দুইবার পেছানোর পর ক্যামেরুনে পার্লামেন্ট ও স্থানীয় নির্বাচনের তারিখ ঘোষণা

সিডনি থান্ডারের দাপুটে জয়: লিচফিল্ড, হ্যারিস ও নাইটের ব্যাটে চূর্ণ ব্রিসবেন হিট
সিডনি থান্ডার ড্রাময়েন ওভালে ব্রিসবেন হিটকে ৬ উইকেটে পরাজিত করে তাদের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। ...
ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া। ছবি: সংগৃহীতদুই দফা স্থগিতের পর ক্যামেরুনে পার্লামেন্ট ও স্থানীয় সরকার নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি এ দুই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া। ছবি: সংগৃহীতদুই দফা স্থগিতের পর ক্যামেরুনে পার্লামেন্ট ও স্থানীয় সরকার নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি এ দুই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বউ সাজে পারশা, দেখুন ৯টি ছবি
সম্প্রতি বিয়ে করেছেন গায়িকা ও অভিনেত্রী পারশা মাহজাবীন। এর আগে ২০২৪ সালে বর্ণিল বিয়ে ম্যাগাজিনের জন্...
সোমবার এক ডিক্রির মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট পল বিয়া। রাষ্ট্রীয় বেতারে ডিক্রিটি পড়ে শোনানো হয়। ৯৩ বছর বয়সি পল বিয়ার শাসনামলে এমন এক সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো, যখন দেশটিতে বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে।
গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বিয়া আবারও ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ১৯৮২ সাল থেকে ক্যামেরুন শাসন করছেন পল বিয়া। তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়সি রাষ্ট্রপ্রধান।
গত বছরের অক্টোবরে তার পুনর্নির্বাচনের পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী সহিংস অভিযান চালায়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের উদ্ধৃত আইনজীবীদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ওই সময় প্রায় ২ হাজার মানুষকে আটক করেছিল।
তাদের মধ্যে কয়েকজন এখনো কারাগারে রয়েছেন। পল বিয়ার সরকার এর আগে দুই দফায় দেশটির পার্লামেন্ট ও স্থানীয় সরকার নির্বাচন স্থগিত করেছে। এর ফলে আইনপ্রণেতাদের মেয়াদ আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
অন্যদিকে পৌর কাউন্সিলরদের মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। এদিকে প্রায় এক বছর আগে ঘোষিত মন্ত্রিসভায় রদবদল এবং ভাইস প্রেসিডেন্ট নিয়োগের অপেক্ষায় রয়েছে দেশটি। গত এপ্রিলে সংবিধান সংশোধনের মাধ্যমে ভাইস প্রেসিডেন্টের পদটি আবার চালু করা হয়।
প্রেসিডেন্টের মৃত্যু হলে তার স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট। পল বিয়ার শারীরিক অবস্থা নিয়েও দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলছে। প্রায়ই দেশের বাইরে অবস্থান করায় তার শাসন পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে ২০২৪ সাল থেকে প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা নিষিদ্ধ রয়েছে। ওই বছর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত আগস্টের শেষ দিকে দুই মাসের বেশি সময় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থানের পর রাজধানী ইয়াউন্দেতে ফেরেন বিয়া।
তার দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান নিয়ে বিরোধী দলগুলো তীব্র সমালোচনা করে। গত মাসে কর্তৃপক্ষ ক্যামেরুন ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট (এফএসএনসি) দলের কার্যক্রম স্থগিত করে। দলটির নেতা ও প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত বিরোধী প্রার্থী ইসা চিরোমা বাক্যারি।
নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করে সমর্থকদের নিজের ‘বিজয়’ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন বাক্যারি। পরে তিনি দেশ ছেড়ে গাম্বিয়ায় নির্বাসনে যান। তার দলের কার্যক্রম স্থগিতের ঘটনাটি দেশটির রাজনৈতিক উত্তেজনাকে আরো বাড়িয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
দুইবার পেছানোর পর ক্যামেরুনে পার্লামেন্ট ও স্থানীয় নির্বাচনের তারিখ ঘোষণা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
তিন বছর বিয়ের খবর লুকিয়ে রেখেছিলেন মোনালি
বাঙালি কন্যা মোনালি ঠাকুর এখন আর শুধু বাংলার নয়—ভারতজুড়ে তাঁর চর্চা। বলিউডের মঞ্চে তিনি এখন এক পরিচি...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।