জাতীয়ব্রেকিং

পুলিশ কেন জনবান্ধব হয়ে উঠতে পারছে না

পুলিশ কেন জনবান্ধব হয়ে উঠতে পারছে না
পুলিশ কেন জনবান্ধব হয়ে উঠতে পারছে না
পুলিশ কেন জনবান্ধব হয়ে উঠতে পারছে না ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
ঢাকা কলেজে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ
সম্পাদকের পছন্দ

ঢাকা কলেজে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ

ছবি: সংগৃহীতরাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঢাকা কলেজ ক্যাম্পাসে জুলাই বিপ্লবের স্মৃতিবিজড়িত গ্রাফিতি সাদা ...

ছবি: সংগৃহীতপুলিশ জনগণের বন্ধু—এই স্লোগান থানার দেয়ালে, পোস্টারে কিংবা সরকারি বক্তৃতায় আমরা বহুবার দেখেছি ও শুনেছি। কিন্তু একজন সাধারণ নাগরিকের অভিজ্ঞতা প্রায়ই উল্টো। থানায় ঢুকতে সংকোচ, মামলা করতে তদবির, কিংবা বিপদে ডাকলে চা-নাশতা খরচের নামে পকেট খালি করতে হয় অনেক ক...

ছবি: সংগৃহীতপুলিশ জনগণের বন্ধু—এই স্লোগান থানার দেয়ালে, পোস্টারে কিংবা সরকারি বক্তৃতায় আমরা বহুবার দেখেছি ও শুনেছি। কিন্তু একজন সাধারণ নাগরিকের অভিজ্ঞতা প্রায়ই উল্টো। থানায় ঢুকতে সংকোচ, মামলা করতে তদবির, কিংবা বিপদে ডাকলে চা-নাশতা খরচের নামে পকেট খালি করতে হয় অনেক ক্ষেত্রে।

খেলাধুলার সর্বশেষ আপডেট: শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয়
সম্পাদকের পছন্দ

খেলাধুলার সর্বশেষ আপডেট: শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয়

ShowQuick Read — এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ও শীর্ষ সংবাদমাধ্যম NDTV।

আজও অনেকে বিপদে পড়লে পুলিশের কাছে যেতে দ্বিধা করে। একটি প্রতিষ্ঠানের আচরণ নির্ধারিত হয় তার আইনি কাঠামো, প্রণোদনা ও জবাবদিহির ব্যবস্থা দিয়ে। বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে সেই কাঠামোর পেছনে আছে ঔপনিবেশিক আইনি উত্তরাধিকার, রাজনৈতিক নিয়ন্ত্রণ, দুর্বল জবাবদিহি, অপর্যাপ্ত সম্পদ এবং দীর্ঘদিনের পেশাগত সংস্কৃতি।

বাংলাদেশ পুলিশ আজও মূলত ১৮৬১ সালের পুলিশ আইনের কাঠামোয় চলে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ভাষ্য অনুযায়ী, এই ঔপনিবেশিক আইনের অগ্রাধিকার হলো সেবার চেয়ে নিয়ন্ত্রণ। অর্থাৎ সিপাহি বিদ্রোহের পর ব্রিটিশরা এই আইন করেছিল শাসনব্যবস্থাকে নিরাপদ রাখতে, জনগণের সেবা এখানে মুখ্য ছিল না।

এই বিষয় নিয়ে সংস্কারের চেষ্টা যে হয়নি, তা নয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে পুলিশ সদর দপ্তরের একটি কমিটি নতুন পুলিশ অধ্যাদেশের খসড়া করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। পরে ২০১৩ সালে সেটি নতুন করে বিল আকারে সাজানো হলেও আইনে পরিণত হয়নি।

ইউএনডিপির তথ্য অনুযায়ী, ওই খসড়ায় স্বাধীন পুলিশ কমিশন ও নাগরিকের অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থার প্রস্তাব ছিল। খসড়াটি আটকে থাকার কারণ সম্ভবত এই যে এতে পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপকে ফৌজদারি অপরাধ করা হয়েছিল, ফলে পুলিশ আমলা ও রাজনীতিকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। সরকার যেই আসুক, পুলিশের নিয়োগ, বদলি ও পদোন্নতির লাগাম থাকে নির্বাহী বিভাগের হাতে।

ঔপনিবেশিক আমলের নিচের স্তরের পুলিশের স্বল্প বেতন ও উপরি আয়ের প্রবণতা নিয়ে ইতিহাসচর্চায় বহু আলোচনা আছে। ধরপাকড় ও পুরস্কারের সঙ্গে আয়ের সম্পর্ক এবং ঘুষের সংস্কৃতির শিকড় বলে প্রায়ই যে ব্যাখ্যা দেওয়া হয়, তাতে সতর্ক থাকা ভালো, কারণ এর সরাসরি দলিলভিত্তিক প্রমাণ আজকের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখানো কঠিন। তবু এটুকু বলা যায়, ঘুস এই বাহিনীর জন্য নতুন কোনো বিচ্যুতি নয়।

এটি একটি পুরোনো প্রণোদনা-কাঠামোর উত্তরাধিকার। প্রণোদনার ওপর দাঁড়ানো আচরণ নৈতিক উপদেশে বদলায় না। পুলিশ জনবান্ধব হয়ে উঠতে না পারার সবচেয়ে বড় কারণ সম্ভবত রাজনৈতিক হস্তক্ষেপ।

যে কর্মকর্তা জানেন তার পোস্টিং ও পদোন্নতি নির্ভর করছে ক্ষমতাসীনদের সন্তুষ্টির ওপর, তিনি স্বাভাবিকভাবেই জনগণের চেয়ে ক্ষমতাবানদের কথা বেশি শুনবেন। রাজনৈতিক নির্দেশে চলা একটি বাহিনী শেষ পর্যন্ত নিজের ও জনগণের মধ্যে গভীর দেয়াল তুলে ফেলে। টিআইবির ২০১৭ সালের জরিপে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সেবা নিতে গিয়ে ৭২ দশমিক ৫ শতাংশ খানা কোনো না কোনো দুর্নীতির শিকার হয়েছিল, আর ৬০ দশমিক ৭ শতাংশ ঘুস দিয়েছিল।

২০২১ সালের জরিপে এ খাতে দুর্নীতির শিকার খানা ছিল ৭৪ দশমিক ৪ শতাংশ। ২০২৩ সালের জরিপে এ হার ৭৪ দশমিক ৫ এবং ঘুসের হার ৫৮ দশমিক ৩ শতাংশ। ২০২৫ সালের জুলাইয়ে অন্তর্বর্তী সরকার ৫৪ ধারায় পরিবর্তন আনে।

গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানানোর বিধান যুক্ত হয়। সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তারে লিখিত ব্যাখ্যা দেওয়ার কথাও বলা হয়। অর্থাৎ আইনি রক্ষাকবচ অনেকটা তৈরি হয়েছে।

এখন প্রসঙ্গ মূলত মাঠপর্যায়ে প্রয়োগের। এর কাঠামোগত দিকও আছে। অনেকে মনে করেন, লোভনীয় থানায় পোস্টিং পেতে বিনিয়োগ করতে হয়, আর সেই বিনিয়োগ তুলতে উপরি আয়ের চাপ তৈরি হয়।

এ ধরনের দাবি এখন পর্যন্ত অভিজ্ঞতা ও সাক্ষ্যনির্ভর, তবে ব্যাখ্যাটি বাস্তবের সঙ্গে মেলে বলেই বহুল আলোচিত। কোনো প্রতিষ্ঠান তখনই জনবান্ধব হয়, যখন সে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। আমাদের পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রায়ই পুলিশই তদন্ত করে, ফলে বিচার অনেক সময় বিভাগীয় ব্যবস্থা বা বদলিতেই শেষ হয়ে যায়।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে প্রায় ২ লাখ ১৩ হাজার সদস্যের বাহিনীর ৯ দশমিক ৬ শতাংশ বিভাগীয় ব্যবস্থার মুখে পড়েছেন। এর মধ্যে ১৭ হাজার ৯৬৬ জন লঘু শাস্তি (সতর্কতা, ভর্ৎসনা, সাময়িক বেতন কর্তন) এবং ২ হাজার ৩৮৮ জন গুরু শাস্তি (বরখাস্ত, সাময়িক বরখাস্ত, পদাবনতি) পেয়েছেন। একই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত এ সংখ্যা ১ লাখ ১৭ হাজারÑঅর্থাৎ বাহিনীর ৫৫ শতাংশ, আর ওই সময়ে সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে অন্তত ১ হাজার ৬৯২টি।

এখানে একটি পদ্ধতিগত সতর্কতা আছে। একই সদস্য একাধিকবার ব্যবস্থার আওতায় এলে ৫৫ শতাংশকে বাহিনীর অর্ধেক সদস্য ধরা ঠিক হবে না। তবু বিভাগীয় ব্যবস্থা ও ফৌজদারি মামলার এই বিশাল ফারাক ইঙ্গিত দেয় যে, শাস্তি প্রধানত বিভাগের ভেতরেই সীমাবদ্ধ থাকে।

তবে পুলিশের ব্যর্থতার পেছনে শুধু ইচ্ছার অভাব নেই, সক্ষমতার সংকটও আছে। পুলিশ সদস্যদের দীর্ঘ কর্মঘণ্টা, সীমিত ছুটি, নিম্নপদস্থদের বেতন ও আবাসন, থানায় যানবাহন, জ্বালানি, প্রযুক্তি ও ফরেনসিক সহায়তার ঘাটতি, আর একজন তদন্তকারী কর্মকর্তার ঘাড়ে বহু মামলা, এসবই সংবাদ প্রতিবেদন ও সদস্যদের বক্তব্যে বারবার এসেছে। ক্লান্ত, চাপগ্রস্ত ও অবহেলিত একজন মানুষের কাছ থেকে ধৈর্যশীল ও সহানুভূতিশীল আচরণ আশা করা কঠিন।

এসব কিছু দুর্নীতির অজুহাত হতে পারে না, কিন্তু রূঢ় আচরণ ও অনিয়মের পরিবেশ যে তৈরি করে, তা অস্বীকার করা যায় না। আবার বেতন বাড়ালেই ঘুস বন্ধ হয় না, যদি ধরা পড়ার ঝুঁকি ও শাস্তির নিশ্চয়তা না থাকে। তাই কল্যাণ ও জবাবদিহি একসঙ্গে এগোতে হবে।

পুলিশের প্রশিক্ষণে শৃঙ্খলা, কুচকাওয়াজ ও আদেশ পালনের ওপর জোর তুলনামূলকভাবে বেশি, আর নাগরিকের সঙ্গে যোগাযোগ, মানবাধিকার, লিঙ্গসংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনের দক্ষতার ওপর কম, এ কথা সংস্কার-আলোচনায় প্রায়ই বলা হয়। ফলে অনেক সদস্য নাগরিককে সেবাগ্রহীতার পরিবর্তে সন্দেহভাজন হিসেবে দেখতে শেখেন। এর সঙ্গে যুক্ত হয় বিভাগীয় সংস্কৃতি, অর্থাৎ ঊর্ধ্বতনের আদেশ বিনা প্রশ্নে মানা, সহকর্মীর অন্যায় ঢেকে রাখা এবং বাহিনীর সম্মানের নামে ভুল স্বীকার না করা।

এই পরিবেশে একজন সৎ সদস্যও একা হয়ে পড়েন। তিনি হয় নীরব থাকেন, নয়তো বদলি ও বঞ্চনার ঝুঁকি নেন। জনবান্ধবতার আসল পরীক্ষা হয় দুর্বলদের সঙ্গে আচরণে।

নারী, শিশু, দরিদ্র ও প্রান্তিক মানুষ থানায় প্রায়ই সবচেয়ে বেশি বাধার মুখে পড়েন। ধর্ষণ বা পারিবারিক সহিংসতার ভুক্তভোগী মামলা করতে গিয়ে হেনস্তা, অবিশ্বাস ও আপসের চাপের শিকার হন। ফলে বহু অপরাধ থানা পর্যন্তই পৌঁছায় না।

বাংলাদেশ পুলিশের নিজস্ব উদ্যোগে করা ২০১৮ সালের একটি জরিপে দেখা গেছে, অপরাধের শিকার ৭৩ শতাংশের বেশি মানুষ ঘটনাটি জানাননি। কারণ হিসেবে এসেছে মামলা করতে গিয়ে ভোগান্তি, পুলিশের অবন্ধুসুলভ আচরণ এবং অর্থ-সংশ্লিষ্টতা। এতে অপরাধের প্রকৃত চিত্র আর পুলিশের প্রতি আস্থা, দুটোই বিকৃত হয় আর তৈরি হয় এক দুষ্টচক্র।

জনগণ পুলিশকে বিশ্বাস করে না, তথ্য ও সহযোগিতা দেয় না। অপরাধ দমনে পুলিশ ব্যর্থ হয়, চাপে সে আরো কঠোর ও অনিয়মনির্ভর হয় আর অবিশ্বাস আরো বাড়ে। নাগরিকের সহযোগিতা ছাড়া কোনো পুলিশই কার্যকরভাবে অপরাধ দমন করতে পারে না।

কাজেই আস্থা এখানে বিলাসিতা নয়, পুলিশি কাজের পূর্বশর্ত। ২০২৪-এর অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কার কমিশন গঠন করে। কমিশন ২০২৫ সালের ১৫ জানুয়ারি বলপ্রয়োগ, আটক, গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ, মামলা রুজু, তদন্তসহ বিভিন্ন বিষয়ে ১০৮টি সুপারিশ-সংবলিত প্রতিবেদন জমা দেয়।

কিন্তু সুপারিশ আর বাস্তবায়নের মধ্যে ফাঁক বড়। ২০২৫ সালের ডিসেম্বরে পুলিশ কমিশন গঠনের গেজেট প্রকাশিত হয়। অবসরপ্রাপ্ত একজন বিচারকের নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিশনের কার্যক্রম সুপারিশ, পরামর্শ ও জনসচেতনতামূলক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।

এর আগে উপদেষ্টা কমিটির খসড়ার কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশোধিত খসড়ায় বাদ পড়ায় আমলাতান্ত্রিক প্রভাবের অভিযোগ উঠেছিল। ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া নির্বাচিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ এপ্রিল জানান, সরকার পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে। অর্থাৎ কার্যকর ও স্বাধীন একটি কমিশন এখনো দৃশ্যমান নয়।

সর্বশেষ সংযোজন র‍্যাবকে ঘিরে। ১০ সেপ্টেম্বর সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ পাস হয়েছে। এতে র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে এসআরবি নামে বিশেষায়িত ইউনিট গঠনের বিধান আছে এবং র‍্যাবের জনবল, ক্ষমতা ও সম্পদ নতুন ইউনিটে স্থানান্তরিত হয়েছে।

আইনে সশস্ত্র বাহিনীর সদস্যদের নেওয়ার সুযোগও রাখা হয়েছে। বিরোধী দল একে সাইনবোর্ড বদল বলছে আর স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থান হলো, র‍্যাব বিলুপ্ত হয়েছে এবং এসআরবির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কোন ব্যাখ্যা টিকবে, তা নির্ভর করবে নতুন বাহিনীর জবাবদিহি-কাঠামো ও বাস্তব আচরণের ওপর।

এত অল্প সময়ে রায় দেওয়া অকাল হবে। কিন্তু সোজা কথায়, কাঠামোর নাম বদলেছে, আর ক্ষমতার ভারসাম্য খুব একটা বদলেছে বলে এখনো প্রমাণ মেলেনি। লেখক: সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

‘আমি খুব বেশি দলকে আমাদের স্পিনারদের চেয়ে ভালো বোলিং করতে দেখিনি’
সম্পাদকের পছন্দ

‘আমি খুব বেশি দলকে আমাদের স্পিনারদের চেয়ে ভালো বোলিং করতে দেখিনি’

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে পিছিয়ে পড়...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV