খেলাধুলা

'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'

'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'
'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'
'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা' ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মুখোমুখি উড়ন্ত অ্যাস্টন ভিলা: ন্যু ক্যাম্পে উনাই এমেরির কঠিন পরীক্ষা
সম্পাদকের পছন্দ

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মুখোমুখি উড়ন্ত অ্যাস্টন ভিলা: ন্যু ক্যাম্পে উনাই এমেরির কঠিন পরীক্ষা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ ম্যাচে মঙ্গলবার রাতে স্পোটিফাই ন্যু ক্যাম্পে মুখোমুখি হচ্ছে বার্সে...

Published ১০ মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিটদ্য বিজনেস স্ট্যান্ডার্ড শিরোনাম '146 RMG factories suspend work amid fresh unrest' অর্থাৎ 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'।

Published ১০ মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিটদ্য বিজনেস স্ট্যান্ডার্ড শিরোনাম '146 RMG factories suspend work amid fresh unrest' অর্থাৎ 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা'। পত্রিকাটির খবরে বলা হচ্ছে, ন্যূনতম মজুরি বোর্ডের কার্যক্রম চলমান থাকা এবং ডিসেম্বর মাস থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের বিষয়ে সমঝোতা হওয়া সত্ত্বেও, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে নতুন করে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। কারখানার মালিক ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন করে উত্তেজনার ফলে মঙ্গলবার প্রায় ১৪৬টি পোশাক কারখানায় উৎপাদন স্থগিত রাখতে হয়েছে এবং ছুটি ঘোষণা করতে হয়েছে।

সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ
সম্পাদকের পছন্দ

সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে....

ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর মধ্যে ১০০টিরও বেশি কারখানা আশুলিয়া শিল্পাঞ্চলে অবস্থিত। তৈরি পোশাক মালিকদের সংগঠন-বিজিএমইএর সূত্র অনুযায়ী, আশুলিয়ায় অবস্থিত ইসলাম গ্রুপ, স্টারলিং, এনভয়, নিট এশিয়া ও মন্ডল গ্রুপের মতো বড় শিল্পগোষ্ঠীগুলোর কারখানাতেও গতকাল উৎপাদন কার্যক্রম বন্ধ ছিলো। এমন পরিস্থিতিতে ব্যবসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোশাক মালিকেরা।

বিজিএমইএর একটি তালিকা হাতে পেয়েছে টিবিএস, এতে দেখা যায় ১৪৬টি কারখানা উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারেনি। এর মধ্যে ১০৮টি কারখানার নাম তালিকায় উল্লেখ রয়েছে। বিজিএমইএর একজন নেতা বলেন, 'শ্রমিকেরা অধিকাংশ কারখানায় প্রবেশ করলেও উৎপাদন কাজে যোগ দেননি।

কোনো কারণ ছাড়াই কিছু কারখানায় ভাঙচুর চালানো হয়েছে। অস্থিরতা ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক এম এম মামুন-উর-রশিদ জানান, গাজীপুরে অন্তত ৩০টি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। ৯ নভেম্বর ২০২৬শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ কেন।

৮ নভেম্বর ২০২৬ঝগড়ার সময় গালাগালি কেন মা-বোনকে নিয়ে। ৭ নভেম্বর ২০২৬End of বিবিসি বাংলায় আরও পড়ুন। 'সামনে আগুন পেছনে আ.লীগ' যুগান্তরের শিরোনাম।

আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা। বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে। ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন।

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। এই পত্রিকার বলা হচ্ছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। কোথাও কোথাও মুহুর্মুহু বিস্ফোরণ ঘটেছে।

দিনের ব্যস্ত সড়ক, রাতের নির্জন এলাকা, ফ্লাইওভার থেকে শুরু করে ট্রেনসহ গাড়ি-বাড়ি ও অফিসে ঘটেছে নাশকতামূলক কর্মকাণ্ড। বিস্ফোরক ছুড়ে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। কোথাও আবার চলন্ত বা দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়া হচ্ছে।

এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। পুলিশের তদন্তে এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাচ্ছে। সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত রাজধানীসহ সারা দেশে ২১টি গাড়িতে অগ্নিসংযোগের তথ্য মিলেছে।

এর মধ্যে রাজধানীতে চারটি যাত্রীবাহী বাস ও ঢাকার বাইরে পুলিশের গাড়িসহ ১৯ গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ফরিদপুরে বাসে ঘুমন্ত এক চালক আগুনে পুড়ে মারা গেছেন। সাভারে আহত হয়েছেন আরেক বাসচালক।

রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে এসএসসি পাশ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। খুলনা, গোপালগঞ্জ, মাগুরা ও রাজশাহীতে নাশকতার আগুনে পুড়েছে বিএনপির কার্যালয়। 'নাশকতা ঠেকাতে সরকার কঠোর, মাসজুড়ে মাঠে থাকবে বিএনপিও' প্রথম আলোর শিরোনাম।

খবরে বলা হচ্ছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। এসব তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় মাঠে সক্রিয় থাকবে ক্ষমতাসীন বিএনপি।

এর অংশ হিসেবে আগামী ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে দলটি। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা মনে করছেন, শেখ হাসিনা বাস্তবে দেশে ফিরবেন না। তবে তাঁর দেশে ফেরার ঘোষণা সামনে রেখে অস্থিরতা সৃষ্টি এবং রাজনৈতিক সমঝোতার জন্য সরকারের ওপর চাপ তৈরির চেষ্টা চলছে।

সরকারি সূত্রগুলোর দাবি, পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির এই চেষ্টা নিয়ে সরকার খুব একটা বিচলিত নয়; তবে নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাবে, গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ঢাকা এবং আরও ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে।

এর মধ্যে ঢাকার ১৯টি স্থানে বিস্ফোরণের খবর পেয়েছে ডিএমপি। 'জাতীয় নিরাপত্তায় অদৃশ্য ঝুঁকি' নয়াদিগন্তের শিরোনাম। খবরে বলা হচ্ছে, একটি সুপারমার্কেটের ফ্রিজার হঠাৎ ১১২ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পৌঁছে গেল।

অথচ কোনো অ্যালার্ম বাজল না। কর্মীরা বিপদ বুঝে ওঠার আগেই কয়েক মিলিয়ন ইউরোর খাদ্যপণ্য নষ্ট হয়ে গেল। ঘটনাটি প্রথমে সাধারণ যান্ত্রিক ত্রুটি বলে মনে হতে পারে।

কিন্তু তদন্তে উঠে আসে ভিন্ন বাস্তবতা- ইন্টারনেটের সাথে সংযুক্ত রেফ্রিজারেশন নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার অনুপ্রবেশ। এরপর একই ধরনের হামলার লক্ষ্য হলো ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেট। এমনকি ফ্রান্সের জাতীয় রক্ত পরিসঞ্চালন সংস্থার (ইএফএস) রেফ্রিজারেশন ব্যবস্থাও আক্রান্ত হয়।

সেখানে বিকল্প অ্যালার্মব্যবস্থা সক্রিয় হওয়ায় রক্তের কোনো উপাদান নষ্ট হওয়ার আগেই প্রযুক্তিবিদরা ব্যবস্থা নিতে সক্ষম হন। এসব ঘটনা আধুনিক যুদ্ধের ধারণায় একটি মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধের জন্য এখন আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বিমান হামলা কিংবা সীমান্ত অতিক্রম করে সেনা পাঠানোর প্রয়োজন সব সময় হয় না।

প্রতিপক্ষের বিদ্যুৎ, পানি, খাদ্য সংরক্ষণ, হাসপাতাল, রক্তব্যাংক কিংবা পরিবহনব্যবস্থার নিয়ন্ত্রণকক্ষে প্রবেশ করতে পারলেই বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করা সম্ভব। বাংলাদেশে আগামী ডিসেম্বর-কেন্দ্রিক নাশকতা নিয়ে এ কারণে নানামুখী আলোচনা চলছে। এ ধরনের নাশকতায় বিদেশী ইন্ধন থাকতে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে গোয়েন্দা রিপোর্টে।

৭ নভেম্বর ২০২৬মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়। ৭ নভেম্বর ২০২৬কেন ভারতে ঝুঁকির মুখে কাশ্মীরি জাফরানের ফলন। ১০ নভেম্বর ২০২৬End of আরও পড়ুন।

'ভীতি ছড়ানোর চেষ্টা সতর্ক পুলিশ' কালের কণ্ঠের শিরোনাম। খবরে বলা হচ্ছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত সোমবার রাত থেকে মঙ্গলবার দিনভর ককটেল নিক্ষেপ, গাড়িতে হামলা-আগুন, গ্রেনেড পুঁতে রাখা, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এসব অপতৎপরতা প্রসঙ্গে গতকাল জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, 'দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কয়েকটি ককটেল বিস্ফোরণ বা বাসে আগুনের মতো সিম্বলিক ঘটনা ঘটিয়ে দেশের রাজনৈতিক ও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভীতি ছড়ানোর চেষ্টা সতর্ক পুলিশঅবনতি দাবি করা কোনোভাবেই যৌক্তিক নয়।

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। এতে ভীতি ছড়ানোয় সর্বত্র নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশ টহল ও গোয়েন্দা নজরদারি।

গত তিন দিনে সারা দেশে নাশকতার ঘটনা নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশের ৬৪ জেলার সঙ্গে বৈঠক করেছেন। নাশকতায় জড়িতদের গ্রেপ্তার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি। 'আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: সংসদে বিরোধী দল' মানবজমিনের শিরোনাম।

খবরে বলা হচ্ছে, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তারা এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। আর্মি গল্‌ফ ক্লাব, এসবি'র সদর দপ্তরের সামনে, থানার ফটক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিনদিন এ ধরনের ঘটনা ঘটেছে এবং সর্বশেষ ঘটনায় দু'জন আহত হয়েছেন।

সীমান্তবর্তী পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমনে গিয়ে একজন তরুণ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। কয়েকদিন আগে সাজেককে কেন্দ্র করেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও আগুন দেয়ার ঘটনা ঘটছে।

সরকারি দলের কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপরও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটছে বলে তিনি উল্লেখ করেন। 'এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা' সমকালের শিরোনাম। খবরে বলা হচ্ছে, দেশের সংসদ সদস্যদের (এমপি) প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

এর জন্য মোট ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে গতকাল মঙ্গলবার দুটি চিঠি পাঠানো হয়েছে। এই টাকা থেকে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায়দের সহায়তা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক খাতে তাৎক্ষণিকভাবে ব্যয় করতে পারবেন এমপিরা। সরকারের আর্থিক সংকটের সময়ে এ ধরনের উদ্যোগ 'প্রশ্নবিদ্ধ' মনে করছেন বিশেষজ্ঞরা।

চিঠির একটিতে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার বাইরের ২৬৪ জন সংসদ সদস্যের প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে মোট ১ হাজার ৩২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অপর চিঠিতে সিটি করপোরেশন উন্নয়ন সহায়তা তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্যের প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে মোট ১৮০ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে। দুটি মিলিয়ে ৩০০ এমপির জন্য প্রয়োজন হবে মোট ১ হাজার ৫০০ কোটি টাকা।

'হাম আর ডেঙ্গুর জোড়া আক্রমণের মুখে শিশুরা' আজকের পত্রিকার শিরোনাম। খবরে বলা হচ্ছে, ডেঙ্গু ও হাম-এই দুটি সংক্রামক রোগের উপর্যুপরি আক্রমণে বিপদে দেশের শিশুরা। কারও প্রথমে ডেঙ্গু, পরে হাম শনাক্ত হচ্ছে; আবার কারও ক্ষেত্রে একই সময়ে দুটি রোগ ধরা পড়ছে।

এতে মস্তিষ্কে প্রদাহ, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার মতো জটিলতায় আক্রান্ত হওয়া শিশুদের চিকিৎসা কঠিন হয়ে উঠছে। এতে বেড়ে যায় মৃত্যুর ঝুঁকিও। উভয় রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের এক দম্পতির মাত্র দুই দিনের ব্যবধানে দুই শিশুসন্তানকেই হারানোর ঘটনা সারা দেশের মানুষকে নাড়া দিয়েছে।

কিছু আগে-পরে শুরু হওয়া ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাবে চলতি বছর দীর্ঘ সময় ধরে দেশের স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগজনক। এ বছর দেখা দিয়েছে নজিরবিহীন মাত্রায় হামের সংক্রমণ ও মৃত্যু। এই রোগের শিকার মূলত শিশুরা।

আর কয়েক মাস ধরে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। চিকিৎসকেরা বলছেন, হাম ও ডেঙ্গুর সহ-সংক্রমণে শিশুর শারীরিক অবস্থা জটিল হতে পারে। হাম থেকে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দেওয়ার আশঙ্কা থাকে।

এর সঙ্গে ডেঙ্গু যুক্ত। সম্প্রতি রাজধানীর অন্তত চারটি বিশেষায়িত হাসপাতাল ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। গত দুই সপ্তাহে এসব হাসপাতালে চিকিৎসা নেওয়া অন্তত ১০টি পরিবারের তথ্য পাওয়া গেছে, যাদের শিশু হাম ও ডেঙ্গু-উভয়টিতে আক্রান্ত হয়েছে।

দ্য ডেইলি স্টারের শিরোনাম 'UPAZILA HEALTH COMPLEXES:Tk 45,000cr expansion, hasty assessment' অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণে ৪৫,০০০ কোটি টাকার প্রকল্প'। খবরে বলা হচ্ছে, সরকার সারা দেশে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার লক্ষ্যে ৪৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে, যার উদ্দেশ্য হলো এগুলোর সক্ষমতা বৃদ্ধি করা এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করা। ডিসেম্বরে শুরু হতে যাওয়া এই তিন বছর মেয়াদী প্রকল্পটিতে ৪৪৩টি উপজেলা জুড়ে হাসপাতাল ভবন নির্মাণ, জরাজীর্ণ কাঠামো প্রতিস্থাপন এবং বিদ্যমান সুযোগ-সুবিধার সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুযায়ী, 'বাংলাদেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহের অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নয়ন, সংস্কার ও মেরামত' শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিবিড় পরিচর্যা (আইসিইউ), কিডনি ডায়ালাইসিস, চক্ষু সেবা এবং ক্যান্সার স্ক্রিনিংয়ের মতো বিশেষায়িত পরিষেবাগুলো চালু করা হবে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা সামগ্রিক চাহিদার মূল্যায়ন না করেই একসঙ্গে সব ইউএইচসি সম্প্রসারণের সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা এই মেগা প্রকল্পের তড়িঘড়ি প্রস্তুতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এবং সতর্ক করেছেন যে, এই ধরনের পদক্ষেপ বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।

'অর্ধ-ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তবু বাংলাদেশে নেই কোনো স্বীকৃত বিলিয়নেয়ার। ' বণিক বার্তার শিরোনাম। খবরে বলা হচ্ছে, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়েছে।

এক সময়ের দারিদ্র্যপীড়িত বাংলাদেশ এখন অর্ধ-ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। তৈরি পোশাক শিল্প, প্রবাসী আয়, অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং, বিদ্যুৎ, আবাসন ও শিল্প খাতের সম্প্রসারণে বদলে গেছে দেশের অর্থনীতির চেহারা। বেড়েছে ব্যবসার পরিধি, গড়ে উঠেছে বড় বড় শিল্পগোষ্ঠী, সম্প্রসারিত হয়েছে ব্যক্তিগত সম্পদের পরিসর।

কিন্তু অর্থনীতির এ বিশাল আকারের বিপরীতে একটি প্রশ্ন ক্রমেই আলোচনায় আসছে—এত বড় অর্থনীতি, বিপুল ব্যবসায়িক সাম্রাজ্য ও সম্পদশালী মানুষের উপস্থিতি সত্ত্বেও বিশ্বের স্বীকৃত বিলিয়নেয়ারের তালিকায় কেন কোনো বাংলাদেশী নাগরিক নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়িয়েছে প্রায় ৫০১ বিলিয়ন ডলারে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল প্রায় ৪৫৬ বিলিয়ন ডলার।

অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশের অর্থনীতির আকার বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। অর্থনীতির আকার বাড়লেই ব্যক্তিগত সম্পদ একই হারে বাড়বে, এমন নয়। জিডিপি একটি নির্দিষ্ট সময়ে দেশে উৎপাদিত পণ্য ও সেবার মোট বাজারমূল্য নির্দেশ করে।

অন্যদিকে বিলিয়নেয়ার হওয়ার জন্য একজন ব্যক্তির মোট নিট সম্পদের মূল্য কমপক্ষে ১০০ কোটি ডলার হতে হয়। অর্থাৎ গতকালের বিনিময় হার অনুযায়ী বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ হাজার ৪৪৫ কোটি টাকা।

‘হিলফুল ফুজুল’ যেখানে গঠিত হয়
সম্পাদকের পছন্দ

‘হিলফুল ফুজুল’ যেখানে গঠিত হয়

‘ইবনে জাদআনের ঘরে একটি চুক্তি অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম।’ (বুখারি, আত-তারিখুল কাবির, ২/২৮৬, দাইরাত...

সূত্র: bbc bangla

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV