দুই বাড়িতে কাফনের কাপড়সহ চিরকুট, লেখা, ‘ভালো-মন্দ কিছু খেয়ে নিও’

কুষ্টিয়ার দৌলতপুরে দুই ব্যক্তির বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তির নাম উল্লেখ করে তাঁদের ১০-১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ফিলিপনগর...
কুষ্টিয়ার দৌলতপুরে দুই ব্যক্তির বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তির নাম উল্লেখ করে তাঁদের ১০-১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনিরুলের (৪২) বাড়িতে এ ঘটনা ঘটে। প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক। .বাচ্চু মালিথা পেশায় কৃষক।
আর মনিরুলের স্থানীয় বাজারে ওষুধের দোকান আছে। পরিবার দুটির সদস্যদের দাবি, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুই বাড়িতে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান।
বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা রয়েছে, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ’ অন্যদিকে মনিরুলের বাড়িতে পাওয়া চিরকুটেও একই রকম লেখা দেখা যায়, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও।
ইতি তোমার জান, গুডবাই। ’.চিরকুট, কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী পাওয়ার পর থেকে আতঙ্কের মধ্যে রয়েছেন পরিবার দুটির সদস্যরা। মনিরুল বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন।
কে বা কারা এসব রেখে গেছে, তা জানি না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
বাচ্চু মালিথাও থানায় আমার সাথে ছিলেন। ’.বিষয়টি শুনেছেন জানিয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, ভুক্তভোগীদের থানায় জিডি করতে বলা হয়েছিল। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখবে।
দুই বাড়িতে কাফনের কাপড়সহ চিরকুট, লেখা, ‘ভালো-মন্দ কিছু খেয়ে নিও’—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।