দেশ সংবাদ

মসলার সুবাসে পুরান ঢাকার যে বাজারের খ্যাতি দেশজুড়ে

মসলার সুবাসে পুরান ঢাকার যে বাজারের খ্যাতি দেশজুড়ে
মসলার সুবাসে পুরান ঢাকার যে বাজারের খ্যাতি দেশজুড়ে
মসলার সুবাসে পুরান ঢাকার যে বাজারের খ্যাতি দেশজুড়ে ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
পাকিস্তানের দুর্দান্ত ডেথ বোলিং, তবু ৩২৫ রানের পুঁজি শ্রীলঙ্কার
সম্পাদকের পছন্দ

পাকিস্তানের দুর্দান্ত ডেথ বোলিং, তবু ৩২৫ রানের পুঁজি শ্রীলঙ্কার

হারিস রউফের করা শেষ ওভারে মাত্র ৪ রান। ৪৯তম ওভারে নাসিম শাহ ১৪ রান দিলেও তার আগের ৫ ওভারে মাত্র ২৯ র...

মৌলভীবাজারের আড়ত ও পাইকারি বাজারে রান্নার নিত্যপ্রয়োজনীয় মসলা ছাড়াও আছে রকমারি প্রিমিয়াম ড্রাই ফ্রুট, সুপারফুড, ঔষধি ও ভেষজ সামগ্রীর বিশাল সমাহার।.পুরান ঢাকার চকবাজার পার হয়ে সামান্য এগোলেই মৌলভীবাজার। মসলার বাজার হিসেবে এর সুনাম সারা দেশে। বাজারের গলিতে ঢোকার আগেই নাক...

মৌলভীবাজারের আড়ত ও পাইকারি বাজারে রান্নার নিত্যপ্রয়োজনীয় মসলা ছাড়াও আছে রকমারি প্রিমিয়াম ড্রাই ফ্রুট, সুপারফুড, ঔষধি ও ভেষজ সামগ্রীর বিশাল সমাহার। .পুরান ঢাকার চকবাজার পার হয়ে সামান্য এগোলেই মৌলভীবাজার। মসলার বাজার হিসেবে এর সুনাম সারা দেশে।

প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি
সম্পাদকের পছন্দ

প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি

xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoPalestinian boys stand amid the rubble aft...

বাজারের গলিতে ঢোকার আগেই নাকে ভেসে আসে লবঙ্গ, তেজপাতা, দারুচিনি ও জিরার ঝাঁজাল ঘ্রাণ। জিনিসপত্র ওঠানামার শব্দ, কুলিদের হাঁকডাক আর ক্রেতা–বিক্রেতার কলরব এখানকার প্রতিদিনের দৃশ্য। কেবল ঢাকা শহরই নয়, পুরো বাংলাদেশের রান্নাঘরকে সুবাসিত রাখার মূল কলকাঠিটি যেন নাড়েন এই মৌলভীবাজারের ব্যবসায়ীরা।

দেশের সবচেয়ে বড় আর ব্যস্ত এই মসলার বাজারের উদ্দেশে পা রাখি ১ নভেম্বর রোববার। .মৌলভীবাজারের মসলার ব্যবসার ইতিহাস বেশ পুরোনো। ব্রিটিশ আমল থেকেই বুড়িগঙ্গার ঘাট ঘেঁষে এই বাজারের বিকাশ ঘটে।

একসময় দূর–দূরান্ত থেকে বড় বড় বজরা ও পণ্যবাহী নৌকা এসে ভিড়ত কাছের ঘাটে। মসলার জাহাজ আসত সুদূর ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা কিংবা ভারতের কেরালা থেকে। নদীপথের সেই সহজ যাতায়াতই মৌলভীবাজারকে বানিয়ে তোলে মসলার রাজত্ব।

.বাজার থেকে পেঁপে কিনে ঠকছেন। জেনে নিন, মিষ্টি পেঁপে কেনার ৭টি কৌশল.ইতিহাসবিদ মুনতাসীর মামুন তাঁর ‘ঢাকা: স্মৃতি-বিস্মৃতির নগরী’ বইয়ে উল্লেখ করেন, উনিশ শতকের প্রথম দিককার ঢাকার সুপরিচিত ব্যক্তি ছিলেন জমিদার মৌলভী আবদুল আলী। বাড়ির পাশে পানিয়াটি লেনের মুকিম কাটারায় বসিয়েছিলেন একটি বাজার।

তাঁরই নামানুসারে কালক্রমে এই বাজার ও এলাকা পরিচিতি পায় ‘মৌলভীবাজার’ নামে। বাজারটির ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছিলাম ৪০ বছরের মসলা ব্যবসায়ী এম এস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজি মো. আবুল কাশেমের কাছে। তিনি বলছিলেন, ‘ব্রিটিশ আমলে গোড়াপত্তন হয় ঢাকার মৌলভীবাজারের।

শুরুতে এটি সাধারণ বাজার আকারে যাত্রা শুরু করলেও বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য রমরমা রূপ নেয়। পরবর্তী সময়ে চট্টগ্রাম, মোংলা ও বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা বিভিন্ন গরমমসলাও এই বাজারে এসে জমা হতে শুরু করে। ধীরে ধীরে এটি হয়ে ওঠে দেশের বৃহত্তম মসলার পাইকারি বাজার।

’.মৌলভীবাজার যেন মসলার বিশ্বকোষ। এখানে একদিকে যেমন সাজানো প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের জিরা, কিশমিশ থেকে শুরু করে গুয়াতেমালার সুগন্ধি বড় এলাচ, ইন্দোনেশিয়া ও মাদাগাস্কারের লবঙ্গ, কিংবা শ্রীলঙ্কার দারুচিনি; অন্যদিকে তেমনই শোভা পায় দেশের পাবনা, বগুড়া ও ফরিদপুর থেকে আসা শর্ষেসহ অনেক কিছুই। চটের বস্তায় মসলা যেন উপচে পড়ে গলিজুড়ে।

এ ছাড়া রন্ধনশিল্পের শৌখিন উপাদান খাঁটি মেথি, জায়ফল, জয়ত্রী, আলুবোখারার বড় সমাহার মিলবে কেবল এই বাজারেই। সারা বছরই কেনাবেচা চললেও সবচেয়ে বেশি ব্যস্ততা বাড়ে শবে বরাত, পবিত্র রমজান মাস এবং দুই ঈদকে কেন্দ্র করে। মো. আবুল কাশেম বলছিলেন, ‘মসলা শুধু একটা পণ্য নয়, এটা রান্নার প্রাণ।

আমরা শুধু মসলা বেচি না, মানুষের ঘরে স্বাদটুকুও পৌঁছে দিই। ’.ঢাকার সবচেয়ে বড় ও প্রাচীন ফলের আড়তে যাওয়ার আগে যা জানা দরকার.মৌলভীবাজারের আড়ত ও পাইকারি বাজারে রান্নার নিত্যপ্রয়োজনীয় মসলা ছাড়াও আছে রকমারি প্রিমিয়াম ড্রাই ফ্রুট, সুপারফুড, ঔষধি ও ভেষজ সামগ্রীর বিশাল সমাহার। এম এস এন্টারপ্রাইজের ব্যবস্থাপক হিমেল মাহমুদ জানান বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে।

এখানে বলে রাখা ভালো, দরদাম প্রতিদিনই ওঠানামা করে। .জিরা: ৪৬০ থেকে ৫৫০ টাকাদারুচিনি: ৫৪০ থেকে ৬০০ টাকালবঙ্গ: ১ হাজার ৫৫০ থেকে ১ হাজার ৭০০ টাকাএলাচ: ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৮০০ টাকাকালো গোলমরিচ: ১ হাজার ২০ টাকাসাদা গোলমরিচ: ১ হাজার ২২০ টাকাজয়ত্রী: ৩ হাজার ২০০ থেকে ৪ হাজার ১০০ টাকাজায়ফল: ৬৫০ থেকে ১ হাজার টাকাপোস্তদানা: ১ হাজার ৬০০ টাকাপিপুল: ১ হাজার ৪০০ টাকাধনিয়া: ২০০ থেকে ২৬০ টাকাকালোজিরা: ৪৯০ থেকে ৫৫০ টাকাতেজপাতা: ১৫০ থেকে ২০০ টাকাসাদা ও কালো শর্ষে: ১২০ টাকা  .কাজুবাদাম: ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৫৮০ টাকাকাঠবাদাম: ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৪৮০ টাকাআখরোট: ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকাচীনাবাদাম: ১৬০ থেকে ২৪০ টাকাথাই বাদাম: ২৮০ থেকে ৩৮০ টাকামিক্সড বাদাম: ৬৫০ টাকা.চিয়া সিড: ৩৪০ থেকে ৪৮০ টাকাসূর্যমুখী বীজ: ২৪০ থেকে ৩৫০ টাকাকুমড়া বীজ: ৯০০ থেকে ৯৫০ টাকাতিল: ২৭০ থেকে ৩৪০ টাকাতিসি: ১৫০ থেকে ২২০ টাকাতোকমা দানা ও মেথি: ১৪০ থেকে ২২০ টাকারাজমা বিন: ১৬০ টাকায়  .ছুটির দিনে ঘুরে আসুন পুরান ঢাকার এই ১০ ঐতিহাসিক স্থান থেকে.খুরমা খেজুর: ৩২০ টাকাআজওয়া খেজুর: ১ হাজার টাকাসুক্কারি খেজুর: ৯০০ টাকাত্বিন ফল: ১ হাজার ৪৫০ থেকে ১ হাজার ৬০০ টাকাভারতীয় বড় দানার কিশমিশ: ৮৮০ টাকাআফগান কিশমিশ (বীজসহ): ৭৬০ টাকাগোল্ড কিশমিশ: ৯৫০ টাকাসবুজ কিউই ফল, সাকুরা পাম, অ্যাপ্রিকট, স্ট্রবেরি ও স্লাইস করা রকমারি ড্রাই ফ্রুট: ৯৫০ থেকে ১ হাজার ২০০ টাকাশুকনো ও ফ্রোজেন আলুবোখারা: ৫২০ থেকে ৭৫০ টাকা.অর্জুনগাছের বাকল: ১৬০ টাকাচিরতা: ১ হাজার ৪০০ টাকাযষ্টিমধু: ৪০০ টাকাচুকাই (রোজেলা চা তৈরির উপাদান): ৯০০ টাকাত্রিফলা: ১ হাজার ৮০০ টাকামহুয়া ফুল: ৫০০ টাকাগোলাপ ফুলের শুকনো পাপড়ি: ৫০০ টাকাজবা ফুলের শুকনা পাপড়ি: ৮০০ টাকাইসবগুলের ভুসি: ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকাচীনা কালো রসুন: ১ হাজার ৮৮০ টাকা.প্রথমে যেতে হবে বকশীবাজার। তারপর নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে দিয়ে চকবাজার হয়ে চলে যেতে পারেন মৌলভীবাজারের মসলার রাজ্যে।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বাদে সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বাজার খোলা থাকে। তবে সন্ধ্যার দিকে বাজারের ব্যস্ততা ও ভিড় বেশি থাকে, তাই দিনের আলো থাকতেই বাজারে যাওয়া ভালো। .বউ সাজে পারশা, দেখুন ৯টি ছবি।

রেকর্ড গড়া ইনিংস নিয়ে হৃদয় বললেন, ‘এটা আমার স্বপ্ন ছিল’
সম্পাদকের পছন্দ

রেকর্ড গড়া ইনিংস নিয়ে হৃদয় বললেন, ‘এটা আমার স্বপ্ন ছিল’

রেকর্ড গড়া ইনিংসের পর তাওহিদ হৃদয়ের কথা শোনার আগ্রহ ছিল সবারই। কিন্তু গতকাল প্রায় সারা দিন ব্যাটিং ক...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV