চীনা ড্রোন ও যানবাহন ব্যবহারে জার্মান সামরিক বাহিনীর নিষেধাজ্ঞা

মসলার সুবাসে পুরান ঢাকার যে বাজারের খ্যাতি দেশজুড়ে
মৌলভীবাজারের আড়ত ও পাইকারি বাজারে রান্নার নিত্যপ্রয়োজনীয় মসলা ছাড়াও আছে রকমারি প্রিমিয়াম ড্রাই ফ্রুট...
ছবি: সংগৃহীত।নিরাপত্তা উদ্বেগের কারণে নিজেদের সামরিক ব্যারাক ও প্রশিক্ষণকেন্দ্রে বাণিজ্যিকভাবে বাজারে পাওয়া চীনা ড্রোন এবং চীনে তৈরি যানবাহন ব্যবহার নিষিদ্ধ করেছে জার্মান সামরিক বাহিনী। মঙ্গলবার জার্মান সংবাদমাধ্যম ডার স্পিগেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলুর।
নিরাপত্তা উদ্বেগের কারণে নিজেদের সামরিক ব্যারাক ও প্রশিক্ষণকেন্দ্রে বাণিজ্যিকভাবে বাজারে পাওয়া চীনা ড্রোন এবং চীনে তৈরি যানবাহন ব্যবহার নিষিদ্ধ করেছে জার্মান সামরিক বাহিনী। মঙ্গলবার জার্মান সংবাদমাধ্যম ডার স্পিগেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে জার্মান সশস্ত্র বাহিনীর (বুন্দেসভের) সব ইউনিটের জন্য এ নির্দেশ জারি করা হয়েছে।
বাংলাদেশের অর্জন শুধু ব্যক্তিগত রেকর্ড আর মাইলফলক
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের কারোরই যে মাঠ ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না, তা তাঁদের কাছে না শুনেও বলে দেও...
এতে ডিজেআইসহ চীনের বড় নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আগে কেনা বাণিজ্যিক ড্রোনের ব্যবহার অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে। জার্মানির আশঙ্কা, এসব ড্রোনের মাধ্যমে সামরিক মহড়া, ব্যারাক ও প্রশিক্ষণকেন্দ্রের ছবি এবং জার্মান অস্ত্রব্যবস্থা সম্পর্কিত সংবেদনশীল তথ্য চীনা গোয়েন্দা সংস্থার হাতে চলে যেতে পারে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ নিরাপত্তামূলক পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বুন্দেসভের আর চীনে তৈরি ড্রোন ব্যবহার করবে না। বিদ্যমান ড্রোনগুলো পর্যায়ক্রমে জার্মানি কিংবা ইউরোপের অন্যান্য দেশের তৈরি সরঞ্জাম দিয়ে প্রতিস্থাপন করা হবে। বর্তমানে ব্যবহৃত ছোট চীনা ড্রোনগুলো যত দ্রুত সম্ভব সরিয়ে নেওয়া হচ্ছে।
তবে ২০২৪ সাল থেকে প্রশিক্ষণের জন্য কতগুলো চীনা ড্রোন কেনা হয়েছে, তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, এ তথ্য প্রকাশ করা সামরিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বুন্দেসভেরের ড্রোন কৌশলের অংশ হিসেবে প্রশিক্ষণের উপযোগী ড্রোনের একটি তালিকা তৈরি করা হয়েছিল।
হার্ডওয়্যার ও ইলেকট্রনিকসের দোকান থেকে কেনা যায়—এমন বিভিন্ন মডেল ওই তালিকায় ছিল। এর মধ্যে চীনা প্রতিষ্ঠান ডিজেআইয়ের কয়েকটি মডেলও অন্তর্ভুক্ত ছিল। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
চীনা ড্রোন ও যানবাহন ব্যবহারে জার্মান সামরিক বাহিনীর নিষেধাজ্ঞা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, অর্থনীতি ও বাণিজ্য অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
ইরাকের গ্যাসক্ষেত্রে বারবার হামলা, হুমকিতে জ্বালানি নিরাপত্তা
ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় আগুন ধরে গেছে। ছবি: সংগৃহ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।