শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / রাত ৮:৪৪ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

তিন মোটরসাইকেলে আসেন ছয়জন, গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি

তিন মোটরসাইকেলে আসেন ছয়জন, গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
তিন মোটরসাইকেলে আসেন ছয়জন, গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি

কক্সবাজার সদর উপজেলায় চলন্ত গাড়ির (প্রাইভেট কার) গতিরোধ করে এক আসবাব ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদরের খরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম মাহমুদুল হক (৪৫)। তাঁর পরিবারের অভিযোগ, এ ঘটনায় স...

কক্সবাজার সদর উপজেলায় চলন্ত গাড়ির (প্রাইভেট কার) গতিরোধ করে এক আসবাব ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদরের খরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম মাহমুদুল হক (৪৫)।

তাঁর পরিবারের অভিযোগ, এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতার তিন ভাই ও তাঁর সহযোগীরা জড়িত। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ মাহমুদুল হক সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কক্সবাজার পৌর শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। ওই এলাকায় ও রামুতে তাঁর আসবাবের ব্যবসা রয়েছে।

.ঘটনার বিষয়ে মাহমুদুল হক সাংবাদিকদের বলেন, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে করে রামু যাচ্ছিলেন তিনি। পথে খরুলিয়া এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তাঁর গাড়ির গতিরোধ করেন। পরিস্থিতি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে তিনি পালানোর চেষ্টা করেন।

এরপর তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়া হয়। এতে তাঁর পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

মাহমুদুল হকের ভাই জসিম উদ্দিন অভিযোগ করেন, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঙ্গে মাহমুদুল হকের জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে লিয়াকত আলীর ভাই জায়েদ আলী, কিতাব আলী ও ওয়াদুদ আলী ও তাঁদের সহযোগী মো. নাসেরসহ ছয়জন মাহমুদুল হকের ওপর হামলা চালিয়েছেন। .এ বিষয়ে জানতে লিয়াকত আলীর ভাই জায়েদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

এ ছাড়া কিতাব আলী, ওয়াদুদ আলী ও মো. নাসেরের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। অন্যদিকে লিয়াকত আলী একটি মামলায় কারাগারে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খরুলিয়া এলাকায় মাহমুদুল হক নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এর আগে গত ২৪ মে কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপি নেতা লিয়াকত আলী ও তাঁর ভাই জায়েদের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজনের ওপর গুলিবর্ষণের অভিযোগ ওঠে। এতে একজন গুলিবিদ্ধ হন।

ওই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন লিয়াকত আলী।

তিন মোটরসাইকেলে আসেন ছয়জন, গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

‘কাগুজে প্রতিশ্রুতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান’

বাঘেরি কানি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর নির্ভর না করে দেশটির বাস্তব পদক্ষেপ দেখতে চায় তেহরান। ইরানকে নিজের চোখে যুক্তরাষ...

জাতীয়

ঢাবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শু...

জাতীয়

বাংলাদেশকে আড়াইশোর নিচে থামাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ইনিংসে ৩৫৬ রান তুলেও সন্তুষ্টির জায়গায় পুরোপুরি পৌঁছাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দলের লক্ষ্য ছিল চারশো ছাড়ানো। তবে বাংলাদেশের ব...

জাতীয়

ব্যাংক এশিয়ায় ম্যানেজার নিয়োগ, থাকছে না বয়সসীমা

ব্যাংক এশিয়া পিএলসি ‘কল সেন্টার ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ নভেম্বর পর...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV