শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / রাত ৯:১৩ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়ব্রেকিং

সিলেটে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার

সিলেটে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার
সিলেটে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমায় মো. নুরুল ইসলাম (৬৫) নামের এক আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেটের দক্ষিণ সুরমায় মো. নুরুল ইসলাম (৬৫) নামের এক আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া যায়।

নুরুল ইসলাম দক্ষিণ সুরমা থানাধীন কায়স্থরাইল এলাকার বাসিন্দা। মৃত আব্দুল গফুরের ছেলে। নুরুল ইসলাম আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, ফজরের নামাজ পড়ে সস্ত্রীক নুরুল ইসলাম আবার ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রী ঘুম থেকে উঠে নুরুল ইসলামকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাসার দ্বিতীয় তলার বাথরুমে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন।

তখন স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নুরুল ইসলাম আত্মহত্যা করতে পারেন। এর আগেও আগে তিনি গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে বাসার সিসিটিভি ক্যামেরায়ও বাসার ভেতর কাউকে ঢুকতে বা বের হতে দেখা যায়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সিলেটে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

রীতা রানীকে মারধরের অভিযোগ, ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে যা জানাল ডিএমপি

প্রতীকী ছবিসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জনৈক ফিরোজ কর্তৃক শ্রীময়ী রীতা রান...

জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

সৈনিকদের সঙ্গে জিয়াউর রহমান। ছবি: সংগৃহীতআজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। প্রায় দুই দশক পর ঐতিহাসিক এ দিবসটি রাষ্ট্রীয় মর্...

জাতীয়

গভীর রাতে সড়কের কাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, মান নিয়ে কড়া নির্দেশনা

নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে গভীর রাতে সিলেট নগরীর বিভিন্ন সড়কের উন্নয়নকাজ আকস...

জাতীয়

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে স্বর্ণ পাচারের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মনিরুল ইসলাম (৩৫) নামের এক বাংলা...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV