শ্যামলীতে চলন্ত বাসে আগুন, শাহজাহানপুরে ৬ ককটেল উদ্ধার

রাতে নিখোঁজ, সকালে অন্য গ্রামের বাড়ির ছাদে পাওয়া গেল ভ্যানচালকের মরদেহ
নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি বাড়ির ছাদ থেকে এক ভ্যানচালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ...
ছবি: সংগৃহীত।রাজধানীর শ্যামলীতে ঠিকানা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই দিন উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড় থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
রাজধানীর শ্যামলীতে ঠিকানা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই দিন উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড় থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে শ্যামলী শিশু মেলার কাছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান
ঘরের মাঠে চলমান সাফে ট্রফির দিকে চোখ রেখেই অভিযানে নেমেছে বাংলাদেশ। হামজা, তপু, ফারহানদের ছাড়া ভুটান...
পুলিশ জানায়, চলন্ত বাসটিকে লক্ষ্য করে আগুন দেওয়া হয়। এ সময় চালক ও সহকারী নিরাপদে বেরিয়ে আসেন। যাত্রীরাও দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির বড় একটি অংশ পুড়ে গেছে। এ ঘটনায় মিরপুর সড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, বাসে আগুন দেওয়ার কয়েক ঘণ্টা আগে দুপুর ১টা ১০ মিনিটের দিকে উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড়ে একটি পরিত্যক্ত বস্তায় বোমাসদৃশ বস্তু দেখতে পান এক পথচারী। পরে তিনি বিষয়টি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি-৩) জানান। খবর পেয়ে ব্যাটালিয়নের সদস্য ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালান।
এ সময় বস্তার ভেতর থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের তত্ত্বাবধানে সেগুলো নিরাপদে ধ্বংস করা হয়। এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া কর্মকর্তা মো. মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ককটেলগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা জানতে গোয়েন্দা অনুসন্ধান চলছে।
এ ঘটনায় শাহজাহানপুর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্দেহজনক বস্তা, ব্যাগ বা কার্টন দেখলে স্পর্শ না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
শ্যামলীতে চলন্ত বাসে আগুন, শাহজাহানপুরে ৬ ককটেল উদ্ধার—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘কনসার্ট ফর সলিডারিটি’: জেমস-মাইলসদের গানে মুখর রাজধানী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ অনুষ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।