বাজিতপুর ডুবো সড়ক খানাখন্দে বেহাল

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ইমোশনের বিষয় নেই, আইনটাকে প্রয়োগ করব: আইনমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে বলে জান...
হাওরবেষ্টিত অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন ডুবো সড়ক। ছবি: আমার দেশকিশোরগঞ্জের হাওড়বেষ্টিত অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন—এই তিন উপজেলার মানুষের জেলা সদর ও রাজধানীর সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ‘অষ্টগ্রাম-বাজিতপুর’ ডুবো সড়কটি এখন খানাখন্দে বেহাল। সড়কের প্রায় ৯ কিলোমিটার অং...
হাওরবেষ্টিত অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন ডুবো সড়ক। ছবি: আমার দেশকিশোরগঞ্জের হাওড়বেষ্টিত অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন—এই তিন উপজেলার মানুষের জেলা সদর ও রাজধানীর সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ‘অষ্টগ্রাম-বাজিতপুর’ ডুবো সড়কটি এখন খানাখন্দে বেহাল। সড়কের প্রায় ৯ কিলোমিটার অংশের কংক্রিট ওঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় এমপিদের বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সভা অনুষ্ঠিত হয়েছে।...
দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কিশোরগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১১-১৪ মেয়াদে তিনটি সেতুসহ ১২৬ কোটি টাকা ব্যয়ে ১৭ কিলোমিটার দীর্ঘ এ ডুবো সড়কটি নির্মাণ করা হয়। বর্ষায় পানির নিচে তলিয়ে থাকে এবং শুষ্ক মৌসুমে পানি নেমে গেলে সড়কটি চালু হয় বলে এটি ‘ডুবো সড়ক’ নামে পরিচিত।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১৪ সালে চালুর দুই-তিন বছরের মধ্যেই সড়কটির ৯ কিলোমিটার অংশের আরসিসি ঢালাইয়ের ওপর পাতলা সিসি ঢালাই দিয়ে সংস্কার করা হয়েছিল। গত দুই বছর ধরে সেই সংস্কার করা অংশের পাথর ও কংক্রিট ওঠে গিয়ে খাঁজকাটা খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে অষ্টগ্রামের বাহাদুরপুর থেকে কারানল সেতুর পূর্বপ্রান্ত এবং বাজিতপুরের হুমায়ুনপুর পাঁচরাস্তার মাথা থেকে হুমায়ুনপুর মোড় পর্যন্ত সড়কের অবস্থা সবচেয়ে নাজুক।
অটোরিকশাচালক রাজম আলী বলেন, ‘এখন এই পথে গাড়ি চালালে ঝাঁকুনিতে গাড়ির সঙ্গে নিজেরও জান শেষ হয়ে যায়। দ্রুত সড়কটি মেরামত করা জরুরি। ’ চিকিৎসা শেষে বাড়ি ফেরা যাত্রী মোছা. ফদিরা বেগম জানান, ভাঙা রাস্তায় অটোরিকশার ঝাঁকুনিতে পুরো শরীরে ব্যথা হয়ে যায়।
এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। কিশোরগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, মানুষের ভোগান্তির বিষয়টি জেনেছি। সরেজমিন পরিদর্শনের জন্য কর্মকর্তাদের পাঠানো হবে, যাতে সাময়িক মেরামতের মাধ্যমে সড়কটি চলাচলের উপযোগী করা যায়।
পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
বাজিতপুর ডুবো সড়ক খানাখন্দে বেহাল—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।