শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / রাত ৯:০১ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

জাবিপ্রবিতে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই লোক নিয়োগ

জাবিপ্রবিতে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই লোক নিয়োগ
জাবিপ্রবিতে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই লোক নিয়োগ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরীক্ষা ছাড়াই পাঁচটি গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগের ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরীক্ষা ছাড়াই পাঁচটি গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগের ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। চলতি মাসের শুরু থেকেই এসব ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে দুজন নিয়োগপত্র পেলেও বাকি তিনজন এখনো কোনো দাপ্তরিক আদেশ পাননি।

এ অবস্থায় তাদের কাজে যোগদান এবং নিয়োগ প্রক্রিয়ার বৈধতা ও স্বচ্ছতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনুসন্ধানে জানা গেছে, নিয়োগপ্রাপ্ত পাঁচজন হলেন উপাচার্য দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. রোকনুজ্জামান, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার হাবিব, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল্লাহ, রেজিস্ট্রার দপ্তরের কম্পিউটার অপারেটর নাঈম এবং একই দপ্তরের অডিট শাখার পরিদর্শন কর্মী আতাউল্লাহ। অভিযোগ রয়েছে, কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই তাদের এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এমনকি তিনজনের ক্ষেত্রে নিয়োগের কোনো দাপ্তরিক আদেশও জারি হয়নি। আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে লোক নিয়োগের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রশ্ন উঠেছে। সদ্য দায়িত্ব পাওয়া ব্যক্তিদের অনেকেরই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলেও বিশ্ববিদ্যালয়সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, ‘দীর্ঘমেয়াদি নিয়োগ প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউজিসির নিয়ম মেনেই জরুরি প্রয়োজনে অস্থায়ী ভিত্তিতে সর্বোচ্চ ছয় মাসের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকেও একই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে।

দপ্তরটির দাবি, জরুরি পরিস্থিতিতে অস্থায়ী নিয়োগের ক্ষেত্রে উপাচার্যের নির্বাহী ক্ষমতা রয়েছে। এ ধরনের নিয়োগের জন্য সিলেকশন কমিটির পূর্বানুমোদনের প্রয়োজন হয় না। বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) মৌখিকভাবে জানানো হয়েছে বলেও দাবি করেছে রেজিস্ট্রার কার্যালয়।

তবে ইউজিসির নির্দেশনা অনুযায়ী, সংস্থাটির পূর্বানুমোদন ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডহক কিংবা দৈনিক মজুরিভিত্তিক জনবল নিয়োগের সুযোগ নেই। এমনকি চুক্তিভিত্তিক শিক্ষক বা কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও নির্ধারিত নীতিমালা অনুসরণ করতে হয়। এ ক্ষেত্রে প্রথমে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড বা সিন্ডিকেটের অনুমোদন এবং পরবর্তী সময়ে ইউজিসির অনুমোদন নিতে হয়।

এরপর অন্তত দুটি জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিধান রয়েছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, জাবিপ্রবিতে পাঁচজনকে নিয়োগের ক্ষেত্রে ইউজিসির পূর্বানুমোদন নেওয়া হয়েছিল কি না, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড বা সিন্ডিকেটের অনুমোদন ছিল কি না। প্রশাসনিক কার্যক্রম সচল রাখার যুক্তিতে নিয়োগ দেওয়া হলেও প্রচলিত বিধিবিধান অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

জাবিপ্রবিতে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই লোক নিয়োগ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

নৌপরিবহন মন্ত্রীকে বন্দরের ‘উন্নয়ন চাবি’ উপহার দিলেন বিএনপি নেতা

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমকে বন্দরের ‘উন্নয়ন চাবি’ উপহার দিয়েছেন মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক.....

জাতীয়

সোমবার অমাবস্যার রাতে ইরানে নতুন হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

সোমবার (৯ নভেম্বর) মধ্যপ্রাচ্যে অমাবস্যা বা নতুন চাঁদের রাত হওয়ায় ওই সময় সামরিক অভিযানের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে এ...

জাতীয়

গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলে সেরা দশে হাবিপ্রবির পাঁচ শিক্ষার্থী

১৭তম জাতীয় স্নাতক (অনার্স) গণিত অলিম্পিয়াড-২০২৬-এর রংপুর অঞ্চলের আঞ্চলিক বাছাইপর্বে সেরা দশে স্থান অর্জন করেছেন হাজী মোহাম্মদ দানে...

জাতীয়

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

ছবি: সংগৃহীত।যুদ্ধ বন্ধে আলোচনায় সম্ভাব্য অগ্রগতির পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্যে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে এমন কিছ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV