নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুহা (৭) নামের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুহা (৭) নামের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোমবার বিকেলে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দেখতে ধর্মীয় শিক্ষক, বাস্তবে এআই: লাখো মানুষ শুনছেন তাঁদের কথা
ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে গেরুয়া বসন পরা এক বয়স্ক পূর্ব এশীয় সন্ন্যাসীর ভিডিওতে থামলেন সাহেরা আশ...
সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে শিশুটির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। নিহত নুহা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। সে পার্শ্ববর্তী সদর উপজেলার মাহতাপুর নূরানী মাদরাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।
নিহতের মেজ জেঠা আলতাফ হোসেন জানান, সোমবার সকালে বাড়ি থেকে মাদরাসায় যায় নুহা। দুপুরে বাড়িতে এসে খাবার খেয়ে সে আবার মাদরাসায় চলে যায়। এরপর বিকেলে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাহতাপুর গ্রামের একটি বাড়ির সড়কের পাশে ঘরের পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে মরদেহে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন বা হত্যাকাণ্ড কিংবা ধর্ষণের আলামত পাওয়া যায়নি। শিশুটির মুখে পিঁপড়া দেখা গেছে এবং ধারণা করা হচ্ছে সে হয়তো মিষ্টি জাতীয় কিছু খেয়ে থাকতে পারে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিকে মঙ্গলবার মাগরিবের নামাজের পর শিশুটির জানাজা শেষে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের নিত্যনন্দনপুর গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার
বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।