শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / রাত ৮:৩৬ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

প্রথম নারী ভিপি হয়ে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী

প্রথম নারী ভিপি হয়ে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী
প্রথম নারী ভিপি হয়ে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী

ছবি: সংগৃহীতআট বছর পর অনুষ্ঠিত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস গড়েছেন নাশরা নাঈম। বিশ্ববিদ্যালয়টির শতাধিক বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন তিনি। উত্তর প্রদেশের গোরখপুরের বাসিন্দা নাশরা বিশ্ববিদ্...

ছবি: সংগৃহীতআট বছর পর অনুষ্ঠিত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস গড়েছেন নাশরা নাঈম। বিশ্ববিদ্যালয়টির শতাধিক বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন তিনি। উত্তর প্রদেশের গোরখপুরের বাসিন্দা নাশরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের (এলএলবি) শিক্ষার্থী।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নোমান আশরাফ এবং সাধারণ সম্পাদক (সম্মানসূচক) হয়েছেন মোহাম্মদ হামদান। প্রথমে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা থাকলেও ক্যাম্পাসের বাস্তবতা বিবেচনায় সহসভাপতি পদে লড়ার সিদ্ধান্ত নেন নাশরা। তার বাবা শুরুতে কিছুটা সংশয় প্রকাশ করলেও শেষ পর্যন্ত পরিবার তাকে পূর্ণ সমর্থন দিয়েছে।

২০১৯ সালে ক্যাম্পাসে সহিংসতা, বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে ছাত্র সংসদ স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি ছাত্র সংসদ পুনর্বহালের দাবিতে ১৯ দিনের আন্দোলন ও এক শিক্ষার্থীর অনশন কর্মসূচির পর নির্বাচনের পথ খুলে যায়। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।

নির্বাচনি প্রচারে শিক্ষাক্রম আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের মতবিনিময় ও সাংস্কৃতিক চর্চার জন্য উন্মুক্ত পরিসর বাড়ানোর ওপর গুরুত্ব দেন নাশরা। তার মতে, শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন থাকা জরুরি। কারণ, রাষ্ট্র ও প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত এবং বিধিনিষেধের প্রভাব বুঝতে রাজনৈতিক সচেতনতার বিকল্প নেই।

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ও নির্বাচনি পরিবেশ পুনরুজ্জীবিত হলে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। তার মতে, দীর্ঘদিন ধরে আলিগড় বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের ঘাটতি রয়েছে। ছাত্র সংসদের পুনরুজ্জীবন সেই শূন্যতা পূরণে ভূমিকা রাখতে পারে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

প্রথম নারী ভিপি হয়ে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

, কর্মকর্তারা

Image source, ReutersImage caption, French gendarmes and rescue workers at the scene of the crash in Lent, eastern France

জাতীয়

ইংল্যান্ড ', ' ২০২৭

Twelve months on from where a wretched Ashes tour began, ইংল্যান্ড have returned to the familiar surroundings of Perth determined ...

জাতীয়

তিন মোটরসাইকেলে আসেন ছয়জন, গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি

কক্সবাজার সদর উপজেলায় চলন্ত গাড়ির (প্রাইভেট কার) গতিরোধ করে এক আসবাব ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে চট্টগ...

জাতীয়

শখের মোটরসাইকেল কেনার ২৭ দিনের মাথায় সড়কে প্রাণ গেল তরুণের

‘হাসিমুখে ছেলেটা বের হলো, ফিরল লাশ হয়ে। বিদেশে থাকায় ছেলের মুখটাও দেখতে পারল না বাপে।’ বিলাপ করতে করতে আজ শুক্রবার দুপুরের কথাগুলে...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV