খেলাধুলা

অরুণ আলোয় অরুন্ধতী

অরুণ আলোয় অরুন্ধতী
অরুণ আলোয় অরুন্ধতী
অরুণ আলোয় অরুন্ধতী ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে গেলেন প্রধানমন্ত্রী
সম্পাদকের পছন্দ

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে গেলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ নভেম্বর প্রধানমন্ত্রী...

২০১৯ সালে ঢাকায় অরুন্ধতী রায়ছবি: আনিসুল হকঅরুন্ধতী রায়ের লেখালেখি নিয়ে তাঁর সাহিত্যের গুণগ্রাহীরা অনেকেই ধাঁধায় পড়েছেন। তিনি কি যথার্থই সাহিত্যিক, নাকি তাঁর প্রথম উপন্যাস একটা আকস্মিক ঘটনা? প্রথম উপন্যাস ‘দ্য গড অব স্মল থিংস’ (ক্ষুদ্র জিনিসের ঈশ্বর) যখন প্রকাশিত হ...

২০১৯ সালে ঢাকায় অরুন্ধতী রায়ছবি: আনিসুল হকঅরুন্ধতী রায়ের লেখালেখি নিয়ে তাঁর সাহিত্যের গুণগ্রাহীরা অনেকেই ধাঁধায় পড়েছেন। তিনি কি যথার্থই সাহিত্যিক, নাকি তাঁর প্রথম উপন্যাস একটা আকস্মিক ঘটনা। প্রথম উপন্যাস ‘দ্য গড অব স্মল থিংস’ (ক্ষুদ্র জিনিসের ঈশ্বর) যখন প্রকাশিত হয়, তখন তুমুল আলোড়নের সৃষ্টি হয়।

‘গজব রাত’–এ ‘মহানগর’–এর ছায়া
সম্পাদকের পছন্দ

‘গজব রাত’–এ ‘মহানগর’–এর ছায়া

নেটফ্লিক্সে মুক্তির পরেই সাড়া ফেলেছে রিতেশ শাহর সিনেমা ‘গজব রাত’। বাংলাদেশ থেকে প্ল্যাটফর্মটির টপ চা...

অরুন্ধতীর বয়স তখন ৩৫। কাহিনি এক ক্ষয়িষ্ণু ভারতীয় পরিবার নিয়ে। সেই পরিবারে নানা বেদনাময় সংকট, কেলেঙ্কারি।

বইটি বিলেতের বিখ্যাত বুকার পুরস্কার পায়। ৪০টির বেশি ভাষায় ৮০ লাখ বই বিক্রি হয়। এক অখ্যাত চিত্রনাট্যকার রাতারাতি হয়ে যান আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব।

অনেকেই ধরে নেন অরুন্ধতী তাঁর প্রজন্মের সাহিত্যিক কণ্ঠস্বর হতে যাচ্ছেন। অরুন্ধতী বহু নিবন্ধ-প্রবন্ধ লিখেছেন, নানা বিষয়ে আলোচনামূলক বই লিখেছেন, প্রামাণ্য চলচ্চিত্র বানিয়েছেন। প্রতিবাদ করেছেন দুর্নীতির বিরুদ্ধে।

হিন্দু জাতীয়তাবাদ, পরিবেশ বিনষ্টকরণ, তীব্র অসাম্য—এসবের বিরুদ্ধেও প্রতিবাদ করেছেন। কাশ্মীরের স্বাধীনতা, মাওবাদী বিদ্রোহী আর আদিবাসীর জমির অধিকার—এসবের পক্ষে আন্দোলন করেছেন। মার্কিন একটি সাপ্তাহিক পত্রিকায় বিশ্বের ১০০ জন শীর্ষ প্রভাবশালীর তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়।

অরুন্ধতীর উত্তর: ‘কথাসাহিত্যের ওপরে কিচ্ছু নেই। আমি মূলত কথাসাহিত্যিক। পৃথিবীকে বুঝতে, ঠিক কী খেলা চলছে এখানে, সেটা বোঝার ওই একটাই পথ আমার।

অরুন্ধতী পড়াশোনা করেছেন স্থাপত্যকলা নিয়ে, পাশাপাশি আরও অনেক বিষয়ে আগ্রহ ছিল। তবু তিনি মনে মনে জানতেন, শেষমেশ লেখালেখির দিকেই তাঁকে আসতে হবে। বর্তমানে ৬৭ বছরের অরুন্ধতী বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার মা ছিলেন অনেক রাগী ও সুন্দরী এক মহিলা।

যখন আমার তিন বছর, তখনই আমি মনে মনে একজন লেখিকা ছিলাম। কারণ, এত কম বয়সে একজন বড় মানুষ তোমাকে শাসন করছে, তার নিজের মনটাই ভেঙে গেছে, এটা বোঝা বেশ শক্ত। শিশুরা সাধারণত এসব বোঝে না, তবে লেখিকা শিশুরা সম্ভবত বোঝে।

তাঁর প্রথম উপন্যাসের অনুপ্রেরণা পরিবারের ছেলেবেলার কাহিনি থেকে, আর দ্বিতীয় উপন্যাস ‘দ্য মিনিস্ট্রি অব আটমোস্ট হ্যাপিনেস’ও ভিন্ন অর্থে আত্মজীবনীমূলক। অরুন্ধতীর দ্বিতীয় উপন্যাসটি এক বেদনাত্মক প্রেমের গল্প, আবার তা প্রতিবাদেরও গল্প, যা আমাদের আশপাশেই শোনা যায়। এ উপন্যাসেও অরুন্ধতী মানবিকতার জয়গানই লিখেছেন।

যেখানে মানুষের প্রেম, আশাবাদ আর মুক্তির আকাঙ্ক্ষা উঠে এসেছে কাহিনি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। এবার তিনি তাঁর প্রাপ্তবয়স্ক জীবনের স্বভাব আর মানসিকতাকে ধরার চেষ্টা করেছেন। ‘এই যে আমি এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, দিল্লিতে যেমনটা করি, মসজিদে বা অদ্ভুত সব জায়গায়, সারা জীবনই এমন করেছি, সেসব নিয়ে লিখতে চেয়েছি।

এই যে সব পাগলের দল, এত ভালো মানুষের দল, এদের কথা ভেবে আনন্দ পাওয়া, খুব দুঃখের জায়গাতেও একটু সুখ পাওয়া, এই যে কত ব্যাপার আছে যে ভাবাই যায় না, এসব। অরুন্ধতী রায় (২৪ নভেম্বর ১৯৬১)ছবি: প্রথম আলোসামাজিক দৃষ্টিতে হীনতম লোকটির ব্যাপারেও অরুন্ধতীর আগ্রহ, তিনি তাঁর সাহচর্য চান। ‘আমি কাউকে পাশ কাটিয়ে, এড়িয়ে যেতে চাই না।

আমি চাই তাঁর সঙ্গে বসে আড্ডা মারতে। একটা সিগারেট ধরিয়ে তাকে শুধাতে ভাই, কেমন চলছে সব। আমার তো মনে হয় এসব নিয়েই আমার বই।

‘জাতিভেদের উদ্দেশ্যই হলো মানুষে মানুষে এমনভাবে ভেদাভেদ সৃষ্টি করা, যাতে কোনোভাবেই আর মানুষের একতাবদ্ধ হওয়ার উপায় না থাকে। কারণ, নীচু জাতির মধ্যে আবার গোত্র আছে, আরও ভাগ আছে। সবাইকে এই আধিপত্যের ক্রমানুসারে গঠিত, পরস্পরবিচ্ছিন্ন গণ্ডিবদ্ধ সমাজ রক্ষার কাজে লাগানো হয়েছে।

এই হলো শ্রেণি, জাতি, গোষ্ঠী, ধর্ম অনুযায়ী ছক তৈরির রাজনীতি। সেই ছককে আরও সূক্ষ্ম ভাগে ভাগ করাটা গোটা পৃথিবীকে তাঁবে রাখার অপরিহার্য অংশ। মানুষকে এই কথা বলে বশীভূত রাখা: “তুমি মুসলমান, তুমি হিন্দু, তুমি শিয়া, তুমি সুন্নি, তুমি বারেলভি, তুমি ব্রাহ্মণ, তুমি দলিত, তুমি সমকামী, তুমি অপর লিঙ্গের প্রতি আসক্ত, তুমি লিঙ্গত্যাগী; তাই তুমি শুধু নিজের পক্ষেই কথা বলতে পারো, কারও সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কোনো পথ নেই।

” অর্থাৎ মানুষ যাকে মুক্তি ভাবছে সেটা বাস্তবে দাসত্ব। ন্যায়, সমতা আর মুক্ত পৃথিবীর পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে অরুন্ধতী রায় বুদ্ধিজীবী মহলে বিশ্বজুড়ে পরিচিত নাম। ভারত থেকে শুরু করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব পরাক্রমশালী রাষ্ট্রের ভূমিকা নিয়ে ক্রমাগত প্রশ্ন তুলে যাচ্ছেন তিনি।

ইরাক-আফগানিস্তানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মার্কিন পররাষ্ট্রনীতির বিরুদ্ধে কলম ধরেছেন শাণিতভাবে। কাশ্মীরের জনতার আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রশ্নে দাঁড়িয়েছেন নিজ রাষ্ট্রের বিরুদ্ধে। ভারতের মাওবাদী আন্দোলন নিয়ে মূলধারার বুদ্ধিজীবী এবং এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

পেয়েছেন ‘রাষ্ট্রদ্রোহিতা’র খেতাব। অরুন্ধতী রায় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, ‘মানুষ মানুষকে হত্যা করতে, পিটিয়ে বা গুলি করে মারতে, জ্বালিয়ে দিতে বা গণহত্যা করতে যে ধরনের হিংসার আশ্রয় নিচ্ছে তা বর্ণনা করার জন্য অসহিষ্ণুতা শব্দটা মোটেও যথেষ্ট নয়। ‘জাতের বিরুদ্ধে লড়াইটা বেশ জটিল’ মনে করেন প্রখ্যাত এই লেখক।

তাঁর মতে, ‘দার্শনিকভাবে বলতে গেলে, অধস্তন জাতগুলোকেও তাদের পরিচয়ে গর্ববোধ করতে হবে এবং জাতিগত শোষণের বিরুদ্ধে লড়াইয়ে সেই গর্বকে কাজে লাগাতে হবে। কিন্তু তখনই মূল বিষয়টা চলে আসে, যেখানে এর বিরুদ্ধে সেই বিপ্লবী অবস্থানই ব্যবহৃত হয় একধরনের বিচ্ছিন্নতা তৈরি করতে এবং এটি সুবিধাভোগীদের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চিত্রনাট্য লিখেছেন দুটি ছবির: ১৯৮৯ সালের ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’ (সংক্ষেপে ‘অ্যানি’) এবং ১৯৯২ সালের ‘ইলেকট্রিক মুন’।

দূরদর্শনে প্রচারিত ‘অ্যানি’ ইংরেজি ভাষার ছবি। প্রদীপ কৃষেণ পরিচালিত এই ছবির গল্প ও চিত্রনাট্য ছিল অরুন্ধতীর। পাশাপাশি রাধা নামের একটি চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি।

এই ছবিতেই অভিনয় করেছিলেন শাহরুখ খান। ১৯৮৯ সালে ছবিটি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়: ইংরেজিতে সেরা ফিচার ফিল্ম এবং সেরা চিত্রনাট্য, যার জন্য পুরস্কার পান অরুন্ধতী। যদিও পরবর্তী সময়ে তাঁরা পুরস্কারটি ফিরিয়ে দিয়েছিলেন।

২০০২ সালে তিনি লান্নান ফাউন্ডেশনের ‘সাংস্কৃতিক মুক্তি পুরস্কার’ লাভ করেন।

স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প
সম্পাদকের পছন্দ

স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV