জাতীয়ব্রেকিং

প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা: কেন করবেন, কীভাবে করবেন

প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা: কেন করবেন, কীভাবে করবেন
প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা: কেন করবেন, কীভাবে করবেন
প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা: কেন করবেন, কীভাবে করবেন ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
চাঁদ দেখা যায়নি, জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার
সম্পাদকের পছন্দ

চাঁদ দেখা যায়নি, জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার

দেশের আকাশে আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১১ নভেম্বর বু...

মানুষের জীবন ভুল ও বিচ্যুতিতে পরিপূর্ণ। কখনো প্রবৃত্তির তাড়নায়, কখনো শয়তানের প্ররোচনায় মানুষ আল্লাহর অবাধ্যতায় জড়িয়ে পড়ে। একসময় পাপের ভারে অন্তর কঠিন হয়ে যায়।তখন ইবাদতে আগ্রহ কমে আসে, জীবনের স্বাভাবিক স্বস্তিও হারিয়ে যায়। অথচ বান্দা যতবারই পাপ করুক, তার জন্য আল্লাহর কাছ...

মানুষের জীবন ভুল ও বিচ্যুতিতে পরিপূর্ণ। কখনো প্রবৃত্তির তাড়নায়, কখনো শয়তানের প্ররোচনায় মানুষ আল্লাহর অবাধ্যতায় জড়িয়ে পড়ে। একসময় পাপের ভারে অন্তর কঠিন হয়ে যায়।

ছয় বছর পর রামপালে জানুয়ারিতে হচ্ছে জ্ঞানমেলা
সম্পাদকের পছন্দ

ছয় বছর পর রামপালে জানুয়ারিতে হচ্ছে জ্ঞানমেলা

বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামে আগামী বছরের ৯ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্য...

তখন ইবাদতে আগ্রহ কমে আসে, জীবনের স্বাভাবিক স্বস্তিও হারিয়ে যায়। অথচ বান্দা যতবারই পাপ করুক, তার জন্য আল্লাহর কাছে ফিরে আসার দরজা খোলা রয়েছে। সেই ফিরে আসার অন্যতম মাধ্যম হলো ক্ষমাপ্রার্থনা; যাকে ইসলামে বলে ইস্তিগফার।

. ক্ষমাপ্রার্থনা কোনো বিশেষ দিন বা সময়ের আমল নয়; বরং একজন মুমিনের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পাপ হয়ে গেলে হতাশ না হয়ে দ্রুত আল্লাহর কাছে ফিরে আসা উচিত। মহানবী (সা.) নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন বহুবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন।

তিনি বলেন, ‘আল্লাহর শপথ, আমি প্রতিদিন সত্তরেরও বেশিবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর কাছে তওবা করি। ’ (সহিহ বুখারি, হাদিস: ৬৩০৭)প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ও সুফল রয়েছে:১. পাপের বোঝা থেকে মুক্তি পেতে: মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো পাপ করে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়া। অথচ আল্লাহ নিজেই ক্ষমাপ্রার্থনার আহ্বান জানিয়েছেন।

শর্ত হলো, ক্ষমাপ্রার্থনা হতে হবে আন্তরিক। আল্লাহ বলেন, ‘যারা নিজেদের ওপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন।

নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। ’ (সুরা জুমার, আয়াত: ৫৩)হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ‘হে আদম সন্তান, তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্তও পৌঁছে যায়, এটার জন্য তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি সব ক্ষমা করে দেব। এতে আমার কোনো পরোয়া নেই।

’ (তিরমিজি, হাদিস: ৩৫৪০).যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাকে সব ধরনের বিপদ থেকে মুক্ত রাখেন, সব রকম দুশ্চিন্তা থেকে রক্ষা করেন এবং তার জন্য এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন, যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদ, হাদিস: ১৫১৮.মহানবী (সা.)-এর ক্ষমা প্রার্থনার অর্থ কী.২. আল্লাহর শাস্তি থেকে বাঁচতে: ক্ষমাপ্রর্থনার আমল করলে বান্দা আল্লাহর রহমতের ছায়ায় জায়গা পায়। মানুষ যখন নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তার জন্য রহমতের দরজা উন্মুক্ত করে দেন।

আল্লাহ বলেন, ‘তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ তাদের শাস্তি দেবেন না। ’ (সুরা আনফাল, আয়াত: ৩৩)৩. বিপদ-সংকট থেকে উত্তরণে: মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যা, পারিবারিক অশান্তি বা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আসা স্বাভাবিক। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ অপ্রত্যাশিত কল্যাণের ব্যবস্থা করে দেন।

মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাকে সব ধরনের বিপদ থেকে মুক্ত রাখেন, সব রকম দুশ্চিন্তা থেকে রক্ষা করেন এবং তার জন্য এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন, যা সে কল্পনাও করতে পারে না। ’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১৫১৮)৪. জীবনে বরকত লাভে: দুনিয়ার জীবনে উত্তম জীবন ও বরকত লাভের অন্যতম উপায় ইস্তিগফার। নবী নুহ (আ.) তাঁর সম্প্রদায়কে ইস্তিগফারের আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো।

নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টিধারা বর্ষণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তানসন্ততি বৃদ্ধি করবেন...। ’ (সুরা নুহ, আয়াত: ১০-১২)৫. পরকালীন মুক্তি অর্জনে: ইস্তিগফারের চূড়ান্ত সাফল্য হলো আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তি অর্জন।

আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ। তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আশা করা যায়, তোমাদের রব তোমাদের পাপগুলো মোচন করে দেবেন এবং তোমাদের এমন বেহেশতে প্রবেশ করাবেন, যার নিচে নহর বহমান থাকবে।

’ (সুরা তাহরিম, আয়াত: ৮).আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ৭ পুরস্কার.ইস্তিগফার শুধু মুখে কয়েকটি শব্দ উচ্চারণের বিষয় নয়। প্রকৃত ইস্তিগফার বা ক্ষমাপ্রার্থনার জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি:অপরাধের অনুশোচনা: সর্বপ্রথম নিজের অপরাধ উপলব্ধি করতে হবে এবং কৃত পাপের জন্য মন থেকে গভীরভাবে অনুতপ্ত হতে হবে। পাপ ত্যাগের সংকল্প: শুধু ক্ষমা চাইলেই হবে না, ওই পাপকর্মে আর কখনো লিপ্ত না হওয়ার দৃঢ় সংকল্প করতে হবে।

মৌখিক স্বীকৃতি: অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে নিজের অক্ষমতা ও ভুল স্বীকার করে মুখে ক্ষমা চাইতে হবে। আল্লাহর রহমতের আশা: আল্লাহ আমাকে ক্ষমা করবেন—তাঁর প্রতি এই সুধারণা ও দৃঢ় বিশ্বাস রাখতে হবে। .মহানবী (সা.) একটি বিশেষ দোয়াকে ‘সাইয়্যিদুল ইস্তিগফার’ বা ‘ক্ষমাপ্রার্থনার শ্রেষ্ঠ’ বলেছেন।

পূর্ণ বিশ্বাসের সঙ্গে সকালে পড়লে ওই দিন মারা গেলে, আর রাতে পড়লে ওই রাতে মারা গেলে বেহেশত লাভের সুসংবাদ দেওয়া হয়েছে। .মুখে ক্ষমা চাওয়ার জন্য হাদিসে বেশ কয়েকটি জিকিরের কথা এসেছে। চাইলে নিজের ভাষায়ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়।

তবে হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়া উত্তম:১. ছোট জিকির: ‘আস্তাগফিরুল্লাহ। ’ অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। ২. ফজিলতপূর্ণ ইস্তিগফার: ‘আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি।

’অর্থ: ‘আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং আমি তাঁর দিকেই ফিরে যাচ্ছি (তওবা করছি)। ’ (তিরমিজি, হাদিস: ৩৫৭৭)৩. শ্রেষ্ঠ ইস্তিগফার: মহানবী (সা.) একটি বিশেষ দোয়াকে ‘সাইয়্যিদুল ইস্তিগফার’ বা ‘ক্ষমাপ্রার্থনার শ্রেষ্ঠ’ বলেছেন। পূর্ণ বিশ্বাসের সঙ্গে সকালে পড়লে ওই দিন মারা গেলে, আর রাতে পড়লে ওই রাতে মারা গেলে বেহেশত লাভের সুসংবাদ দেওয়া হয়েছে:উচ্চারণ: ‘আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু, আউজু বিকা মিন শাররি মা সানাতু, আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়্যা, ওয়া আবুউ লাকা বিজামবি; ফাগফির লি, ফাইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।

’অর্থ: ‘হে আল্লাহ, আপনি আমার পালনকর্তা, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্যমতো আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের ওপর আছি।

আমি আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনি আমাকে যত নেয়ামত দিয়েছেন, তা স্বীকার করছি এবং আমার অপরাধও স্বীকার করছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করে দিন।

নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ পাপ ক্ষমা করতে পারে না। ’ (সহিহ বুখারি, হাদিস: ৬৩০৬).মহানবী (সা.) যেভাবে ক্ষমা করতেন।

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা আটক
সম্পাদকের পছন্দ

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা আটক

বরিশালের উজিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV