গানে মাতলেন ওঁরাওরা

বরেন্দ্র অঞ্চলের কৃষিজীবী ওঁরাও জাতিগোষ্ঠীর পালা-পার্বণ সব কৃষি ঘিরে। সেই কৃষির উন্নতি কামনায় গোয়ালপূজা ঘিরে অনুষ্ঠিত হয়েছে ‘সোহরাই’ বা ‘ঝান্ডি’ উৎসব, যা শেষ হয়েছে গত মঙ্গলবার রাতে।চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর ওঁরাওদের গ্রামগুলোতে তিন দিনের এ উৎসব পালিত হয়। ওঁরাওরা...
বরেন্দ্র অঞ্চলের কৃষিজীবী ওঁরাও জাতিগোষ্ঠীর পালা-পার্বণ সব কৃষি ঘিরে। সেই কৃষির উন্নতি কামনায় গোয়ালপূজা ঘিরে অনুষ্ঠিত হয়েছে ‘সোহরাই’ বা ‘ঝান্ডি’ উৎসব, যা শেষ হয়েছে গত মঙ্গলবার রাতে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর ওঁরাওদের গ্রামগুলোতে তিন দিনের এ উৎসব পালিত হয়।
ওঁরাওরা জানান, প্রথম দিন রোববার সন্ধ্যায় বাড়ি, বাড়ির চারপাশ, তুলসীতলা, ধানখেত, বাঁশবাগান ও সমাধিস্থলে মাটির তৈরি প্রদীপ জ্বালিয়ে শুরু হয় সেহরাই। পরদিন সোমবার চলে গোয়ালপূজা। এদিন করা হয় গবাদিপশুর বিশেষ যত্ন-আত্তি।
কৃষি সরঞ্জাম; অর্থাৎ হাল-লাঙল, দা-কোদাল, খুন্তি-কাস্তে পরিষ্কার করে দেওয়া হয় চালের আটার গোলানি ও সিঁদুরের ফোঁটা। বাড়িঘর ধুয়েমুছে, উঠান লেপে আঁকা হয় আলপনা। গবাদিপশু ও কৃষির উন্নতি কামনা করে গোয়ালঘরে গৃহ ও গো–দেবতার পূজা দেওয়া হয়।
গবাদিপশুকে বিশেষভাবে ভাত রান্না করে খাওয়ানো হয়। এর আগে পশুদের গোসল করিয়ে শিংয়ে তেল-সিঁদুর মাখানো হয়। বয়স্করা স্থানীয়ভাবে তৈরি পানীয় পান করে মনের আনন্দে গান গান, মাদলের তালে নাচেন।
.পরদিন গত মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউপির কিনুপাড়া ফুটবল মাঠে লম্বা বাঁশের মাথায় বেশ বড় একটি সাদা পতাকা উড়িয়ে ঝান্ডি উৎসবের আয়োজন করা হয়। আয়োজন করা হয় বাঁশের গোড়ায় পূজা। ঐতিহ্যবাহী নাচগানে মাতোয়ারা হন ওঁরাওরা।
মাঠের চারদিক ঘিরে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে নারী-পুরুষের নাচগান ও লাঠিখেলা। ঝান্ডি উৎসব ঘিরে বসে গ্রামীণ মেলা। মিঠাই–মণ্ডাসহ চুড়ি, ফিতা, ইমিটেশনের গয়নার দোকান বসে।
সাজসজ্জা করা হাজারো মানুষের আগমনে সরগরম হয়ে কিনুপাড়া ফুটবল মাঠ। অন্যদিকে মেলার পাশে মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ। কিনুপাড়ার বাসিন্দা পার্বতীপুর ইউপির সংরক্ষিত ওয়ার্ডের সদস্য লক্ষ্মী তিরকি প্রথম আলোকে বলেন, ‘ওঁরাওদের গ্রামগুলোতে বাড়ি বাড়ি দিপাবলি ও গোয়ালপূজা আদিকাল থেকে হয়ে এলেও ২০০০ সাল থেকে কিনুপাড়া মাঠে ঝান্ডি উৎসব উদ্যাপন হয়ে আসছে সম্মিলিতভাবে।
নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য টিকে রাখতে আমরা ঝান্ডি উৎসবের আয়োজন করে আসছি। ’.ওঁরাওদের ভাষা নিয়ে কাজ করা ও সাদরি ভাষায় প্রাথমিক স্তরে পাঠ্যপুস্তক প্রণয়নের সঙ্গে যুক্ত ওঁরাওদের নেতা বঙ্গপাল সরদার বলেন, গোমস্তাপুরের কিনুপাড়া ছাড়াও নওগাঁর পোরশা উপজেলার নোনা হার ও নিয়ামতপুরের গোলমাসনা গ্রামের মাঠে ঝান্ডি উৎসবের আয়োজন করা হয়েছে। এ সময় গোয়ালপূজার সঙ্গে ঝান্ডি ছিল না।
প্রায় ২০০ বছর আগে যাত্রা ওঁরাও নামে ওঁরাওদের সর্বজন শ্রদ্ধেয় এক নেতা ঝান্ডি উৎসবের শুরু করেন। বঙ্গপাল সরদার বলেন বলেন, ঝান্ডি উৎসবকে অনেক জায়গায় ‘ঝান্ডি বা সোহরাই উৎসব’ বলা হয়। এটি ওঁরাওদের গোয়ালপূজাকেন্দ্রিক উৎসব।
কৃষিনির্ভর জীবন, গবাদিপশুর প্রতি কৃতজ্ঞতা এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এ উৎসবের মধ্য দিয়ে প্রকাশ পায়।
গানে মাতলেন ওঁরাওরা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।