইakmahsanullah@gmail.comমতামত লেখকের নিজস্ব।

শরিয়া আইনের কথা বলে আমির হামজাকে ছাড় কেন: রাশেদ খাঁন
সম্পাদকের পছন্দ

শরিয়া আইনের কথা বলে আমির হামজাকে ছাড় কেন: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে ছড়িয়ে পড়া অডিও-ভিডিও এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষ...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV