বর্তমান ও সাবেক অধিনায়কের ব্যাটে পিন্ডিতে শ্রীলঙ্কার দিন

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনটা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। দলটির সাবেক অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও বর্তমান অধিনায়ক কুশল মেন্ডিসের অপরাজিত সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের দিকে টেনে নিয়েছে সফরকারীরা।দিনের শুরুতে ৩ উইকেটে ১১৪ রা...
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনটা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। দলটির সাবেক অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও বর্তমান অধিনায়ক কুশল মেন্ডিসের অপরাজিত সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের দিকে টেনে নিয়েছে সফরকারীরা। দিনের শুরুতে ৩ উইকেটে ১১৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা।
দিন শেষে তাদের স্কোরবোর্ডে ৪ উইকেটে ৪০৪ রান। পাকিস্তানের প্রথম ইনিংসের ৪৩৪ রানের চেয়ে এখনো ৩০ রানে পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কার হাতে আছে ৬ উইকেট। পঞ্চম উইকেটে ধনাঞ্জয়া ও কুশল গড়েছেন অবিচ্ছিন্ন ২৪৯ রানের জুটি।
আলোকস্বল্পতায় আগেভাগে দিনের খেলা বন্ধ হওয়ার আগে শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে যোগ করেছে ২৯০ রান। .দিনের শুরুতে ধনাঞ্জয়ার সঙ্গে ব্যাটিংয়ে ছিলেন কামিন্দু মেন্ডিস। ৫৮ রান করা কামিন্দুকে ফিরিয়ে দিনটি পাকিস্তানের করে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ আব্বাস।
কিন্তু সারা দিনে পাকিস্তানের একমাত্র সাফল্য হয়ে থাকে ওই একটি উইকেটই। .ধনাঞ্জয়াকে আউট করার সুযোগও পেয়েছিল পাকিস্তান, কিন্তু কাজে লাগাতে পারেনি। ৩৮ রানে থাকা এই ব্যাটসম্যানের ক্যাচ প্রথম স্লিপে ছেড়েছেন সৌদ শাকিল।
পরে শর্ট লেগে ধনাঞ্জয়ার ক্যাচ নিতে পারেননি আজান আওয়াইস। সাকিব খানও নিজের বলে ক্যাচ নিতে ব্যর্থ হন। .জীবন পেয়ে ধনাঞ্জয়া এরপর আর পেছনে ফিরে তাকাননি।
কুশলের আগে নেতৃত্ব দেওয়া এই ব্যাটসম্যান রক্ষণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি সুযোগ পেলেই চড়াও হয়েছেন বোলারদের ওপর। দ্বিতীয় সেশনে তিনি পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। ধনাঞ্জয়ার সঙ্গে তাল মিলিয়ে রান তুলতে শুরু করেন কুশলও।
একপর্যায়ে মাত্র ৬ ওভারে ৫৭ রান যোগ করে শ্রীলঙ্কা। দলটির নতুন টেস্ট অধিনায়ক সেঞ্চুরির দেখা পান রাজাউল্লাহর বলে আপার কাটে চার মেরে। পরে একই ধরনের শটে মেরেছেন ছক্কাও।
আলোকস্বল্পতায় খেলা বন্ধের আগে কুশল অপরাজিত ছিলেন ১৮৮ বলে ১১৭ রানে। ধনঞ্জয়া অপরাজিত আছেন ২৪১ বলে ১৬৭ রানে। .সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান প্রথম ইনিংস: ৪৩৪/৯ ডিক্লে.শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪০৪/৪ (ধনাঞ্জয়া ১৬৭*, কুশল ১১৭*, কামিন্দু মেন্ডিস ৫৮; মোহাম্মদ আব্বাস ২/৬৪)শ্রীলঙ্কা পিছিয়ে ৩০ রানে।
.আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, এত কিছুর পর কি দল পাবেন।
বর্তমান ও সাবেক অধিনায়কের ব্যাটে পিন্ডিতে শ্রীলঙ্কার দিন—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।




মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।