শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / রাত ৯:১৩ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলে সেরা দশে হাবিপ্রবির পাঁচ শিক্ষার্থী

গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলে সেরা দশে হাবিপ্রবির পাঁচ শিক্ষার্থী
গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলে সেরা দশে হাবিপ্রবির পাঁচ শিক্ষার্থী

১৭তম জাতীয় স্নাতক (অনার্স) গণিত অলিম্পিয়াড-২০২৬-এর রংপুর অঞ্চলের আঞ্চলিক বাছাইপর্বে সেরা দশে স্থান অর্জন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পাঁচ শিক্ষার্থী।

১৭তম জাতীয় স্নাতক (অনার্স) গণিত অলিম্পিয়াড-২০২৬-এর রংপুর অঞ্চলের আঞ্চলিক বাছাইপর্বে সেরা দশে স্থান অর্জন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পাঁচ শিক্ষার্থী। শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনে হাবিপ্রবির গণিত বিভাগের আয়োজনে রংপুর অঞ্চলের এই আঞ্চলিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১০৭ জন শিক্ষার্থী নিবন্ধন করেন, যার মধ্যে ১০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাবিপ্রবির গণিত বিভাগের শিক্ষার্থী আফসানা আক্তার অ্যানী। দ্বিতীয় স্থান অধিকার করেন একই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ইসমাইল হাসান এবং তৃতীয় স্থান অর্জন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের শিক্ষার্থী মো. আসিফ হাসান। এ ছাড়া হাবিপ্রবি থেকে যথাক্রমে ষষ্ঠ, অষ্টম ও নবম স্থান অধিকার করেছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মো. সানোয়ার হোসেন, মো. মাহফুজ আহমেদ এবং জান্নাতুল মাওয়া বাঁধন।

সব মিলিয়ে সেরা ১০ জনের মধ্যে হাবিপ্রবির পাঁচজন শিক্ষার্থী স্থান করে নেওয়ার গৌরব অর্জন করেছেন। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্ল্যা বলেন, ‘গণিত আমাদের পড়াশোনা ও গবেষণার একটি অত্যন্ত মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্সসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে প্রকৃত উন্নতি করতে হলে গণিতের ভিত্তি আরও মজবুত করতে হবে।

এ ধরনের আয়োজনের মাধ্যমে মেধাবী ও গণিতপ্রেমী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের যথাযথ বিকাশের সুযোগ তৈরি করতে হবে। এর মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎকে আরও সাফল্যমণ্ডিত করা সম্ভব। আয়োজক সূত্রে জানা যায়, দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই লিখিত পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ সমস্যা সমাধানভিত্তিক গণিতের প্রশ্ন রাখা হয়েছিল।

পরীক্ষা শেষে উত্তরপত্র মূল্যায়ন করে সর্বোচ্চ নম্বর অর্জনকারী সেরা ১০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী সেরা দশে চারজন নারী শিক্ষার্থীও স্থান পেয়েছেন। আঞ্চলিক পর্বের কনভেনর ও হাবিপ্রবির গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম জানান, সেরা দশে স্থান পাওয়া শিক্ষার্থীদের আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে এবং তাঁরা আগামী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করবেন।

আগামী ৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর পরবর্তী সময়ে আন্তর্জাতিক পর্যায়ের মূল আয়োজন আগামী বছর কম্বোডিয়ায় অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে দেশব্যাপী স্নাতক পর্যায়ে এই গণিত অলিম্পিয়াড নিয়মিতভাবে আয়োজিত হয়ে আসছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলে সেরা দশে হাবিপ্রবির পাঁচ শিক্ষার্থী—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

রীতা রানীকে মারধরের অভিযোগ, ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে যা জানাল ডিএমপি

প্রতীকী ছবিসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জনৈক ফিরোজ কর্তৃক শ্রীময়ী রীতা রান...

জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

সৈনিকদের সঙ্গে জিয়াউর রহমান। ছবি: সংগৃহীতআজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। প্রায় দুই দশক পর ঐতিহাসিক এ দিবসটি রাষ্ট্রীয় মর্...

জাতীয়

গভীর রাতে সড়কের কাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, মান নিয়ে কড়া নির্দেশনা

নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে গভীর রাতে সিলেট নগরীর বিভিন্ন সড়কের উন্নয়নকাজ আকস...

জাতীয়

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে স্বর্ণ পাচারের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মনিরুল ইসলাম (৩৫) নামের এক বাংলা...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV